এক্সপ্লোর

Tokyo Olympics 2020: টেবিল টেনিসে তৃতীয় রাউন্ডে চিনা প্রতিপক্ষের বিরুদ্ধে হার শরথ কমলের

সোনা জয়ের দাবিদার চিনের প্রতিদ্বন্দ্বী মা লংয়ের বিরুদ্ধে ১-৪ গেমে হারলেন শরথ কমল। টেবল টেনিসে পুরুষদের সিঙ্গলসের তৃতীয় রাউন্ডে চিনের মা লংয়ের বিরুদ্ধে এদিন খেলতে নেমেছিলেন ভারতীয় টিটি প্লেয়ার। 

টোকিও: আশা ছিল তাঁকে ঘিরে। কিন্তু আশাহত করলেন শরথ কমল। টেবিল টেনিসে তৃতীয় রাউন্ডের ম্যাচে হার শরৎ কমলের। সোনা জয়ের দাবিদার চিনের প্রতিদ্বন্দ্বী মা লংয়ের বিরুদ্ধে ১-৪ গেমে হারলেন তিনি। খেলার ফল ১-৪ (৭-১১, ১১-৮, ১১-১৩, ৪-১১, ৪-১১)। টেবল টেনিসে পুরুষদের সিঙ্গলসের তৃতীয় রাউন্ডে চিনের মা লংয়ের বিরুদ্ধে এদিন খেলতে নেমেছিলেন ভারতের এই অভিজ্ঞ টিটি প্লেয়ার। শুরুর প্রথম ২ গেমের লড়াইয়ে টেক্কা দিলেও। পরের তিন সেট কিছুটা আক্রমণাত্মক মেজাজেই ম্যাচ নিজের রাশে নিয়ে আসেন মা লং।

প্রথম গেমে হারলেও, দ্বিতীয় গেমে দুর্দান্তভাবে ফিরে এসেছিলেন শরথ। দ্বিতীয় গেমে ১১-৮ ব্যবধানে জয়ও পেয়েছিলেন অভিজ্ঞ ভারতীয় টেবিল টেনিস প্লেয়ার। প্রথম গেমে ৭-১১ ব্যবধানে হারতে হয়েছিল শরথকে। কিন্তু এরপর তৃতীয়, চতুর্থ ও পঞ্চম গেমে পরপর হারতে হল শরথ কমলকে। চিনা প্রতিপক্ষ এবার সোনা জয়ের অন্যতম দাবিদার। তাঁর বিরুদ্ধে শরথ কমলের লড়াই প্রশংসা কুড়িয়েছে। ৪৬ মিনিটের কঠিন লড়াই শেষে হার মেনেছেন শরথ। কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে শেষ ৩ গেমে হেরে গিয়েই তৃতীয় রাউন্ডেই সিঙ্গলসের অভিযান শেষ হয়ে গেল কমলের।

এর আগে সোমবার টেবিল টেনিসে পুরুষ বিভাগের সিঙ্গলসে পর্তুগালের থিয়াগো অ্যাপোলোনিয়াকে ৪-২ গেমে হারিয়ে তৃতীয় রাউন্ডে পৌঁছেছিলেন ভারতের শরথ কমল। সোমবারও শরথের শুরুটা ভাল হয়নি। প্রথম গেম ২-১১ ব্যবধানে হেরে যান ভারতীয় প্যাডলার। কিন্তু এরপরই ঘুরে দাঁড়ান শরথ। পরের দুটি গেম জিতে নেন তিনি। এগিয়ে যান ২-১ গেমে। তবে বেস্ট অফ সেভেন গেমের ম্যাচে ফের লড়াইয়ে ফেরেন থিয়াগো। চতুর্থ গেম জিতে নিয়ে ২-২ করেন তিনি। তবে নিজের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এবং স্নায়ুর চাপ সামলে পরের দুটি গেম জিতে ৪-২ ব্যবধানে ম্যাচ জিতে নেন শরথ কেরিয়ারের চতুর্থ অলিম্পিক্সে নেমেছেন শরথ। মণিকা ছিটকে যাওয়ার পর সিঙ্গলসে শরথের দিকেই তাকিয়ে ছিল দেশবাসী।

সেরা শিরোনাম

Moises Henriques: রোনাল্ডো দেশের হয়ে খেলতে নেমে প্রথম সেঞ্চুরি হাঁকালেন প্রাক্তন অজি অলরাউন্ডার
রোনাল্ডো দেশের হয়ে খেলতে নেমে প্রথম সেঞ্চুরি হাঁকালেন প্রাক্তন অজি অলরাউন্ডার
India vs Bangladesh: ফের অনিশ্চিত ভারত-বাংলাদেশ সিরিজ, আদৌ কি ঢাকায় খেলতে যাবেন গিলরা?
ফের অনিশ্চিত ভারত-বাংলাদেশ সিরিজ, আদৌ কি ঢাকায় খেলতে যাবেন গিলরা?
Aaryavir Sehwag: বাবার মতই অবিকল! সহবাগ পুত্রের শটে মজে সোশ্য়াল মিডিয়া
বাবার মতই অবিকল! সহবাগ পুত্রের শটে মজে সোশ্য়াল মিডিয়া
Indian Cricket Team: ওয়ান ডে বিশ্বকাপের জন্য পছন্দের ভারতীয় দলে কাকে রাখলেন উথাপ্পা? থাকছে চমক
ওয়ান ডে বিশ্বকাপের জন্য পছন্দের ভারতীয় দলে কাকে রাখলেন উথাপ্পা? থাকছে চমক

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget