এক্সপ্লোর

Tokyo Olympics 2020 Live: বক্সিংয়ে হেরে গেলেন মেরি, সাঁতারের সেমিফাইনালে উঠতে ব্যর্থ সজন

মীরাবাঈ চানুর পর আর কেউ পদক জিততে পারেননি ভারতের হয়ে। টোকিও অলিম্পিক্সে ভারতের ঝুলিতে শুধুমাত্র রয়েছে ১টি রুপোর পদক। তবে আশা রয়েছে আরও কয়েকটি পদক আসার।

Key Events
Tokyo Olympics 2020 live match Updates Tokyo Olympics 2020 Live: বক্সিংয়ে হেরে গেলেন মেরি, সাঁতারের সেমিফাইনালে উঠতে ব্যর্থ সজন
টোকিও লাইভ

Background

টোকিও: রুপোলি ঝলকে অভিযান শুরু হলেও তারপর থেকে এখনও পদকতালিকার বহর বাড়েনি। অলিম্পিক্সের পদকতালিকায় ক্রমশ ক্রমতালিকায় নিচের দিকে নামছে ভারত। বুধবার পিভি সিন্ধু, দীপিকা কুমারীদের হাত ধরে সেই সেই গতিপথ পাল্টানোর ইঙ্গিত মিলেছে। যে আবহেই আগামীকাল ফের নতুন আশায় বুক বাঁধছেন ভারতীয়রা। বৃহস্পতিতে বক্সিংয়ে মেরি কম, ব্যাডমিন্টনে পিভি সিন্ধু থেকে তিরন্দাজিতে অতনু দাস, গলফে অনির্বাণ লাহিড়ী নামছেন ভারতের প্রতিনিধিত্ব করতে। সাতসকালেই নামছে ভারতীয় হকি দলও। অস্ট্রেলিয়ার কাছে হারের ক্ষত কাটিয়ে উঠে স্পেনকে হারানোর পর এবার মনপ্রীত, শ্রীজেশদের কঠিন বাধা আর্জেন্টিনার বিরুদ্ধে।

আগামীকাল ভোর ৫ টা ২০ মিনিটে রোয়িংয়ের ফাইনালে নামছেন অর্জুন লাল জাট ও অরবিন্দ সিংহের জুটি। ভোর ৬ টা থেকে আর্জেন্টিনার সঙ্গে ভারতীয় পুরুষ হকি দলের পুল-এ-র ম্যাচ। ভারতীয় সময় অনুযায়ী সাতসকালেই নামছেন পিভি সিন্ধু। ব্যাডমিন্টনে মহিলাদের সিঙ্গলসে ডেনমার্কের মিয়া ব্লিচফেডেল্টের বিরুদ্ধে খেলতে নামবেন রিও অলিম্পিকে রুপোজয়ী শাটলার। বুধবারই হংকংয়ের নাং ই-কে ২১-৯, ২১-১৬ ফলে স্ট্রেট সেটে হারিয়ে মহিলাদের ব্যাডমিন্টন সিঙ্গলসের প্রি-কোয়ার্টার ফাইনালে পৌঁছেছেন সিন্ধু। 

অলিম্পিক্সে ভারতের পদকজয়ের অন্যতম ভরসা মেরি কম আগামীকাল বিকেলের দিকে নামছেন। মহিলাদের ফ্লাইওয়েট বিভাগের শেষ ষোলোর ম্যাচে কলম্বিয়ার লোরেনা ভ্যালেন্সিয়ার মুখোমুখি হতে চলেছেন পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন মেরি। বিকেলে ওমেন্স অল রাউন্ড আর্টিস্টিক জিমন্যাস্টিকে নামছেন বাংলার মেয়ে প্রণতি নায়েকও। বিকেল ৪ টে ২০ থেকে। এদিকে, আগামীকাল খুব গুরুত্বপূর্ণ দিন বাংলার তিরন্দাজ অতনু দাসের কাছে। পুরুষদের রাউন্ড অফ ৩২-র যোগ্যতাঅর্জন পর্বে চাইনিজ তাইপেইয়ের ইউ চেং ডেংয়ের বিরুদ্ধে নামবেন অতনু। যে ম্যাচে তিনি জিতলে তার কিছুক্ষণের মধ্যেই খেলতে নামতে হবে রাউন্ড অফ ১৬-র যোগ্যতাঅর্জন পর্বের ম্যাচে। বাঙালি গলফার অনির্বাণ লাহিড়ী সকালে ৯ টা নাগাদ নামছেন পুরুষদের ব্যক্তিগত স্ট্রোক প্লে-র প্রথম রাউন্ডে।

এছাড়া পুরুষদের সাঁতারে ১০০ মিটার বাটারফ্লাই ইভেন্টের দ্বিতীয় হিটে নামবেন সজন প্রকাশ। বিকেল ৪ টে ১৫ নাগাদ। সজনই প্রথম সাঁতারু যিনি সরাসরি এ-পর্যায়ে কোয়ালিফাই করে টোকিও-র ছাড়পত্র জোগাড় করেছিলেন।

19:11 PM (IST)  •  29 Jul 2021

Tokyo Olympics 2020 Live: পদক তালিকায় ৪৬ নম্বরে ভারত

চলতি অলিম্পিক্সে পদক তালিকায় বুধবারের তুলনায় আরও তিন ধাপ নেমে গেল ভারত। একটিমাত্র রুপো-সহ ভারত এখন ৪৬ নম্বরে রয়েছে।

19:00 PM (IST)  •  29 Jul 2021

Tokyo Olympics 2020 Live: টেবিল টেনিসে সোনা চিনের চেন মেংয়ের

টেবিল টেনিসে মহিলা সিঙ্গলসে সোনা জিতলেন চিনের চেন মেং।

Load More
New Update
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Indian Cricket: নিরাপদ নয় বলেই... স্যামসনের ব্যর্থতা নিয়ে বিস্ফোরক দাবি উপেক্ষিত ক্রিকেটারের
নিরাপদ নয় বলেই... স্যামসনের ব্যর্থতা নিয়ে বিস্ফোরক দাবি উপেক্ষিত ক্রিকেটারের
Ravindra Jadeja: আগরকরের বদলে ভারতীয় দলের প্রধান নির্বাচক হতে আগ্রহী রবীন্দ্র জাডেজা!
আগরকরের বদলে ভারতীয় দলের প্রধান নির্বাচক হতে আগ্রহী রবীন্দ্র জাডেজা!
Ranji Trophy: শামিকে রেখেই রঞ্জি ট্রফির দল ঘোষণা বাংলার, অধিনায়ক বাছা নিয়ে মতানৈক্য, ঈশান-শাহবাজের চোট
শামিকে রেখেই রঞ্জি ট্রফির দল ঘোষণা বাংলার, অধিনায়ক বাছা নিয়ে মতানৈক্য, ঈশান-শাহবাজের চোট
Spain Football Team: জিতেছেন বিশ্বকাপ, ইউরো, মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচের দিনেই অবসর ঘোষণা করলেন তাঁর প্রাক্তন সতীর্থ
জিতেছেন বিশ্বকাপ, ইউরো, মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচের দিনেই অবসর ঘোষণা করলেন তাঁর প্রাক্তন সতীর্থ

ভিডিও

PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget