এক্সপ্লোর

Durand Cup: কলকাতায় ১৬ অগাস্ট থেকে শুরু ডুরান্ড, ২৮-এ যুবভারতীতে ডার্বি

Durand Cup 2022: এশিয়ার সব চেয়ে পুরনো টুর্নামেন্ট। ১৬ অগাস্ট, কলকাতায় শুরু হচ্ছে ১৩১ তম ডুরান্ড কাপ। ওইদিন যুবভারতীতে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে মহমেডান ও এফসি গোয়া।

সৌমিত্র রায়, কলকাতা: আগামী ১৬ অগাস্ট কলকাতায় শুরু হচ্ছে ১৩১ তম ডুরান্ড কাপ। বিশেষ আকর্ষণ ২৮ অগাস্টের মোহনবাগান-ইস্টবেঙ্গল ম্যাচ। যে ডার্বির অনলাইন টিকিট ইতিমধ্যেই শেষ। ম্যাচ দেখার ভরসা এখন অফলাইন টিকিট।

ডুরান্ড কাপ। এশিয়ার সব চেয়ে পুরনো টুর্নামেন্ট। ১৬ অগাস্ট, কলকাতায় শুরু হচ্ছে ১৩১ তম ডুরান্ড কাপ। ওইদিন যুবভারতীতে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে মহমেডান ও এফসি গোয়া। আয়োজকদের সূত্রে দাবি, প্রতিযোগিতার উদ্বোধন করতে পারেন মুখ্যমন্ত্রী। শুক্রবার এই উপলক্ষ্যে সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন ক্রীড়ামন্ত্রী ও সেনাকর্তারা। ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস বলেন, ''ডুরান্ড কাপ ঐতিহ্যশালী টুর্নামেন্ট। আগামী ২০২৫ সাল পর্যন্ত এই টুর্নামেন্ট কলকাতাতেই হব। এটা খুবই ভাল খবর।''

এবারের ডুরান্ড কাপে ৪টি গ্রুপে খেলবে মোট ২০টি দল। তার মধ্যে ১১টি দল আইএসএলের, ৫টি দল আইলিগের এবং ৪টি সেনাবাহিনীর দল। এবারের বিশেষে আকর্ষণ ২৮ অগাস্টের মোহনবাগান-ইস্টবেঙ্গল ডার্বি। খেলা হবে যুবভারতীতে। ওই ম্যাচের অনলাইন টিকিট ইতিমধ্যেই শেষ। খেলার ৫দিন আগে ময়দানের তিন প্রধানের টেন্ট ও যুবভারতী থেকে পাওয়া যাবে অফলাইন টিকিট। 

স্বাধীনতা ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে আজাদি কা অমৃত মহোত্সবের কথা মাথায় রেখে প্রতিটি ম্যাচর আগে গাওয়া হবে জাতীয় সঙ্গীত। কলকাতার পাশাপাশি খেলা হবে গুয়াহাটি ও ইম্ফলে। ১৮ সেপ্টেম্বর ফাইনাল হবে যুবভারতীতে। উদ্যোক্তারা জানিয়েছেন, ফাইনালে উপস্থিত থাকার জন্য আমমন্ত্রণ জানানো হয়েছে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে।

দল ঢেলে সাজাচ্ছে ইস্টবেঙ্গল

এদিকে, ডুরান্ড কাপের মাধ্যমে শুরু হতে চলেছে এ বছরের ভারতীয় ফুটবল মরসুম। তার আগে জোরকদমে দল সাজাতে লেগে পড়েছে ইমামি ইস্টবেঙ্গল। বৃহস্পতিবার (১১ অগাস্ট) আরও তিন নতুন ফুটবলারকে সই করাল লাল হলুদ।

সরকারিভাবে মাসের শুরুতেই ইমামির সঙ্গে চুক্তিপত্রে সই করেছে ইস্টবেঙ্গল। তারপরের দিনই একসঙ্গে ১৩জন ভারতীয় ফুটবলারকে সই করিয়ে চমক দিয়েছিল লাল হলুদ। পবন কুমার, সার্থক গলুই, মহম্মদ রাওকিপ, জেরি লালরিনজুয়ালা, সৌভিক চক্রবর্তী, অঙ্কিত মুখোপাধ্যায়, অনিকেত যাদব, অমরজিৎ সিংহ, মোবাসির রহমান, ভিপি সুহের, আঙ্গুসানা, প্রীতম সিংহ ও নাওরেম মহেশ সিংহকে একসঙ্গে চুক্তিবদ্ধ করেছিল ইস্টবেঙ্গল। এবার আরও তিন ফুটবলার, কমলজিৎ সিংহ, সুমিত পাসি ও লালচুঙ্গনুঙ্গাকে কে চুক্তিবদ্ধ করা হল। এই তিন ফুটবলারকে সই করার কথা ইমামি ইস্টবেঙ্গলের তরফে ইতিমধ্যেই জানানো হয়েছে।

আরও পড়ুন: ওড়িশা থেকে এল গোলকিপার, ইস্টবেঙ্গলে আরও তিন নতুন মুখ

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Agarkar On Shami: দলে ফেরার জন্য কী করতে হবে শামিকে? শর্ত দিয়ে রাখলেন আগরকর
দলে ফেরার জন্য কী করতে হবে শামিকে? শর্ত দিয়ে রাখলেন আগরকর
Commonwealth Games 2026: ফুটবল প্রেমী, নেমার ভক্ত, কমনওয়েলথে রুপো নিশ্চিত করে সোনা জয়ের হাতছানি জাদুমনির
ফুটবল প্রেমী, নেমার ভক্ত, কমনওয়েলথে রুপো নিশ্চিত করে সোনা জয়ের হাতছানি জাদুমনির
Commonwealth Games: বক্সিংয়ে আসতে পারে ১০ সোনা, কমনওয়েলথ গেমসে আজ ভারতীয় অ্যাথলিটদের ম্যাচ কখন?
বক্সিংয়ে আসতে পারে ১০ সোনা, কমনওয়েলথ গেমসে আজ ভারতীয় অ্যাথলিটদের ম্যাচ কখন?
Commonwealth Games 2026: সাত মাস আগেই স্ট্রোক হয়ে মারা গিয়েছিলেন বাবা, জুডোয় সোনা জিতে ইতিহাস গড়লেন অস্মিতা
সাত মাস আগেই স্ট্রোক হয়ে মারা গিয়েছিলেন বাবা, জুডোয় সোনা জিতে ইতিহাস গড়লেন অস্মিতা

ভিডিও

Blood Bank Scam: ভিনরাজ্যে রক্ত পাচারকাণ্ডের তদন্তে নজিরবিহীন পদক্ষেপ Swasthya Bhawan-র | ABP Ananda
Kulgam Shootout News: কুলগামে পরিযায়ী শ্রমিকদের উপর হামলা, একজনের মৃত্যু, একজন আহত
Birbhum Tulu Mondal News: ফের মিনার মণ্ডলের বাড়িতে পুলিশ, কী কী মিলল? ABP Ananda LIVE
Suvendu Adhikari: আজ থেকেই কলকাতার স্কুলগুলিতে মিড ডে মিলের দায়িত্বে ইসকন
Baranagar News | সাতসকালে বরানগরে মর্মান্তিক পথ দুর্ঘটনা, মৃত্যু হল ২ স্কুল পড়ুয়ার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget