এক্সপ্লোর

Tim Southee Injury: কাল সাউদির ভেঙে যাওয়া আঙুলে অস্ত্রোপচার, বিশ্বকাপের আগে উদ্বেগে নিউজ়িল্যান্ড শিবির

New Zealand: ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ চলাকালীন হাতের বুড়ো আঙুলে চোট পেয়েছিলেন সাউদি। কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএলে খেলা পেসারের হাতের আঙুলে অস্ত্রোপচার করাতে হবে।

অকল্যান্ড: গত বিশ্বকাপের রানার্স তারা। এবারও ওয়ান ডে বিশ্বকাপে (ODI World Cup) অন্যতম ফেভারিট হিসাবে অভিযান শুরু করবে নিউজ়িল্যান্ড। আর টুর্নামেন্ট শুরুর আগেই দলের তারকা পেসারকে নিয়ে চিন্তায় কিউয়ি শিবির।

দলের অন্যতম প্রধান পেসার টিম সাউদির (Tim Southee) অস্ত্রোপচার হবে বৃহস্পতিবার। ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ চলাকালীন হাতের বুড়ো আঙুলে চোট পেয়েছিলেন সাউদি। কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএলে খেলা পেসারের হাতের আঙুলে অস্ত্রোপচার করাতে হবে। বৃহস্পতিবার মানে ২১ সেপ্টেম্বর। অর্থাৎ বিশ্বকাপ শুরু হওয়ার ঠিক ১৩ দিন আগে। আর সেই খবর জানাজানি হতেই কিউয়ি শিবিরে উদ্বেগ। বিশ্বকাপে টিম সাউদিকে পাওয়া যাবে তো? যদিও নিউজ়িল্যান্ড শিবির হাল ছাড়তে নারাজ।

লর্ডসে ফিল্ডিং করার সময় স্লিপে দাঁড়িয়ে জো রুটের ক্যাচ ধরতে গিয়ে সাউদির ডানহাতের বুড়ো আঙুল ভেঙে যায়। ডিসলোকেটও হয়ে যায়। বিশ্বকাপে তাঁকে আদৌ পাওয়া যাবে কি না, তা নির্ধারিত হবে আগামী সপ্তাহের শুরুতে।

নিউজ়িল্যান্ডের হেড কোচ গ্যারি স্টেড বলেছেন, 'আমরা আশায় রয়েছি যে, টিমের আঙুলের অস্ত্রোপচার সফল হোক। ওর ডান হাতের বুড়ো আঙুলে পিন বা স্ক্রু লাগানো হবে। অস্ত্রোপচার সফল হলে শুধু দেখা হবে টিম যন্ত্রণা সহ্য করতে পারছে কি না। ট্রেনিং ও খেলায় ফিরলে ব্যথাটা কীরকম থাকে সেটাও দেখা হবে।'

বিশ্বকাপে নিউজ়িল্যান্ডের প্রথম ম্যাচ ৫ অক্টোবর। আমদাবাদে ইংল্যান্ডের বিরুদ্ধে। যে ম্য়াচকে গত বিশ্বকাপের রিপিট টেলিকাস্ট বলা হচ্ছে। কারণ, ২০১৯ বিশ্বকাপের ফাইনালেও খেলেছিল এই দুই দল। কিউয়ি কোচ বলেছেন, 'বিশ্বকাপে আমাদের উদ্বোধনী ম্যাচ আমদাবাদে ৫ অক্টোবর। আমরা সেই ম্যাচের আগে টিমকে পেতে চাইছি। টিম আমাদের দলের ভীষণ অভিজ্ঞ ক্রিকেটার। দারুণ গুরুত্বপূর্ণও। আমরা ওকে বিশ্বকাপের দলে থাকার সবরকম সুযোগ দিতে চাই।'

প্রসঙ্গত, সাউদি হলেন নিউজ়িল্যান্ডের হয়ে ওয়ান ডে-তে তৃতীয় সর্বোচ্চ উইকেটশিকারি। ৩৩.৬০ গড়ে ওয়ান ডে ক্রিকেটে ২১৪ উইকেট রয়েছে সাউদির। গত তিনটি বিশ্বকাপে তিনি নিউজ়িল্যান্ড দলের অংশ ছিলেন। এবারের বিশ্বকাপের দলে চার পেসার রেখেছে নিউজ়িল্যান্ড। ট্রেন্ট বোল্ট, ম্যাট হেনরি ও লকি ফার্গুসনের সঙ্গে পেস আক্রমণ সামলানোর দায়িত্ব ছিল সাউদির। এসিএল-এর চোট সারিয়ে দলে ফিরেছেন কেন উইলিয়ামসনও (Kane Williamson)। তবে বিশ্বকাপের শুরু থেকে তাঁকে পাওয়া যাবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে। ২৯ সেপ্টেম্বর পাকিস্তানের বিরুদ্ধে ও ২ অক্টোবর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে নিউজ়িল্যান্ড।

আরও পড়ুন: ট্রেনের মধ্যে নাচ রণবীর-ধনশ্রীর, মুক্তির দিনই ঝড় তুলল দিল জশন বোলে...

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs PAK: আবার ২২ গজে ভারত-পাক মহারণ, কবে মাঠে নামবে ২ চিরপ্রতিদ্বন্দ্বী দেশ?
আবার ২২ গজে ভারত-পাক মহারণ, কবে মাঠে নামবে ২ চিরপ্রতিদ্বন্দ্বী দেশ?
Sarfaraz Khan: রান করেও ভারতীয় দল থেকে বাদ পড়ে বিস্ফোরক পোস্ট সরফরাজের, কাকে নিশানা করলেন?
রান করেও ভারতীয় দল থেকে বাদ পড়ে বিস্ফোরক পোস্ট সরফরাজের, কাকে নিশানা করলেন?
Cristiano Ronaldo Wedding: বিয়ে করছেন রোনাল্ডো, হোটেল ভাড়া থেকে গির্জা, সব কিছুই চূড়ান্ত, উচ্ছ্বসিত ভক্তরা
বিয়ে করছেন রোনাল্ডো, হোটেল ভাড়া থেকে গির্জা, সব কিছুই চূড়ান্ত, উচ্ছ্বসিত ভক্তরা
India vs Sri Lanka: অভিনব সিদ্ধান্ত, ভারত-শ্রীলঙ্কা টেস্ট সিরিজের আগেই সুখবর সমর্থকদের জন্য
অভিনব সিদ্ধান্ত, ভারত-শ্রীলঙ্কা টেস্ট সিরিজের আগেই সুখবর সমর্থকদের জন্য

ভিডিও

Swasthya Bhawan | ফেরানোর যাবে না Thalassemia রোগীদের, রক্তপাচার বিতর্কের মাঝে নির্দেশ স্বাস্থ্যভবনের
TMC Turmoil Deepens | তৃণমূলে অনাস্থা তৃণমূলেরই! 'কালীঘাটপন্থী' সভাপতি পাত্তা দেন না বলে অভিযোগ
Student Protest in Jharkhand | প্রশ্নফাঁসের ঘটনায় উত্তাল ঝাড়খণ্ড, পথে পড়ুয়ারা
Ritabrata Banerjee |
Recruitment Scam in Bengal : চাকরিহারাদের অবস্থানে পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget