এক্সপ্লোর

IND vs WI: 'দুটো হারে আমাদের পরিকল্পনায় কোনও ব্যাঘাত ঘটবে না', গায়ানায় জয়ের পর বললেন হার্দিক

Hardik Pandya: গতকালও দুরন্ত ইনিংস খেলেন তিলক ভার্মা। অপরাজিত ৪৯ রানের ইনিংস খেলেন তিনি। ভারতীয় দল ৭ উইকেটে জয় ছিনিয়ে নেয়।

গায়ানা: দুটো হারের পর সমালোচনায় বিদ্ধ হতে হয়েছিল গোটা দলকে। প্রশ্নের মুখে ফেলা হয়েছিল রাহুল দ্রাবিড় (Rahul Dravid) ও তাঁর টিম ম্য়ানেজমেন্টকেও। আপাতত সেই সবে কিছুটা যতি টানা গিয়েছে। তৃতীয় টি-টোয়েন্টিতে (3rd T20) দুরন্ত জয় ছিনিয়ে নিয়ে সিরিজ হারের মুখ থেকে ঘুরে দাঁড়িয়েছে ভারতীয় দল (indian Cricket Team)। আর ম্যাচের পর দলের অধিনায়ক হার্দিক পাণ্ড্যও (Hardik Pnadya) দুটো হার নিয়ে বেশি মাথা ঘামাতে চাইছেন না। জয় এসেছে, এবার সিরিজ মুঠোয় করতে মরিয়া ভারত।

ম্যাচের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসে হর্দিক বলেন, ''আমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ জয়। আমরা গ্রুপে আলোচনা করেছিলাম যে আমাদের কাছে তিনটি ম্যাচই কতটা গুরুত্বপূর্ণ। দুটো জয়, দুটো হার কোনও কিছুই আমাদের পরিকল্পনায় ব্য়াঘাত ঘটাতে পারবে না। কঠিন সময়ের জন্য আমরা যাতে প্রস্তুত সেদিকেই আমাদের লক্ষ্য রয়েছে।'' হার্দিক আরও বলেন, ''আমরা সাতজন ব্যাটার নিয়ে খেলতে চেয়েছিলাম। প্রত্যেকে নিজের দায়িত্ব পালন করেছে। সূর্য ও তিলকের পার্টনারশিপটা ম্যাচে আমাদের এগিয়ে দিয়েছিল। ওরা একসঙ্গে অনেকটা সময় খেলেছে। আইপিএলে এক দলে খেলে। সূর্যকে দলে পাওয়াটা সত্যিই ভাগ্যের বিষয়। নিজের অভিজ্ঞতা ও অন্যদের সঙ্গে ভাগ করে নেয়।''

উল্লেখ্য, পাঁচ ম্য়াচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচেই ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে পরাজিত হতে হয়েছিল ভারতীয় দলকে। সিরিজে টিকে থাকতে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ (IND vs WI 3rd T20) জিততেই হত। ঠিক সেটাই করে দেখাল টিম ইন্ডিয়া। বল হাতে কুলদীপ যাদবের তিন উইকেট এবং ব্যাট হাতে তিলক ভার্মা (Tilak Varma) ও সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) দৌরাত্ম্যে ১৩ বল বাকি থাকতেই সাত উইকেটে ম্যাচ জিতে নিল ভারত।

তিলকের স্বপ্নের ফর্ম এই ম্যাচেও অব্যাহত রইল। গত ম্যাচে নিজের প্রথম আন্তর্জাতিক অর্ধশতরান করেছিলেন বাঁ-হাতি তরুণ ব্য়াটার। এই ম্যাচে অল্পের জন্য অর্ধশতরান করতে পারলেন না তিনি। ৪৯ রানে অপরাজিত থাকতে হল তাঁকে। ১৬০ রান তাড়া করতে নেমে ব্যাট হাতে ভারতের হয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইনিংসটি খেলেন সূর্যকুমার যাদব। গত দুই ম্যাচে তিনি রান পাননি। তাই বিশ্বের এক নম্বর (আইসিসি ব়্যাঙ্কিংয়ের নিরিখে) টি-টোয়েন্টি ব্যাটরের ফর্ম নিয়ে সমর্থকরা খানিকটা চিন্তায় ছিলেন। প্রয়োজনের দিনে অনবদ্য অর্ধশতরান করে সূর্যকুমার নিজের দক্ষতা আবারও প্রমাণ করে দিলেন।

সেরা শিরোনাম

Bengal Cricket: অভিষেক পোড়েল ছাড়াই আসন্ন মরশুমের জন্য বাংলার সম্ভাব্য ক্রিকেটারদের নাম ঘোষণা করল সিএবি
অভিষেক পোড়েল ছাড়াই আসন্ন মরশুমের জন্য বাংলার সম্ভাব্য ক্রিকেটারদের নাম ঘোষণা করল সিএবি
Argentina Football Team: ফাইনালে হাতাহাতি, সেমিফাইনালে বিতর্কিত ব্যানার প্রদর্শন, পারেদেসসহ নির্বাসিত তিন আর্জেন্তাইন তারকা
ফাইনালে হাতাহাতি, সেমিফাইনালে বিতর্কিত ব্যানার প্রদর্শন, পারেদেসসহ নির্বাসিত তিন আর্জেন্তাইন তারকা
IND vs SL: স্পিনারের বিরুদ্ধে বিশেষ অনুশীলন গিলের, কলম্বোতে নেটে ব্যাটিং, বোলিং, কিছুই করলেন না কুলদীপ
স্পিনারের বিরুদ্ধে বিশেষ অনুশীলন গিলের, কলম্বোতে নেটে ব্যাটিং, বোলিং, কিছুই করলেন না কুলদীপ
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ

ভিডিও

Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget