এক্সপ্লোর

Tokyo Olympics 2020 Anthem: রহমানের সুরেলা জাদু, প্রকাশ পেল ভারতের অলিম্পিয়ানদের জন্য গান 'হিন্দুস্তানি ওয়ে'

এক গানে অতীতের সঙ্গে বর্তমানের মিশেল। অলিম্পিকে ভারতের গৌরবময় ইতিহাস ফুটে উঠেছে ভারতের অলিম্পিক গানে। এ আর রহমানের সুরে প্রকাশ পেল 'হিন্দুস্তানি ওয়ে'।

টোকিও: প্রকাশ পেল ভারতের অলিম্পিয়ানদের জন্য গান  'হিন্দুস্তানি ওয়ে'। গানের সুর দিয়েছেন এ আর রহমান। অনন্যা বিড়লার কন্ঠে ফুটে উঠেছে ভারতবাসীর অলিম্পিক্স স্বপ্ন।

এক গানে অতীতের সঙ্গে বর্তমানের মিশেল। অলিম্পিকে ভারতের গৌরবময় ইতিহাস ফুটে উঠেছে ভারতের অলিম্পিক অ্যান্থেমে। যেখানে গান শুরু হতেই দেখা গিয়েছে লিয়েন্ডার পেজের ১৯৯৬ সালের জয়ের মুহূর্ত। একে একে সেখানে এসেছে ২০০৪ সালের রাজ্যবর্ধন সিংহ রাঠোরের রূপোর পদক জয়। ভারতীয় হকির গৌরবময় মুহূর্তের পাশাপাশি সেই ভিডিয়োতে দেখা গিয়েছে পিভি সিন্ধু ও সাক্ষী মালিককে।

নিজের ইউটিউব চ্যানেলে ভারতের অলিম্পিক অ্যান্থেম পোস্ট করেছেন অনন্যা বিড়লা। সম্প্রতি গানের কিছুটা অংশ ট্যুইট করেছিলেন সুরকার এ আর রহমান। ইতিমধ্যেই অ্যান্থেম ঘিরে জোর চর্চা শুরু হয়েছে। গান ঘিরে অলিম্পিক্স মেডেল জয়ের স্বপ্নে বিভোর দেশবাসী। এবার টোকিও অলিম্পিক গেমসে ১২৬ জনের দল নিয়ে যাচ্ছে ভারত।টিম ইন্ডিয়ার তরফে এবার অনেক নতুন ক্রীড়াবিদ ভারতের পতাকা ধরবেন। 

এবার টোকিও অলিম্পিকে ভারতের কিছু উল্লেখযোগ্য নাম রয়েছে। যাঁদের মধ্যে প্রথমেই আসবে সাজনপ্রকাশ ও শ্রীহরি নটরাজের নাম। যাদের দৌলতে এই প্রথমবার ভারতে অলিম্পিক সাঁতারে যোগ্যতা অর্জন করেছে। সেলিংয়ে এই প্রথমবার যোগ্য়তা অর্জন করেছে ভারতে।যেখানে ভারতের পতাকা তুলে ধরবেন নেত্র কুমানন। এবারের অলিম্পিক্সে ভারতের নজর থাকবে পিভি সিন্ধু, নীরজ চোপরা, সৌরভ চৌধুরী, বীনেশ ফোগাটের দিকে।

মঙ্গলবারই টোকিও অলিম্পিকে ভারতের প্রতিনিধিত্বকারী দলের সঙ্গে ভিডিয়ো কনফারেন্সে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই ভিডিয়ো কনফারেন্সে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর ও কিরেন রিজিজু। আগামী ১৭ জুলাই টোকিওর উদ্দেশ্যে রওনা দেবে ভারতীয় দলের প্রথম স্কোয়াড। ২৩ জুলাই থেকে শুরু হচ্ছে অলিম্পিকস।

ভারতের অলিম্পিক অ্যান্থেম প্রকাশ পেতেই ইতিমধ্যেই উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে। এবারের ইন্ডিয়ান অলিম্পিক স্কোয়াড নিয়ে কৌতূহল বাড়ছে ক্রীড়াপ্রেমীদের মধ্যে। কোভিডকালে এবার কি ভারতের ঝুলিতে আসবে কিছু পদক ? তারজন্য অপেক্ষা করতে হবে আর কিছুদিন।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Brij Bhushan Sharan Singh : মহিলা কুস্তিগীরদের যৌন হেনস্থার মামলায় আদালতে ক্লিনচিট ব্রিজভূষণের
মহিলা কুস্তিগীরদের যৌন হেনস্থার মামলায় আদালতে ক্লিনচিট ব্রিজভূষণের
Arshdeep Singh : বুমরা নেই, পছন্দের ৫ ভারতীয় বোলার বেছে নিলেন অর্শদীপ; তালিকায় চমক
বুমরা নেই, পছন্দের ৫ ভারতীয় বোলার বেছে নিলেন অর্শদীপ; তালিকায় চমক
Hardik Pandya: সিএসকের সঙ্গে হার্দিকের ট্রেডিংয়ের বিষয়ে অবশেষে মুখ খুলল মুম্বই ইন্ডিয়ান্স
সিএসকের সঙ্গে হার্দিকের ট্রেডিংয়ের বিষয়ে অবশেষে মুখ খুলল মুম্বই ইন্ডিয়ান্স
Commonwealth Games 2026: ভারতের মানচিত্র থেকে বাতিল 'সেভেন সিস্টার্স', চোখে পড়তেই প্রতিবাদে গর্জে উঠলেন লভলিনা বড়গোহাঁই
ভারতের মানচিত্র থেকে বাতিল 'সেভেন সিস্টার্স', চোখে পড়তেই প্রতিবাদে গর্জে উঠলেন লভলিনা বড়গোহাঁই

ভিডিও

Ghantakhanek Sange Suman (০৩.০৮.২৬) পর্ব ১ | 'কাউকে ছাড়া হবে না', হুঁশিয়ারি শমীকের, কিন্তু গ্রেফতার কোথায়?
BJP Government: করোনা পরক্ষীর কিট জালিয়াতির অভিযোগ। জাতীয় মেডিক্যাল কমিশনে অভিযোগ অভিজিৎ দাসের
Jharkhand News: জেলে নিয়ে যাওয়ার সময় পালানোর চেষ্টা, পুলিশি এনকাউন্টারে মৃত্যু গ্যাংস্টারের
Kalighat TMC: 'কালীঘাট তৃণমূল'-এ আরও ভাঙন? কাকলি-শশী সাক্ষাৎ নিয়ে জল্পনা ওড়ালেন কাকলি
West Bengal Police: রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখায় নিযুক্ত করা হল নতুন ৩ IPS অফিসারকে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget