এক্সপ্লোর

Tokyo Olympics 2020 Live: ফোন করে মহিলা হকি দলের কোচ ও অধিনায়কের সঙ্গে কথা প্রধানমন্ত্রীর

মঙ্গলবারই হকিতে বেলজিয়ামের বিরুদ্ধে সেমিফাইনালে হেরে পুরুষদের হকিতে সোনা জয়ের স্বপ্ন ভঙ্গ হয়েছে। তবে ব্রোঞ্জ জয়ের সুযোগ এখনও রয়েছে মনপ্রীতদের। ঝুলিতে ভারতের এখনও পর্যন্ত রয়েছে ২ টো পদক।

Key Events
Tokyo Olympics 2020 live blog Tokyo Olympics 2020 Live: ফোন করে মহিলা হকি দলের কোচ ও অধিনায়কের সঙ্গে কথা প্রধানমন্ত্রীর
অলিম্পিক্স লাইভ ব্লগ

Background

টোকিও : মনপ্রীতরা পারেননি, রানিরা কি পারবেন ? উত্তর মিলবে বুধবার। অলিম্পিক্সের সোনার দৌড়ে ভারতীয় মহিলা হকি দল সামিল হতে পারবে কি না, সেই প্রশ্নের সঙ্গেই ভারতীয় ক্রীড়াপ্রেমীদের নজর থাকবে বক্সিং, জ্যাভলিন ও কুস্তিতেও। ইতিমধ্যে পদক নিশ্চিত করে ফেলা লভলিনা নামছেন পদকের রংয়ের ঔজ্জ্বল্য বাড়াতে। এদিকে, ভারতের অপর পদক প্রত্যাশা যাকে ঘিরে সেই নীরজ চোপড়া আগামীকাল নামছেন জ্যাভলিনে। সঙ্গে কুস্তিতে নামছেন ভারতের একঝাঁক পদক প্রত্যাশী।

বুধবার দুপুর সাড়ে ৩ টেয় আর্জেন্টিনার বিরুদ্ধে মহিলাদের হকির সেমিফাইনালে নামছে ভারত। অস্ট্রেলিয়াকে হারিয়ে প্রবল প্রত্যাশা জাগিয়ে সেমিফাইনালে ওটা সোয়ের্ড মারিনের দল এই ম্যাচে জিততে পারলেই নিজেদের পক্ষে ইতিহাসের পাল্লা আরো একটু ভারী করে নিতে পারবে। পুরুষদের হকিতে সেমিফাইনালে হেরে গিয়েছে ভারতীয় দল। যদিও এখনও রয়েছে ব্রোঞ্জজয়ের আশা। যদিও রানি রামপালদের সামনে অবশ্য মেসির দেশের মেয়েদের হারালেই সোনাজয়ের দোরগোড়ায় পৌঁছনোর সোনালি সুযোগ।

সকাল ১১ টায় সোনালি ছোঁয়া পাওয়ার লড়াই লভলিনার। উত্তর-পূর্বের এই বক্সার বুসেনাজ সুরমেনেলির বিরুদ্ধে নামছেন মহিলাদের ওয়েল্টারওয়েট বক্সিংয়ের সেমিফাইনালে (৬৯ কেজি)। যে ম্যাচে জিতলেই দ্য গ্রেটেস্ট শো অন আর্থে শ্রেষ্ঠত্ব প্রাপ্তির পথ পাকা করবেন লভলিনা। ভারতীয় সময় বুধবার সাতসকালেই নামছেন নীরজ চোপড়া। যে জ্যাভলিন থ্রোয়ারকে ঘিরে আশায় বুক বেঁধেছে ক্রীড়ামহল। ভোর ৫ টা ৩৫ মিনিটে পুরুষদের জ্যাভলিনের যোগ্যতাঅর্জন পর্বে নামছেন নীরজ। সকাল ৭টা নাগাদ জ্যাভলিনের যোগ্যতাঅর্জন পর্বে নামবেন শিবপাল সিংহ। ৭টা ৪০ নাগাদ নামবেন ভারতীয় গলফার দীক্ষা দাগর।

এদিকে, বুধবার থেকেই নামছেন একঝাঁক ভারতীয় কুস্তিগীর। যে ইভেন্ট থেকেও পদকপ্রত্যাশায় ভারতীয় সমর্থকরা। সব ম্যাচের নির্দিষ্ট সময় এখন চূড়ান্ত হয়নি যেখানে। তবে বুধবার রবি কুমার, অংশু মালিক ও দীপক পুনিয়া, এই তিন ভারতীয় কুস্তিগীর নামছেন।

20:46 PM (IST)  •  04 Aug 2021

Tokyo Olympics 2020 Live: লভলিনাকে অভিনন্দন প্রধানমন্ত্রীর

টোকিও অলিম্পিক্সের বক্সিংয়ে ব্রোঞ্জ জিতেই সন্তুষ্ট থাকতে হল লভলিনা বড়গোহাঁইকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁকে অভিনন্দন জানালেন। বললেন, এটা নারীশক্তির জয়।

19:57 PM (IST)  •  04 Aug 2021

Tokyo Olympics 2020 Live: সামনের দিকে তাকান, মহিলা হকি প্লেয়ারদের বার্তা মোদির

ভারত-আর্জেন্তিনা ম্যাচ শেষ হওয়ার পর টোকিওয় ভারতীয় শিবিরে ফোন করেছিলেন প্রধানমন্ত্রী। অধিনায়ক রানি ও কোচ সুর্ডকে তিনি জানান যে, দলের পারফরম্যান্সে গোটা দেশ গর্বিত। তিনি এ-ও বলেন যে, মহিলা হকি দলে এক ঝাঁক প্রতিভাবান খেলোয়াড় রয়েছেন, যাঁরা ভীষণ পরিশ্রম করেছেন। হারের পর ভেঙে না পড়ে সামনের দিকে তাকানো উচিত। জানা গিয়েছে, প্রধানমন্ত্রী এ-ও বলেন যে, হার জিত তো জীবনের অঙ্গ। তাই হতাশ হওয়ার কোনও কারণ নেই।

Load More
New Update
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
IND vs WI: রাঁচিতে বিরাট রান তুলেও হারের পর শ্রেয়সদের উদ্দেশে কড়া বার্তা দিলেন ভারতীয় কোচ গৌতম গম্ভীর
রাঁচিতে বিরাট রান তুলেও হারের পর শ্রেয়সদের উদ্দেশে কড়া বার্তা দিলেন ভারতীয় কোচ গৌতম গম্ভীর
Ranji Trophy Exclusive: বাংলা কোথায়, এ তো ভারতীয় দলের বোলিংয়ের বিরুদ্ধে পরীক্ষা! তবু হুঁশিয়ারি দিলেন দিল্লির কোচ
বাংলা কোথায়, এ তো ভারতীয় দলের বোলিংয়ের বিরুদ্ধে পরীক্ষা! তবু হুঁশিয়ারি দিলেন দিল্লির কোচ
AB De Villiers: ৩৭ বলে ঝোড়ো শতরান, বিধ্বংসী মেজাজে ব্যাটিং তাণ্ডব এবি ডিভিলিয়ার্সের
৩৭ বলে ঝোড়ো শতরান, বিধ্বংসী মেজাজে ব্যাটিং তাণ্ডব এবি ডিভিলিয়ার্সের

ভিডিও

Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA
Durga Puja 2026 | Mahalaya-র দিন সেজে উঠেছে Red Road |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Embed widget