এক্সপ্লোর

India Schedule, Tokyo Paralympic 2020: শনিবার পরীক্ষা ব্যাডমিন্টনে, প্যারালিম্পিক্সে ভারতীয় অ্যাথলিটদের ম্য়াচ কখন?

India Schedule, Tokyo Paralympic 2020 Matches List: প্যারালিম্পিক্সে এখনও পর্যন্ত ১৩টি পদক জিতেছে ভারত। ২টি সোনা, ৬টি রুপো ও ৫টি ব্রোঞ্জ-সহ মোট ১৩টি পদক জমা হয়েছে ভারতের প্রাপ্তির ভাঁড়ারে।

টোকিও: প্যারালিম্পিক্সে ভারতীয় অ্যাথলিটদের নজরকাড়া পারফরম্যান্স অব্যাহত। শনিবার সকলের চোখ থাকবে ব্যাডমিন্টন কোর্টে। পুরুষদের সিঙ্গলসে এসএল ফোর ও এস এল থ্রির সেমিফাইনালে নামছেন ভারতের শাটলার এস ইয়াথিরাজ ও এম সরকার।

  • সকাল ৭.৪৫ - ব্যাডমিন্টন - পুরুষদের সিঙ্গলস এসএল ফোর - সেমিফাইনালে ভারতের এস ইয়াথিরাজ বনাম ইন্দোনেশিয়ার এফ সেতিয়াওয়ান
  • সকাল ৭.০০ - ব্যাডমিন্টন - পুরুষদের সিঙ্গলস এসএল থ্রি - সেমিফাইনালে ভারতের এম সরকার বনাম মার্কিন যুক্তরাষ্ট্রের ডে বেথেল

প্যারালিম্পিক্সে এখনও পর্যন্ত ১৩টি পদক জিতেছে ভারত। ২টি সোনা, ৬টি রুপো ও ৫টি ব্রোঞ্জ-সহ মোট ১৩টি পদক জমা হয়েছে ভারতের প্রাপ্তির ভাঁড়ারে। পদক তালিকায় ৩৭ নম্বরে রয়েছে ভারত।

পদক তালিকায় চিন সকলের ধরাছোঁয়ার বাইরে চলে গিয়েছে। ৮৫টি সোনা, ৫৩টি রুপো ও ৪৬টি ব্রোঞ্জ-সহ মোট ১৮৪টি পদক জিতে তালিকায় শীর্ষে চিন। দু'নম্বরে থাকলেও পদক সংখ্যার নিরিখে অনেক পিছিয়ে গ্রেট ব্রিটেন। ৩৭টি সোনা-সহ মোট ১১১টি পদক জিতেছে তারা। ৩৪টি সোনা, ৩৪টি রুপো ও ২৪টি ব্রোঞ্জ সহ ৯২টি পদক জিতে তিন নম্বরে উঠে এসেছে মার্কিন যুক্তরাষ্ট্র। আরপিসি (রাশিয়ান প্যারালিম্পিক্স কমিটি) এক ধাপ নেমে গিয়ে রয়েছে চার নম্বরে। ৩৪টি সোনা সহ মোট ১০৭টি পদক জিতেছে তারা। সোনার সংখ্যা সমান হলেও রুপোর পদকের সংখ্যায় পিছিয়ে থাকায় এক ধাপ নেমে গিয়েছে তারা।

প্যারালিম্পিক্সে (Tokyo Paralympics 2020) ইতিহাস গড়লেন ভারতের হরবিন্দর সিংহ। প্রথম ভারতীয় তিরন্দাজ হিসেবে প্যারালিম্পিক্সের আসরে পদক জিতলেন ভারতীয় তারকা। কোরিয়ার শক্তিশালী প্রতিপক্ষকে পরাজিত করে টোকিওয় ব্রোঞ্জ পদক গলায় ঝোলান হরবিন্দর।

চলতি প্যারালিম্পিক্সে ফের পদক জয় ভারতের। তিরন্দাজির পুরুষদের ব্যক্তিগত বিভাগে ব্রোঞ্জ জিতলেন হরবিন্দর। ব্রোঞ্জের লড়াইয়ে দক্ষিণ কোরিয়ার কিম মিন সুইকে ৬-৫ ব্যবধানে হারান ভারতীয় খেলোয়াড়। হরবিন্দরের ব্রোঞ্জ জেতার সঙ্গে সঙ্গেই চলতি প্যারালিম্পিক্সে ভারতের পদক সংখ্যা পৌঁছল ১৩-তে।

সেরা শিরোনাম

Indian Super League: ১৩ দল নিয়েই হবে এবারের ISL, আগের মতো হোম-অ্যাওয়ে ফরম্যাটেই খেলবে ক্লাবগুলি
১৩ দল নিয়েই হবে এবারের ISL, আগের মতো হোম-অ্যাওয়ে ফরম্যাটেই খেলবে ক্লাবগুলি
EBFC vs SC Delhi: নায়ক গোলকিপার গিল, টাইব্রেকারে দিল্লিকে হারিয়ে ডুরান্ড ফাইনালে ইস্টবেঙ্গল, সামনে মোহনবাগান?
নায়ক গোলকিপার গিল, টাইব্রেকারে দিল্লিকে হারিয়ে ডুরান্ড ফাইনালে ইস্টবেঙ্গল, সামনে মোহনবাগান?
India vs Pakistan: অপরাজিত থাকার ৩,৮৪২ দিন! হকি বিশ্বকাপের গ্রুপ থেকেই পাকিস্তানকে ছিটকে দিল ভারত
অপরাজিত থাকার ৩,৮৪২ দিন! হকি বিশ্বকাপের গ্রুপ থেকেই পাকিস্তানকে ছিটকে দিল ভারত
Diamond Harbour FC: অভিষেকের ডায়মন্ড হারবার FC-কে বাদ দিয়েই আইএসএল! সময়ের মধ্যে টাকা জমা দিতে ব্যর্থ
অভিষেকের ডায়মন্ড হারবার FC-কে বাদ দিয়েই আইএসএল! সময়ের মধ্যে টাকা জমা দিতে ব্যর্থ

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget