এক্সপ্লোর

কোহলিকে ‘সবক’ শেখাতে কোচ পদে আবেদন ইঞ্জিনিয়ারের

নয়াদিল্লি: টিম ইন্ডিয়ার প্রধান কোচের পদ থেকে অনিল কুম্বলের ইস্তফার ঘটনা ঘিরে আলোড়ন তুঙ্গে। এর আগে থেকেই অবশ্য কোচের সঙ্গে অধিনায়ক বিরাট কোহলির সংঘাতের জল্পনা ক্রিকেট মহলে তুফান তুলেছিল। নতুন কোচের জন্য আবেদনপত্র চেয়েছে বিসিসিআই। রবি শাস্ত্রী, বীরেন্দ্র সহবাগ, লালচাঁজ রাজপুত, টম মুডির মতো ক্রিকেটাররা ইতিমধ্যেই আবেদন করেছেন। আবেদন করছেন পেশায় মেকানিক্যাল ইঞ্জিনিয়ার এক যুবকও। ওই যুবকের নাম উপেন্দ্রনাথ ব্রহ্মচারী। কোহলিকে সবক শেখাতেই উপেন্দ্রনাথ হেড কোচের পদে আবেদন করেছেন। দেশের অনেক ক্রিকেট অনুরাগীর মতোই উপেন্দ্রনাথও মনে করেন যে, কুম্বলের সরে যাওয়ার কারণ কোহলি। সেজন্যই ভারতীয় দলের কোচ হতে চান তিনি। উপেন্দ্রনাথ যে আবেদন পাঠিয়েছেন, তাতে ব্যাকরণগত বেশ কিছু ভুলত্রুটি রয়েছে। আবেদনপত্রে তিনি লিখেছেন, ‘মহান ক্রিকেটার অনিল কুম্বলের ইস্তফার পর আমি ভারতীয় দলের মুখ্য কোচ পদে আবেদন জানানোর সিদ্ধান্ত নিয়েছি। কেননা, আমার মনে হয় যে, ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলির কোচ হিসেবে কোনও মহান ক্রিকেটারের প্রয়োজন নেই’। উপেন্দ্রনাথ আরও লিখেছেন, ‘সিএসি যে কোনও প্রাক্তন খেলোয়াড়কে কোচ হিসেবে বেছে নিতেই পারে। কিন্তু কোহলি তাঁকেও অপমান করবেন। এবং ফলাফল অনিল কুম্বলের মতোই হবে’। ক্রিকেটীয় প্রেক্ষাপট না থাকলেও কেন তিনি টিম ইন্ডিয়ার উপযুক্ত কোচ হবেন, আবেদনে তার ‘ব্যাখ্যা’ও দিয়েছেন উপেন্দ্রনাথ । এ বিষয়ে তাঁর বক্তব্য, ‘আমি জেদি মনোভাবের সঙ্গে মানিয়ে নিতে পারব, যা কোনও কিংবদন্তী তা পারবেন না। ধীরে ধীরে আমি তাঁকে বাগে আনতে পারব এবং তারপর বিসিসিআই কোনো কিংবদন্তীকে কোচ হিসেবে নিয়োগ করতে পারবে’। উপেন্দ্রনাথের আবেদন যে গ্রাহ্য হবে না, তা অবশ্য বলার অপেক্ষা রাখে না।  তবে আজকাল সোশ্যাল মিডিয়ার যুগে যে কোনও অদ্ভূত কার্যকলাপ নজর কাড়ে। উপেন্দ্রনাথের আবেদনের ক্ষেত্রেও সেটাই হয়েছে।
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs NZ Final: ফর্মের শিখরে স্য়ামসন, ফাইনালেও ঝোড়া ৮৯, করলেন অর্ধশতরানের হ্যাটট্রিক
ফর্মের শিখরে স্য়ামসন, ফাইনালেও ঝোড়া ৮৯, করলেন অর্ধশতরানের হ্যাটট্রিক
IND vs NZ Ahmedabad Final Live: শুরুতেই উইকেট তুলে ধাক্কা অক্ষর-বুমরার, নিউজ়িল্যান্ডের স্কোর ৪৭/৩, লাইভ আপডেট
শুরুতেই উইকেট তুলে ধাক্কা অক্ষর-বুমরার, নিউজ়িল্যান্ডের স্কোর ৪৭/৩, লাইভ আপডেট
IND vs NZ Innings Highlights: আমদাবাদে রেকর্ডের পর রেকর্ড! টি-২০ বিশ্বকাপের ফাইনালে রানের পাহাড়ে ভারত
আমদাবাদে রেকর্ডের পর রেকর্ড! টি-২০ বিশ্বকাপের ফাইনালে রানের পাহাড়ে ভারত
Ishan Kishan: ছ'মাসে বদলে গেল ছবি, কোন মন্ত্রে ভয়ঙ্কর ঈশান কিষাণ? কী বলছেন ছোটবেলার কোচ?
ছ'মাসে বদলে গেল ছবি, কোন মন্ত্রে ভয়ঙ্কর ঈশান কিষাণ? কী বলছেন ছোটবেলার কোচ?

ভিডিও

T20 World Cup 2026: আমদাবাদে আজ শাপমোচনের ফাইনাল, কিউয়িদের হারিয়ে কি তৃতীয়বার বিশ্বসেরা হবে ভারত?
ফাইনালে ৪ মিনি ব্যাটেল ঠিক করে দেবে টি-২০ বিশ্বকাপের ভাগ্য!
বিশ্বের সেরা টি-২০ বোলারকে নিয়ে ধাঁধা! ফাইনালে শাহরুখের অস্ত্র ব্যবহার করবে টিম ইন্ডিয়া?
Ghantakhanek Sange Suman(০৬.০৩.২০২৬ ) পর্ব ২ : পশ্চিম এশিয়ার যুদ্ধের আঁচ আমজনতার হেঁসেলেও । ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(০৬.০৩.২০২৬ ) পর্ব ১: 'বেহায়া বিজেপি, দালাল নির্বাচন কমিশন,' নিশানা মমতা বন্দ্যোপাধ্যায়ের | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IND vs NZ Ahmedabad Final Live: ত্রয়ীর হাফসেঞ্চুরির পর শেষ ওভারে দুবের ধামাকা, ভারত তুলল ২৫৫/৫, লাইভ আপডেট
ত্রয়ীর হাফসেঞ্চুরির পর শেষ ওভারে দুবের ধামাকা, ভারত তুলল ২৫৫/৫, লাইভ আপডেট
Best Stocks To Buy : সোমবার কি ঘুরে দাঁড়াবে নিফটি ? ব্রোকারেজ দিচ্ছে সেরা ৩টি স্টকের হদিশ
সোমবার কি ঘুরে দাঁড়াবে নিফটি ? ব্রোকারেজ দিচ্ছে সেরা ৩টি স্টকের হদিশ
Stock market Update:  ইরান-ইজরায়েল যুদ্ধের আঁচ দালাল স্ট্রিটে, ৪ দিনেই ২১,০০০ কোটি টাকা তুলে নিলেন বিদেশি বিনিয়োগকারীরা
 ইরান-ইজরায়েল যুদ্ধের আঁচ দালাল স্ট্রিটে, ৪ দিনেই ২১,০০০ কোটি টাকা তুলে নিলেন বিদেশি বিনিয়োগকারীরা
Gold Price Prediction : রেকর্ড উচ্চতা থেকে ১৯,০০০ টাকা সস্তা সোনা ! মার্কিন-ইরান যুদ্ধের আবহে এটাই কি কেনার সেরা সময়?
রেকর্ড উচ্চতা থেকে ১৯,০০০ টাকা সস্তা সোনা ! মার্কিন-ইরান যুদ্ধের আবহে এটাই কি কেনার সেরা সময়?
Stock Market Prediction : সোমবার নিয়ে ভয়ে কাঁপছে বাজার, এবার ২৪,৩০০ পয়েন্টের নীচে নামবে নিফটি ? কী বলছে গিফট নিফটি
সোমবার নিয়ে ভয়ে কাঁপছে বাজার, এবার ২৪,৩০০ পয়েন্টের নীচে নামবে নিফটি ? কী বলছে গিফট নিফটি
US-Iran War: আমেরিকার ৩০০০ কোটির রেডার সিস্টেম গুঁড়িয়ে দিল ইরান, শুধু একটি, না একাধিক? ধোঁয়াশা জারি
আমেরিকার ৩০০০ কোটির রেডার সিস্টেম গুঁড়িয়ে দিল ইরান, শুধু একটি, না একাধিক? ধোঁয়াশা জারি
RBI Alert :  ডিজিটাল জালিয়াতির শিকার হলে পাবেন ক্ষতিপূরণ ! বড় পদক্ষেপ নিচ্ছে RBI
ডিজিটাল জালিয়াতির শিকার হলে পাবেন ক্ষতিপূরণ ! বড় পদক্ষেপ নিচ্ছে RBI
Israel-Iran War: মিসাইল হামলার অভিঘাত সয়ে নিল চিনা সংস্থার গাড়ি, না ধরল আগুন, না অন্য কোনও সমস্যা, জীবিত বেরিয়ে এলেন ৫ যাত্রী
মিসাইল হামলার অভিঘাত সয়ে নিল চিনা সংস্থার গাড়ি, না ধরল আগুন, না অন্য কোনও সমস্যা, জীবিত বেরিয়ে এলেন ৫ যাত্রী
Embed widget