এক্সপ্লোর

ভারতীয় ক্রিকেট একজন সত্যিকারের চ্যাম্পিয়নকে হারাল, বাপু নাদকার্নির প্রয়াণে শোকপ্রকাশ গাওস্করের, শ্রদ্ধা জানালেন সচিনরাও

গতকাল প্রয়াত হন নাদকার্নি। তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর। তাঁর স্ত্রী ও দুই মেয়ে বর্তমান।

মুম্বই: প্রাক্তন ক্রিকেটার বাপু নাদকার্নির প্রয়াণে শোকপ্রকাশ করলেন সুনীল গাওস্কর, সচিন তেন্ডুলকর, ভিভিএস লক্ষ্মণ, অনিল কুম্বলে, রবি শাস্ত্রী, রবিচন্দ্রন অশ্বিন, মহম্মদ কাইফ। এছাড়া উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু, মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ, মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহানও নাদকার্নির প্রয়াণে শোকজ্ঞাপন করেছেন। গতকাল প্রয়াত হন নাদকার্নি। তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর। তাঁর স্ত্রী ও দুই মেয়ে বর্তমান। ১৯৫৫ থেকে ১৯৬৮ সালের মধ্যে ৪১টি টেস্ট ম্যাচ খেলেছিলেন তিনি। টেস্টে তাঁর সংগ্রহ ৮৮টি উইকেট ও ১,৪১৪ রান। তাঁর প্রথম ও টেস্ট শেষ ম্যাচ নিউজিল্যান্ডের বিরুদ্ধে। ক্রিকেটের ইতিহাসে তিনি সবচেয়ে কম রান দেওয়া অন্যতম বোলার। তিনি টেস্টে ৯,১৬৫টি বল করে ২,৫৫৯ রান দেন। ১৯৬৪ সালে চেন্নাইয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ম্যাচে ৩২ ওভারের মধ্যে ২৭ ওভারই মেডেন নিয়ে তিনি দেন মাত্র পাঁচ রান।  প্রথম শ্রেণির ক্রিকেটে ১৯১টি ম্যাচে দশ হাজারেরও বেশি বল করে তিনি ৫০০ উইকেট নেন। তাঁর ইকনমি রেট ছিল মাত্র ১.৬৪। প্রথম শ্রেণির ক্রিকেটে তাঁর রান ৮,৮৮০। ১৪টি শতরান ও ৪৬টি অর্ধশতরান করেন তিনি। উপরাষ্ট্রপতি ট্যুইটে লিখেছেন, ‘বিখ্যাত ক্রিকেটার ও অলরাউন্ডার বাপু নাদকার্নির প্রয়াণের খবর পেয়ে আমি গভীরভাবে দুঃখিত। চেন্নাইয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে একটি টেস্ট ম্যাচে টানা ২১টি ওভার মেডেন বোলিং করার জন্যই তিনি সবচেয়ে বেশি পরিচিত। তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানাই।’ গাওস্কর শোকবার্তায় জানিয়েছেন, ‘অনেক বিদেশ সফরেই তিনি সহকারী ম্যানেজার হয়েছিলেন। তিনি সবসময় উৎসাহ দিতেন। তাঁর প্রিয় শব্দ ছিল, ছাড়বে না। তিনি যে সময় খেলতেন, তখন ভাল মানের গ্লাভস, থাই প্যাড পাওয়া যেত না। বলের আঘাত থেকে রক্ষা পাওয়ার জন্য উপযুক্ত সরঞ্জামও ছিল না। কিন্তু তা সত্ত্বেও তিনি হাল ছাড়তেন না। বিদেশ সফরে তিনি সবসময় স্ট্র্যাটেজির বিষয়ে সাহায্য করতেন। মধ্যাহ্নভোজ বা চা-পানের বিরতিতে দল ফিল্ডিং করলে তিনি সবসময় অধিনায়ককে বা বোলারদের পরামর্শ দিতেন। ভারতীয় ক্রিকেট একজন সত্যিকারের চ্যাম্পিয়নকে হারাল।’ সচিনের ট্যুইট, ‘শ্রী বাপু নাদকার্নির প্রয়াণের খবর পেয়ে আমি অত্যন্ত দুঃখিত। তাঁর টেস্টে টানা ২১ ওভার মেডেন নেওয়ার কথা শুনে বেড়ে উঠেছি। তাঁর পরিবার-পরিজনদের সমবেদনা জানাই। তাঁর আত্মার শান্তি কামনা করি।’

সেরা শিরোনাম

Durgapuja 2026: ইডেনে মহালয়ার মেগা অনুষ্ঠানে থাকছেন না প্রধানমন্ত্রী, আসছেন অমিত শাহ
ইডেনে মহালয়ার মেগা অনুষ্ঠানে থাকছেন না প্রধানমন্ত্রী, আসছেন অমিত শাহ
Bengal Cricket: 'বাতিল' সচিবকে ফের দায়িত্ব? বাংলার ক্রিকেট প্রশাসনে ক্ষোভ, কী হল সিএবি-র বৈঠকে?
'বাতিল' সচিবকে ফের দায়িত্ব? বাংলার ক্রিকেট প্রশাসনে ক্ষোভ, কী হল সিএবি-র বৈঠকে?
Smit Machchhar: 'নায়ক কাকে বলে আপনিই দেখিয়েছেন,' ক্যাপ্টেন স্মিত মচ্ছরকে কুর্নিশ সৌরভ-যুবি-বীরুদের
'নায়ক কাকে বলে আপনিই দেখিয়েছেন,' ক্যাপ্টেন স্মিত মচ্ছরকে কুর্নিশ সৌরভ-যুবি-বীরুদের
Argentina Football Team: মেসি-হীন অধ্যায়ের সূচনা, ৫ তরুণের অভিষেকের রাতে বলিভিয়াকে ৪ গোলে গুঁড়িয়ে জয় আর্জেন্তিনার
মেসি-হীন অধ্যায়ের সূচনা, ৫ তরুণের অভিষেকের রাতে বলিভিয়াকে ৪ গোলে গুঁড়িয়ে জয় আর্জেন্তিনার

ভিডিও

Dilip Ghosh on Indranil Sen |
Kunal Ghosh-Snehashis Chakraborty |
Mamata Banerjee |
Mamata Banerjee on Gyanesh Kumar |
Suvendu Adhikari on Rejinagar |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Rule Change: ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
LPG Price: রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
Bigg Boss Bangla: ‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
Investment: কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
Small Savings Scheme: তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
Jammu And Kashmir: খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
Captain Smit Machchhar: বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
Shubman Gill: তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
Embed widget