এক্সপ্লোর

আমাকে নিয়ে যারা প্রশ্ন তুলেছিল তাদের উদ্দেশে এটাই জবাব, বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পর সিন্ধু

এর আগে বিশ্ব চ্যাম্পিয়নশিপে দু’বার ব্রোঞ্জ ও দু’বার রুপো পেলেও, সোনা জিততে পারেননি সিন্ধু।

বাসেল (সুইৎজারল্যান্ড): বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পর সমালোচকদের একহাত নিলেন ভারতের অন্যতম সেরা ব্যাডমিন্টন তারকা পিভি সিন্ধু। তিনি বলেছেন, ‘যারা বারবার আমাকে নিয়ে প্রশ্ন তুলেছিল, তাদের উদ্দেশে এটাই আমার জবাব। আমি শুধু র‌্যাকেটের মাধ্যমে এই জয় দিয়েই জবাব দিতে চেয়েছিলাম।’ এর আগে বিশ্ব চ্যাম্পিয়নশিপে দু’বার ব্রোঞ্জ ও দু’বার রুপো পেলেও, সোনা জিততে পারেননি সিন্ধু। গতকাল জাপানের নজোমি ওকুহারাকে সহজেই হারিয়ে প্রথমবার বিশ্বজয়ের পর এই হায়দরাবাদি শাটলার বলেছেন, ‘প্রথমবার বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠে হেরে যাওয়ার পর আমার খারাপ লেগেছিল। গতবার হারের পর রাগ হয়েছিল। দুঃখও হয়েছিল। সিন্ধু, তুমি কেন এই একটি ম্যাচ জিততে পারো না, এই প্রশ্ন করেছিলাম নিজেকে। এবারের ফাইনালে নিজেকে বলেছিলাম, চিন্তা না করে নিজের খেলা খেলতে হবে। সেটা কাজে লেগেছে।’ সিন্ধু আরও বলেছেন, ‘রিও অলিম্পিকে রুপো পাওয়ার পর আমার কাছ থেকে সবার প্রত্যাশা বেড়ে গিয়েছে। সবাই আমার কাছ থেকে এই জয় চাইছিল। আমি যে প্রতিযোগিতাতেই খেলতে যাই, সবাই চায় সোনা জিতি। পরবর্তীকালে আমার মনে হয়েছে, অন্যদের কথা ভেবে খেললে বাড়তি চাপে পড়ে যাচ্ছি। তাই শুধু নিজের কথা ভেবে ১০০ শতাংশ দিতে হবে। তাহলেই সাফল্য আসবে। লোকজন এখন থেকেই টোকিও অলিম্পিকে সোনা জয়ের কথা বলতে শুরু করেছেন। অলিম্পিকের বেশি দেরি নেই। আমি ধাপে ধাপে এগোচ্ছি।’

সেরা শিরোনাম

West Bengal News Live: তৃণমূলের ৩টি ব্যাঙ্ক অ্যাকাউন্টে রাখা ৪৪০ কোটি টাকা ফ্রিজ করল ED, লাইভ আপডেট
তৃণমূলের ৩টি ব্যাঙ্ক অ্যাকাউন্টে রাখা ৪৪০ কোটি টাকা ফ্রিজ করল ED, লাইভ আপডেট
Cristiano Ronaldo: 'বিশ্বকাপ না জিতলেও কিছু আর প্রমাণ করার নেই ওঁর', রোনাল্ডোর প্রশংসায় পঞ্চমুখ অঁরি
'বিশ্বকাপ না জিতলেও কিছু আর প্রমাণ করার নেই ওঁর', রোনাল্ডোর প্রশংসায় পঞ্চমুখ অঁরি
Lionel Messi: 'ছিটকে যাওয়ার ভয় কাজ করেছিল', বিশ্বকাপের কোয়ার্টারে জায়গা করেই স্বীকারোক্তি মেসির
'ছিটকে যাওয়ার ভয় কাজ করেছিল', বিশ্বকাপের কোয়ার্টারে জায়গা করেই স্বীকারোক্তি মেসির
Prithvi Shaw Marriage: বাগদান ভাঙছে পৃথ্বী শয়ের? জল্পনার মধ্যেই সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট বাগদত্তা আকৃতির!
বাগদান ভাঙছে পৃথ্বী শয়ের? জল্পনার মধ্যেই সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট বাগদত্তা আকৃতির!

ভিডিও

Baruipur News: বারুইপুরকাণ্ডে সুজন চক্রবর্তী-সহ চারজন সিপিএম নেতার বিরুদ্ধে অভিযোগ
Baruipur News: বারুইপুরে গণপিটুনি, সরকারি সম্পত্তি নষ্টের অভিযোগে গ্রেফতার ২০
Baruipur News |
Baruipur News |
Baruipur News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Baruipur News: বারুইপুরকাণ্ডে ধৃত অন্যতম মূল অভিযুক্তর মৃত্যু পুলিশের গুলিতে, কী ঘটেছে ?
বারুইপুরকাণ্ডে ধৃত অন্যতম মূল অভিযুক্তর মৃত্যু পুলিশের গুলিতে, কী ঘটেছে ?
Baruipur Case : এনকাউন্টারে মৃত্যু বারুইপুরকাণ্ডে অভিযুক্ত প্রভাসের, কী বললেন মা?
এনকাউন্টারে মৃত্যু বারুইপুরকাণ্ডে অভিযুক্ত প্রভাসের, কী বললেন মা?
বারুইপুর কাণ্ডে এনকাউন্টারে মৃত্যু অভিযুক্ত প্রভাসের, কী বললেন মৃত নাবালিকার বাবা?
বারুইপুর কাণ্ডে এনকাউন্টারে মৃত্যু অভিযুক্ত প্রভাসের, কী বললেন মৃত নাবালিকার বাবা?
Baruipur Case : বারুইপুরকাণ্ডে এক অভিযুক্তের এনকাউন্টারে মৃত্যু, সোশ্যাল মিডিয়ায় বিজেপির দেবজিৎ সরকার লিখলেন ...
বারুইপুরকাণ্ডে এক অভিযুক্তের এনকাউন্টারে মৃত্যু, সোশ্যাল মিডিয়ায় বিজেপির দেবজিৎ সরকার লিখলেন ...
Baruipur News: বারুইপুরকাণ্ডে প্রকাশ্যে CCTV ফুটেজ, নাবালিকার সঙ্গে সেখানে দেখা গিয়েছে প্রভাসকে
বারুইপুরকাণ্ডে প্রকাশ্যে CCTV ফুটেজ, নাবালিকার সঙ্গে সেখানে দেখা গিয়েছে প্রভাসকে
Baruipur News: বারুইপুরকাণ্ডে গ্রেফতার আরও ১ জন, এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হল ৪
বারুইপুরকাণ্ডে গ্রেফতার আরও ১ জন, এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হল ৪
Baruipur Case : ঠিক কোন মুহূর্তে এনকাউন্টার? বারুইপুর কাণ্ডে ধৃত গুলিবিদ্ধ হওয়ার পর কী ঘটেছিল হাসপাতালে?
ঠিক কোন মুহূর্তে এনকাউন্টার? বারুইপুর কাণ্ডে ধৃত গুলিবিদ্ধ হওয়ার পর কী ঘটেছিল হাসপাতালে?
Subhashree Ganguly: '...এর শেষ কোথায়?', বারুইপুরকাণ্ডে সোশ্যাল মিডিয়ায় লম্বা পোস্ট শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের
'...এর শেষ কোথায়?', বারুইপুরকাণ্ডে সোশ্যাল মিডিয়ায় লম্বা পোস্ট শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের
Embed widget