এক্সপ্লোর

IND vs ENG: ''টেস্ট ক্রিকেট সত্যিই কঠিন..'', ইংল্যান্ড সিরিজ জিতেই তরুণদের কী বার্তা দিলেন দ্রাবিড়?

Rahul Dravid: তরুণ ক্রিকেটার গত সিরিজে টেস্টে অভিষেক করেছেন। আর প্রত্যেকেই নিজের ছাপ রেখেছেন। আবার শ্রেয়স আইয়ার ও ঈশান কিষাণকে নিয়ে বিতর্কেও বেড়েছে।

ধর্মশালা: ইংল্যান্ডের (IND vs ENG) বিরুদ্ধে টেস্ট সিরিজে জয়ের পরই তরুণ ক্রিকেটারদের জন্য বার্তা দিলেন রাহুল দ্রাবিড় (Rahul Dravid)। ৪-১ ব্যবধানে স্টোকস বাহিনীর বিরুদ্ধে সিরিজ জিতে নিয়েছে টিম ইন্ডিয়া (Indian Cricket Team)। বিরাট, কে এল রাহুল, মহম্মদ শামির মত তারকা ক্রিকেটাররা না থাকলেও সিরিজ পকেটে পুরে নিয়েছে ভারত। পাঁচ তরুণ ক্রিকেটার গত সিরিজে টেস্টে অভিষেক করেছেন। আর প্রত্যেকেই নিজের ছাপ রেখেছেন। আবার শ্রেয়স আইয়ার ও ঈশান কিষাণকে নিয়ে বিতর্কেও বেড়েছে। ঘরোয়া ক্রিকেট না খেলে আইপিএলকে গুরুত্ব দেওয়ার জন্য বোর্ডের চুক্তি থেকেও বাদ দেওয়া হয়েছে তাঁদের। এবার তরুণ ক্রিকেটারদের জন্য ভারতীয় ক্রিকেট দলের কোচ বলছেন, ''টেস্ট ক্রিকেটে সত্যিই খুব কঠিন। এই ফর্ম্য়াট তোমার স্কিলের পরীক্ষা নেয়। তোমার মানসিকতার পরীক্ষা নেয়। এই ধরণের টেস্ট সিরিজ জয়ের স্বাদও আলাদা।''

বিসিসিআই টিভিতে দেওয়া সাক্ষাৎকারে রোহিতদের হেডস্যার বলছেন, ''সিরিজে আমরা পিছিয়ে ছিলাম। সেখান থেকে দুরন্ত জয় ছিনিয়ে নেয় টিম ইন্ডিয়া। এর থেকে অসাধারণ অনুভূতি আর কিছু হতে পারে না। তরুণ অনেক ক্রিকেটার রয়েছে যারা এই সিরিজে খেলতে নেমেছিল। তারা প্রত্য়েকে পারফর্ম করেছে। প্রত্য়েকের প্রত্যেকের সাফল্যে খুশি হওয়া উচিত। একসঙ্গে দলটাকে টেনে নিয়ে যেতে হবে। এমন অনেক মুহূর্ত তৈরি হয়েছিল যেখানে খেলা কিন্তু অন্যদিকে ঘুরে যেতে পারত। তবে আমাদের ড্রেসিংরুমে এমন অনেক প্লেয়ার আছে, যারা বারবার উঠে দাঁড়িয়েছে ও মাঠে নেমে অসাধারণ পারফর্ম করে একক দক্ষতায় ম্য়াচের রং বদলে দিতে সাহায্য করেছে।''

উল্লেখ্য, ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজেই সাদা পোশাকে জাতীয় দলে অভিষেক হয়েছিল সরফরাজ খান, ধ্রুব জুড়েল, আকাশ দীপ, দেবদত্ত পড়িক্ক ও রজত পাতিদারের। এদের মধ্যে রজত ছাড়া বাকি প্রত্যেক প্লেয়ারই সুযোগ পেয়ে তা কাজে লাগিয়েছে। সরফরাজ খান তাঁর প্রথম টেস্ট সিরিজে তিনটি অর্ধশতরান হাঁকিয়েছেন। রাঁচিতে ভারত যখন ব্যাকফুটে ছিল, সেখানে ধ্রুব জুড়েল ব্যাট হাতে ৯০ রানের দুরন্ত ইনিংস খেলেছেন। উইকেটের পেছনেও তাঁর দক্ষতা প্রশংসা কুড়িয়েছে সবার। এছাড়াও বল হাতে আকাশ দীপ সুযোগ পেয়েছিলেন রাঁচ টেস্টে। প্রথম ইনিংসে প্রথম স্পেলেই তিন উইকেট তুলে নেন তিনি। দ্বিতীয় ইনিংসে সেভাবে ওভার হাতে পাননি যদিও বাংলার পেসার। শেষ টেস্টের জন্য দেবদত্ত পড়িক্কল সুযোগ পেয়েছিলেন। আর ধর্মশালা টেস্টে প্রথম ইনিংসে দেবদত্তর ব্যাট থেকেও আসে অর্ধশতরান। রাঁচি টেস্ট জিতেই সিরিজ পকেটে পুরে নিয়েছিল ভারত। ধর্মশালা টেস্টে জিতে সিরিজে ৪-১ ব্যবধানে ঝুলিতে পুরে নেয় টিম ইন্ডিয়া।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

England vs India Live: কাজে দিল না বুমরাদের নতুন বলের স্পেল, দুরন্ত ইনিংসে ইংল্যান্ডকে জেতালেন রুট
কাজে দিল না বুমরাদের নতুন বলের স্পেল, দুরন্ত ইনিংসে ইংল্যান্ডকে জেতালেন রুট
ENG vs IND: জো রুট মাস্টারক্লাসে ভারতকে হারিয়ে সিরিজ়ে সমতায় ফিরল ইংল্যান্ড
জো রুট মাস্টারক্লাসে ভারতকে হারিয়ে সিরিজ়ে সমতায় ফিরল ইংল্যান্ড
Rohit Sharma: লর্ডসেই রোহিতের কেরিয়ারে যবনিকা পতন! ইংল্যান্ড সিরিজ় শেষেই অবসর 'হিটম্যান'-র?
লর্ডসেই রোহিতের কেরিয়ারে যবনিকা পতন! ইংল্যান্ড সিরিজ় শেষেই অবসর 'হিটম্যান'-র?
Argentina Football Team: সেমিফাইনাল ম্যাচশেষে ফকল্যান্ড-ব্যানার, আর্জেন্তিনার তারকাদের কড়া শাস্তির দাবি উঠছে ইংল্যান্ডে
সেমিফাইনাল ম্যাচশেষে ফকল্যান্ড-ব্যানার, আর্জেন্তিনার তারকাদের কড়া শাস্তির দাবি উঠছে ইংল্যান্ডে

ভিডিও

Mamata Banerjee on Abhishek Banerjee | 'অভিষেক একটা বাহানা, অভিষেক লড়ছে বাঘের মতো' | ABP ANANDA LIVE
Mamata Banerjee News | 'যাঁদের যাওয়ার তাঁরা ২১ জুলাইয়ের আগে চলে যান' | ABP ANANDA LIVE
Puri Rath Yatra News | রথযাত্রা উপলক্ষে সেজে উঠছে পুরীর জগন্নাথ মন্দির | ABP ANANDA LIVE
TMC Meeting News | মেয়ো রোডে গান্ধীমূর্তির পাদদেশে '২১ জুলাই' সমাবেশ | ABP ANANDA LIVE
Koel Mallick News | এবার তৃণমূলের সাংসদ পদ ছাড়লেন কোয়েল মল্লিকও | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NEET Results 2026: প্রকাশিত হল NEET-এর ফল, পাশের হারে এগিয়ে মেয়েরা
প্রকাশিত হল NEET-এর ফল, পাশের হারে এগিয়ে মেয়েরা
Argentina Football Team: সেমিফাইনাল ম্যাচশেষে ফকল্যান্ড-ব্য়ানার, আর্জেন্তিনার তারকাদের কড়া শাস্তির দাবি উঠছে ইংল্যান্ডে
সেমিফাইনাল ম্যাচশেষে ফকল্যান্ড-ব্য়ানার, আর্জেন্তিনার তারকাদের কড়া শাস্তির দাবি উঠছে ইংল্যান্ডে
Best SUV in Kolkata: বৃষ্টি হলেই জল জমে রাস্তায়, এই সব গাড়ির থাকলে কমবে ভোগান্তি, জলের উপর দিয়েই দৌড়বে মসৃণ গতিতে
বৃষ্টি হলেই জল জমে রাস্তায়, এই সব গাড়ির থাকলে কমবে ভোগান্তি, জলের উপর দিয়েই দৌড়বে মসৃণ গতিতে
England vs India Live: অল্প রানের পুঁজি নিয়ে শুরুতেই দুই উইকেট, বুমরার পর সাফল্য পেলেন কৃষ্ণও
অল্প রানের পুঁজি নিয়ে শুরুতেই দুই উইকেট, বুমরার পর সাফল্য পেলেন কৃষ্ণও
E20 পেট্রোলে গাড়ির মাইলেজ বাড়ছে নাকি কমছে? দেশজুড়ে কার মালিকদের মতামতে সামনে এল চমকে দেওয়া তথ্য
E20 পেট্রোলে গাড়ির মাইলেজ বাড়ছে নাকি কমছে? দেশজুড়ে কার মালিকদের মতামতে সামনে এল চমকে দেওয়া তথ্য
Bank Fraud: ব্যাঙ্ক প্রতারণা মামলায় তল্লাশি, উদ্ধার হল ১ কোটি ৫৫ লক্ষ টাকা, গ্রেফতার ৩ জন
ব্যাঙ্ক প্রতারণা মামলায় তল্লাশি, উদ্ধার হল ১ কোটি ৫৫ লক্ষ টাকা, গ্রেফতার ৩ জন
Abhishek Banerjee : ফের বিপাকে অভিষেক! শিশুর হাত বাদ থেকে মাটি ও গাছ চুরির অভিযোগ, আর কী কী কাণ্ড ঘটিয়েছেন ?
ফের বিপাকে অভিষেক! শিশুর হাত বাদ থেকে মাটি ও গাছ চুরির অভিযোগ, আর কী কী কাণ্ড ঘটিয়েছেন ?
Dilip Ghosh: মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুরের রথযাত্রায় সামিল দিলীপ ঘোষ, অংশ নিলেন পুজোয়, করলেন গো-সেবাও
মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুরের রথযাত্রায় সামিল দিলীপ ঘোষ, অংশ নিলেন পুজোয়, করলেন গো-সেবাও
Embed widget