এক্সপ্লোর

India Schedule, Tokyo Olympic 2020: শনিবার সিন্ধুর হাত ধরেই কি ফের পদক নিশ্চিত, নামছেন অতনু ও অমিতও

পিভি সিন্ধুর হাত ধরেই আরও একটি পদক জয়ের আশা দেখছেন ভারতবাসীরা। কিন্তু শনিবার আরও কয়েকটি ইভেন্ট রয়েছে অলিম্পিক্সে, যা থেকে ভাল ফর্মের ব্যাপারে আশা রাখছেন সবাই।

টোকিও: টোকিও অলিম্পিক্সে শনিবার পদক জয়ের সম্ভানা প্রবল ভারতের। বিশেষ করে ব্যাডমিন্টনে পদক জয়ের আশায় বুক বাঁধবেন ভারতীয় ক্রীড়াপ্রেমীরা। পিভি সিন্ধুর হাত ধরেই আরও একটি পদক জয়ের আশা দেখছেন ভারতবাসীরা। কিন্তু শনিবার আরও কয়েকটি ইভেন্ট রয়েছে অলিম্পিক্সে, যা থেকে ভাল ফর্মের ব্যাপারে আশা রাখছেন সবাই।

শনিবার ভোর ৬টায় প্রথমে অ্যাথলেটিক্স ইভেন্টের খেলা। সেখানে মহিলাদের ডিসকাস থ্রোয়ের যোগ্যতা অর্জন পর্ব রয়েছে। সীমা পুনিয়া ও কমলপ্রীত কৌর প্রতিনিধিত্ব করবেন ভারতের হয়ে। এরপরই তিরন্দাজিতে পুরুষদের ব্যক্তিগত কোয়ার্টার ফাইনালে নামবেন অতনু দাস। তাঁর খেলা শুরু সকাল ৭.১৮ থেকে। 

বক্সিংয়ে পুরুষদের ফ্লাইওয়েট প্রি কোয়ার্টার ফাইনালে খেলতে নামবেন অমিত পাঙ্ঘাল। কলম্বিয়ার প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে খেলতে নামবেন ভারতের এই তারকা বক্সার। এবারের অলিম্পিক্সে পদক জয়ের অন্যতম দাবিদার অমিত। এরপরই রয়েছে শ্যুটিংয়ের ইভেন্ট। মহিলাদের ৫০ মিটার রাইফেল ৩ পজিশনের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে খেলতে নামবেন অঞ্জুম মৌদগিল ও তেজশ্বিনী সবন্ত। শ্য়ুটিংয়ে বেলা ১২.৩০টায় রয়েছে এই ইভেন্টেরই ফাইনাল। সাঁতারেও নামবে ভারতের প্রতিনিধিরা। 

এরপর রয়েছে হকি। মহিলাদের পুল এ গ্রুপে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলতে নামবেন রানি রামপলরা। বক্সিংয়ে এদিন নামবেন পূজা রানি। বিকেল ৩.৩৬ এ বক্সিংয়ে মিডলওয় কোয়ার্টার ফাইনালে চিনের প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে খেলতে নামবেন পূজা।  কেরিয়ারের প্রথম অলিম্পিক্সে নেমেই চমক দিচ্ছেন ভারতের মহিলা বক্সার পূজা রানি। মহিলাদের মিডলওয়েট বক্সিংয়ে (৬৯-৭৫ কেজি বিভাগ) আলজিরিয়ার ইচরাক চাইব-কে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছেছিলেন ভারতের বক্সার। ৩০ বছর বয়সী পূজা রানি বয়সে তাঁর চেয়ে ১০ বছরের ছোট প্রতিপক্ষকে কার্যত দাঁড়াতেই দেননি। ম্যাচের শুরু থেকে দাপট দেখিয়ে ৫-০ ব্যবধানে জিতেছিলেন তিনি। দুবারের এশীয় চ্যাম্পিয়ন বক্সার পূজা সুবিধা পেয়ে যান তাঁর প্রতিপক্ষ রিংয়ে ভারসাম্য নিয়ে সমস্যায় পড়ে যেতে। প্রতিপক্ষকে কার্যত কোনও সুযোগই দেননি পূজা।

পুরুষদের লঙ জাম্পে যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ রয়েছে এম শ্রীশঙ্করের। বিকেল ৩.৪০ থেকে রয়েছে এই ইভেন্ট। এরপরে ব্যাডমিন্টনে রয়েছে মহিলাদের সেমিফাইনাল। নামবেন পিভি সিন্ধু। চিনা তাইপে প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে খেলতে নামবেন ভারতীয় শাটলার। বিকেল ৫টায় হওয়ার কথা সিন্ধুর ম্যাচ। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bengal Cricket: পিচ তৈরিতে 'চোরাই মাটি'! সরকারি কড়াকড়িতে বিপাকে সিএবি, অভিযোগ-পাল্টা অভিযোগে সরগরম ময়দান
পিচ তৈরিতে 'চোরাই মাটি'! সরকারি কড়াকড়িতে বিপাকে সিএবি, অভিযোগ-পাল্টা অভিযোগে সরগরম ময়দান
Rohit Sharma: বিশ্বকাপের আগেই কি শেষ হবে রোহিতের আন্তর্জাতিক কেরিয়ার? কী বলছেন প্রাক্তন ওপেনার?
বিশ্বকাপের আগেই কি শেষ হবে রোহিতের আন্তর্জাতিক কেরিয়ার? কী বলছেন প্রাক্তন ওপেনার?
Indian Cricket: বলিউডের নায়িকার সঙ্গে প্রেম করছেন এই ভারতীয় ক্রিকেটার! ভাইরাল ভিডিও, সত্যিটা কী?
বলিউডের নায়িকার সঙ্গে প্রেম করছেন এই ভারতীয় ক্রিকেটার! ভাইরাল ভিডিও, সত্যিটা কী?
Durand Cup: শতাব্দী প্রাচীন ডুরান্ড কাপে খেলবেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ?
শতাব্দী প্রাচীন ডুরান্ড কাপে খেলবেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ?

ভিডিও

TMC News: আব্দুর রহিম বক্সীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ | ABP Ananda LIVE
Anubrata Mondal | আগাম জামিনের আবেদন মঞ্জুর অনুব্রত মন্ডলের
Sajal Ghosh |
Kajal Seikh | কাজল শেখকে ঘিরে চোর চোর স্লোগান | ABP Ananda LIVE
Park Street | জনবহুল পার্ক স্ট্রিটে দেহ উদ্ধার | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Embed widget