এক্সপ্লোর

Neeraj Chopra Health: কোভিড রিপোর্ট নেগেটিভ, জ্বরে ভুগছেন নীরজ

শুক্রবার হরিয়ানা সরকারের তরফে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানেও উপস্থিত থাকতে পারেননি নীরজ। ডাক্তারের পরামর্শ মতো তাঁর করোনা টেস্ট হয়েছিল। তবে করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে। 

নয়াদিল্লি: অলিম্পিক্সে সোনাজয়ী ভারতীয় অ্যাথলিট নীরজ চোপড়া ২ দিন ধরে জ্বরে ভুগছেন। শুক্রবার হরিয়ানা সরকারের তরফে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানেও উপস্থিত থাকতে পারেননি নীরজ। ডাক্তারের পরামর্শ মতো তাঁর করোনা টেস্ট হয়েছিল। তবে করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে। 

এক সাক্ষাৎকারে নীরজের পরিচিত একজন বলেন, 'গতকালও তাঁর ১০৩ ডিগ্রি ছিল শরীরের তাপমাত্রা। কিন্তু এখন অনেকটাই সুস্থ রয়েছেন নীরজ। ওর করোনা টেস্ট হয়েছিল। তার রিপোর্টও নেগেটিভ এসেছে। ডাক্তাররা তাঁকে বিশ্রামের পরামর্শ দিয়েছেন। অলিম্পিক্সের সময় টানা সূচি ছিল নীরজের। তার জন্যই শরীর অসুস্থ হয়ে গিয়েছে।'

স্বাধীনতা পরবর্তী সময়ে প্রথমবার ভারতের ঝুলিতে ট্র্যাক অ্যান্ড ফিল্ডে পদক এসেছিল। এমনকী প্রথম ভারতীয় হিসেবেও ট্র্যাক অ্যান্ড ফিল্ডে অলিম্পিক্সের মঞ্চে সোনা জিতেছেন নীরজ। 

টোকিও অলিম্পিক্সে অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে জ্যাভলিন থ্রোয়ে সোনা জেতার সুবাদে বিশ্ব র‌্যাঙ্কিংয়ে বেশ খানিকটা উন্নতি হয়েছে নীরজ চোপড়ার। তিনি ১৪ ধাপ উঠে এখন দ্বিতীয় স্থানে। বিশ্ব অ্যাথলেটিক্স সংস্থার প্রকাশ করা সাম্প্রতিক র‌্যাঙ্কিং অনুযায়ী, এখন নীরজের স্কোর ১,৩১৫। এক নম্বরে থাকা জার্মানির অ্যাথলিট জোহানেস ভেটারের স্কোর ১,৩৯৬। নীরজ যদি বর্তমান পারফরম্যান্স বজায় রাখতে পারেন, তাহলে ভবিষ্যতে তাঁর পক্ষে এক নম্বর হওয়া খুব একটা কঠিন হবে না।

এবারের অলিম্পিক্সে ৮৭.৫৮ মিটার থ্রো করে সোনা পেয়েছেন নীরজ। মাত্র ২৩ বছর বয়সেই হরিয়ানার এই অ্যাথলিট দেশবাসীর স্বপ্নপূরণ করেছেন। তাঁর হাত ধরে স্বাধীন ভারতে এই প্রথম অ্যাথলেটিক্স থেকে পদক এল। ৭ অগাস্ট টোকিওয় নীরজের অসাধারণ থ্রো অলিম্পিক্সে ট্র্যাক অ্যান্ড ফিল্ড ইভেন্টে ১০টি অসামান্য মুহূর্তের মধ্যে জায়গা করে নিয়েছে।

ফাইনালে নীরজের প্রথম থ্রো ছিল ৮৭.০৩ মিটারের। দ্বিতীয় থ্রোয়ে তিনি ৮৭.৫৮ মিটার দূরে জ্যাভলিন পৌঁছে দেন। এই থ্রো-ই সোনা এনে দিল। পরের থ্রোগুলিতে দূরত্ব বাড়েনি। তৃতীয় থ্রো ছিল ৭৯.৭৯ মিটারের। তবে তাতে নীরজের সোনা জিততে কোনও সমস্যা হয়নি। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jamal Musiala: চার দিনে দ্বিতীয়বার খেলার মাঝেই মাঠে লুঠিয়ে পড়লেন জার্মানি ও বায়ার্ন মিউনিখ তারকা মুসিয়ালা
চার দিনে দ্বিতীয়বার খেলার মাঝেই মাঠে লুঠিয়ে পড়লেন জার্মানি ও বায়ার্ন মিউনিখ তারকা মুসিয়ালা
Joe Root: পিছিয়ে আছেন সচিনও, পন্টিংকে টেক্কা দিয়ে শীর্ষে ওঠার হাতছানি, নতুন রেকর্ড গড়বেন রুট?
পিছিয়ে আছেন সচিনও, পন্টিংকে টেক্কা দিয়ে শীর্ষে ওঠার হাতছানি, নতুন রেকর্ড গড়বেন রুট?
IND vs SL: লড়াকু ধনঞ্জয়কে ফেরালেন জাডেজা, আউট ডিকওয়ালাও, গলে প্রথম সেশনশেষে জয়ের আরও কাছে ভারত
লড়াকু ধনঞ্জয়কে ফেরালেন জাডেজা, আউট ডিকওয়ালাও, গলে প্রথম সেশনশেষে জয়ের আরও কাছে ভারত
Womens Hockey World Cup: দক্ষিণ আফ্রিকাকে হাফডজন গোলের মালা পরিয়ে মহিলা হকি বিশ্বকাপে দুর্দান্ত জয় ভারতের
দক্ষিণ আফ্রিকাকে হাফডজন গোলের মালা পরিয়ে মহিলা হকি বিশ্বকাপে দুর্দান্ত জয় ভারতের

ভিডিও

Census 2026: সেনসাসের কাজে নিযুক্ত শিক্ষক-শিক্ষিকাদের অন ডিউটি হিসেবে গণ্য করতে হবে | ABP Ananda
Kolkata Hotel Fire:
Sougata Roy News: ২ BJP বিধায়কের বিরুদ্ধে লোকসভার স্পিকারকে স্বাধিকারভঙ্গের নোটিস দিলেন সৌগত | TMC
Kolkata Hotel Fire:
PM Modi on Kolkata Hotel Fire News: কলকাতার হোটেলে অগ্নিকাণ্ড! মর্মাহত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget