এক্সপ্লোর

Ashes 2023: ঐতিহ্যের অ্যাশেজ শুরু আগামীকাল থেকে, নজির গড়ার মুখে দাঁড়িয়ে ২ দলের একাধিক ক্রিকেটার

ENG vs AUS 2023: পাঁচ ম্যাচের সিরিজের প্রথম ম্যাচটি হবে বার্মিংহ্যামে। আসন্ন সিরিজেই ২ দলের অনেক ক্রিকেটার রয়েছেন যাঁরা বিভিন্ন নজির গড়ার সামনে দাঁড়িয়ে।

লন্ডন: আগামীকাল থেকে শুরু হতে চলেছে অ্যাশেজ সিরিজ। টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে (Test Championship Final 2023) ভারতকে সদ্য হারিয়ে খেতাব জিতে নিয়েছে অজিরা। এবার ঐতিহ্যের অ্যাশেজে ইংল্যান্ডের বিরুদ্ধে নামতে চলেছে প্যাট কামিন্সের দল। পাঁচ ম্যাচের সিরিজের প্রথম ম্যাচটি হবে বার্মিংহ্যামে। আসন্ন সিরিজেই ২ দলের অনেক ক্রিকেটার রয়েছেন যাঁরা বিভিন্ন নজির গড়ার সামনে দাঁড়িয়ে। এক নজরে তা দেখে নেওয়া যাক -

স্টিভ স্মিথ: টেস্ট ক্রিকেটে বর্তমান প্রজন্মের সেরা ব্য়াটার বলা হয় তাঁকে। ভারতের বিরুদ্ধে ওভালেও সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। প্রাক্তন অজি অধিনায়ক স্টিভ স্মিথ আর ৫৩ রান করলেই টেস্টে ৯ হাজার রানের মালিক হবেন। এখনও পর্যন্ত স্মিথ ৯৭ টেস্টে ৮৯৪৭ রান করেছেন। গড় ৬০.০২। ৩১টি সেঞ্চুরি ও ৩৭টি অর্ধশতরান রয়েছে ঝুলিতে। আন্তর্জাতিক ক্রিকেটে ১৫ হাজার রান পূরণের সুযোগ রয়েছে স্মিথের সামনে। ১৪৮৯৪ রান করেছেন এখনও পর্যন্ত। সেই হিসেবে আর ১০৬ রান করলেই এই নজির গড়বেন তিনি। নিজের আন্তর্জাতিক ক্রিকেটে এখনও পর্যন্ত ৪৩টি সেঞ্চুরি হাঁকিয়েছেন। আসন্ন সিরিজে নিজের শততম টেস্টও খেলতে পারেন স্মিথ।

উসমান খাওয়াজা: ৩৬ বছরের অজি ওপেনার উসমান খাওয়াজা ২টো মাইলস্টোনের সামনে দাঁড়িয়ে আছেন। টেস্টে পাঁচহাজার রান পূরণ করার সুযোগ রয়েছে খাওয়াজার সামনে। এখনও পর্যন্ত ৬১ টেস্টে ৪৫০৮ রান করেছেন তিনি। ১৪টি সেঞ্চুরি করেছেন খাওয়াজা। এই মাইলস্টোনে পৌঁছতে আরও ৪৯২ রান করতে হবে খাওয়াজাকে। 

অন্য়দিকে আন্তর্জাতিক ক্রিকেটে ৭ হাজার রান পূরণের সুযোগ রয়েছে খাওয়াজার সামনে। এখনও পর্যন্ত ৬৩০৩ রান করেছেন তিনি। ঝুলিতে রয়েছে ১৬টি সেঞ্চুরি। আরও ৬৯৭ রান করলেই আন্তর্জাতিক ক্রিকেটে ৭ হাজার রান পূরণ করবেন খাওয়াজা। 

মার্নাস লাবুশেন:  টেস্টে ৪ হাজার রান পূরণ করার সুযোগ রয়েছে বিশ্বের ১ নম্বর টেস্ট ব্য়াটার মার্নাস লাবুশেনের সামনে। ৩৮ টেস্টে ৩৪৬১ রান করেছেন তিনি। গড় ৫৬.৭৩। ১০টি সেঞ্চুরি করেছেন। আরও ৫৯৩ রান করলেই এই মাইলস্টোন ছুয়ে ফেলবেন তিনি।

ট্রাভিস হেড: ট্রাভিস হেডে আর ৪৫৮ রান করলেই টেস্টে ৩ হাজার রান পূরণ করবেন। ২৫৪২ রান এখনও পর্যন্ত করেছেন হেড। ৬টি সেঞ্চুরি রয়েছে ঝুলিতে। 

অ্যালেক্স ক্যারি: অজি উইকেট কিপার অ্যালেক্স ক্যারি টেস্টে ৮০৩ রান করেছেন। আর ১৯৭ রান করলেই টেস্টে হাজার রান পূরণ করে ফেলবেন ক্যারি।

ক্যামেরন গ্রিন: অজি অলরাউন্ডার ক্যামেরন গ্রিন আর মাত্র ২৮ রান করলেই টেস্টে ১০০০ রান পূরণ করবেন। ৯৭২ রান করেছেন তিনি।

প্যাট কামিন্স: ৫০ টেস্টে ২২১ উইকেট নিয়েছেন অজি অধিনায়ক প্যাট কামিন্স। একটা দুর্দান্ত সিরিজ কাটলে অজি অধিনায়ক আড়াইশো উইকেটের মালিক হবেন। 

নাথান লায়ন: অস্ট্রেলিয়ার সেরা স্পিনার নাথান লায়ন টেস্টে ১২০ ম্যাচে ৪৮৭ উইকেটের মালিক। আর ১৩টি উইকেট পেলেই ৫০০ উইকেট ঝুলিতে পুরে নেবেন।

জস হ্যাজেলউড: চোট সারিয়ে গোটা সিরিজে যদি খেলার সুযোগ পান জস হ্য়াজেলউড। তাহলে ২৮ উইকেট পেলেই আড়াইশো টেস্ট উইকেটের মালিক হবেন ডানহাতি। 

বেন স্টোকস: টেস্টে ইংল্য়ান্ড অধিনায়ক বেন স্টোকসের ঝুলিতে রয়েছে ৯২ ম্যাচে ৫৭১২ রান। ১২টি সেঞ্চুরি রয়েছে ঝুলিতে। আর ২৮৮ রান করলেই টেস্টে ৬ হাজার রান পূরণ করবেন। 

জেমস অ্যান্ডারসন: ৪০ বছরের জিমি অ্যান্ডারসনও নজির গড়ার সামনে দাঁড়িয়ে। ১৭৯ ম্য়াচে ৬৮৫ উইকেট নিয়েছেন। আর ১৫ উইকেট পেলেই ৭০০ উইকেটের মালিক হবেন এই ব্রিটিশ পেসার। 

স্টুয়ার্ট ব্রড: ১৬২ টেস্টে ৫৮২ উইকেটের মালিক স্টুয়ার্ট ব্রড। আর ১৮ উইকেট পেলেই টেস্টে ৬০০ উইকেটের শিকারি হবেন অ্যান্ডারসনের সঙ্গী। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: হাতে গোটা একটা দিন, ম্যাচ জিততে ভারতের চাই ৬ টা উইকেট
হাতে গোটা একটা দিন, ম্যাচ জিততে ভারতের চাই ৬ টা উইকেট
IND vs SL Live: ৩৭২ রান ডিফেন্ড করতে নেমে চতুর্থ দিনশেষে চার উইকেট তুলে নিল ভারত, শ্রীলঙ্কার সংগ্রহ ৮৪
৩৭২ রান ডিফেন্ড করতে নেমে চতুর্থ দিনশেষে চার উইকেট তুলে নিল ভারত, শ্রীলঙ্কার সংগ্রহ ৮৪
Rishabh Pant: সচিন, কোহলি সকলের অধরা, গল টেস্টে ভারতীয় হিসাবে এমনই অনন্য নজি গড়লেন ঋষভ পন্থ
সচিন, কোহলি সকলের অধরা, গল টেস্টে ভারতীয় হিসাবে এমনই অনন্য নজি গড়লেন ঋষভ পন্থ
IND vs SL: ১৯ রানে পড়ল শেষ পাঁচ উইকেট, ব্যাটিং ধসে শ্রীলঙ্কাকে ম্যাচে ফেরার সুযোগ করে দিল ভারত?
১৯ রানে পড়ল শেষ পাঁচ উইকেট, ব্যাটিং ধসে শ্রীলঙ্কাকে ম্যাচে ফেরার সুযোগ করে দিল ভারত?

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget