এক্সপ্লোর

Euro 2020 Semi Final: আজ রাতে ধুন্ধুমার ম্যাচ, ইউরোর সেমিতে মুখামুখি ইতালি- স্পেন, কখন, কোথায় দেখবেন শেষ চারের ম্যাচ?

আজ রাতে মুখোমুখি হচ্ছে স্পেন বনাম ইতালি। ওয়েম্বলি স্টেডিয়ামে পরস্পর মুখোমুখি হবে ২ দল। একদিকে বেলজিয়ামকে হারিয়ে সেমিফাইনালে উঠেছে ইতালি। অন্যদিকে সুইৎজারল্যান্ডকে হারিয়ে সেমিতে উঠেছে স্পেন। 

ওয়েম্বলি: ইউরোর প্রথম সেমিফাইনালে আজ রাতে মুখোমুখি হচ্ছে স্পেন বনাম ইতালি। লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে পরস্পর মুখোমুখি হবে ২ দল। একদিকে বেলজিয়ামকে হারিয়ে সেমিফাইনালে উঠেছে ইতালি। অন্যদিকে সুইৎজারল্যান্ডকে টাইব্রেকারে হারিয়ে সেমিতে জায়গা করে নিয়েছে স্পেন। 

এখনও পর্যন্ত ইউরোয় দু’টো দলই তাঁদের ছন্দ ধরে রেখেছে। তবে কিছুটা হলেও ফুটবল বিশেষজ্ঞরা এগিয়ে রাখছেন ইতালিকে প্রথম সেমিতে। তবে শেষ ১৪ বারের সাক্ষাতে মাত্র ২ বারই স্পেনকে হারাতে পেরেছে আজুরিরা। ৭ ম্যাচ ড্র হয়েছে। ৫ ম্যাচে হার। তবে বিশ্বের ক্রমতালিকায় শীর্ষে থাকা বেলজিয়ামকে হারানোর পর আত্মবিশ্বাসে টগবগ করে ফুটছে ইতালি। স্পেনকে হারিয়ে ফাইনালে পৌঁছোতে মরিয়া তারা।

রবার্তো মানচিনির অধীনে দুর্দান্ত খেলছে ইতালি। তাঁর প্রতিপক্ষকে নিয়ে ছক কষা, গেমপ্ল্যান সাজানো সব কিছুতেই অভিনবত্ব ধরা পড়েছে। গ্রুপ পর্বে যেভাবে ছন্দবদ্ধভাবে খেলেছে গোটা ইতালি দল তাতে সেমিতে অবশ্যই এগিয়ে নামবে তাঁরা। বিশেষ করে মাঝমাঠে বল দখলের লড়াইয়ে এই ম্যাচের ২ দলের মধ্যেই কড়া টক্কর যে হতে চলেছে, তা বলার অপেক্ষা রাখে না।

গত ২০১২ সালে এই ইতালিকেই ইউরোতে হারিয়ে দিয়েছিল স্পেন। সেই ম্যাচের ফল ছিল স্পেনের পক্ষে ৪-০। আবার ২০১৬ সালে ইউরো কাপের শেষ ষোলো থেকে স্পেনকে ছিটকে দিয়েছিল ইতালি। একেবারে মধুর প্রতিশোধ। স্পেনের মূল ভরসা পেদ্রি গঞ্জালেস। ১৮ বছরের এই ফুটবলার এরমধ্যেই স্পেনের হয়ে রেকর্ড গড়ে ফেলেছেন। সর্বকণিষ্ঠ ফুটবলার হিসেবে স্পেনের জাতীয় দলের হয়ে আন্তর্জাতিক কোনও টুর্নামেন্ট খেলছেন পেদ্রি।

বড় কোনও টুর্নামেন্টে স্পেন ও ইতালি পরস্পর আমনে সামনে হয়েছে ৯ বার। ইউরো কাপের মঞ্চে এই নিয়ে সপ্তমবার মুখোমুখি হতে চলেছে ২ দল।

কখন কোথায় দেখবেন ম্যাচ: ইউরো কাপের সেমিফাইনালে স্পেন বনাম ইতালি ম্যাচ শুরু হবে মঙ্গলবার রাত ১২:৩০। ম্যাচ দেখা যাবে সোনি সিক্স, সোনি টেন ওয়ান, সোনি টেন থ্রি, সোনি টেন ফোর চ্যানেল ও সোনি লিভ অ্যাপে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: পাড়িক্কালের অপরাজিত শতরান, রাহুল হাফসেঞ্চুরি, বৃষ্টিবিঘ্নিত গল টেস্টের প্রথম দিনে ভারতের দাপট
পাড়িক্কালের অপরাজিত শতরান, রাহুল হাফসেঞ্চুরি, বৃষ্টিবিঘ্নিত গল টেস্টের প্রথম দিনে ভারতের দাপট
Independence Day 2026: হৃদয়ে ভারত, দেশ থেকে দূরে শ্রীলঙ্কায় স্বাধীনতা দিবস পালন গিল, গম্ভীরসহ ভারতীয় তারকাদের
হৃদয়ে ভারত, দেশ থেকে দূরে শ্রীলঙ্কায় স্বাধীনতা দিবস পালন গিল, গম্ভীরসহ ভারতীয় তারকাদের
IND vs SL: শতরানের পথে অগ্রসর রাহুল, পাড়িক্কাল, অনবদ্য পার্টনারশিপে চা পানের বিরতিতে মজবুত জায়গায় ভারত
শতরানের পথে অগ্রসর রাহুল, পাড়িক্কাল, অনবদ্য পার্টনারশিপে চা পানের বিরতিতে মজবুত জায়গায় ভারত
Independence Day: ৮০ তম স্বাধীনতা দিবসের জন্য দেশবাসীকে শুভেচ্ছা ভারতীয় ক্রীড়াবিদদের
৮০ তম স্বাধীনতা দিবসের জন্য দেশবাসীকে শুভেচ্ছা ভারতীয় ক্রীড়াবিদদের

ভিডিও

Chok Bhanga 6ta: DCR জাল করে হাজার হাজার কোটির জালিয়াতি টুলুর, তল্লাশিতে পুলিশ
Mohua Moitra: কৃষ্ণনগরে সার্কিট হাউসে TMC সাংসদ মহুয়া মৈত্র, বাইরে বিক্ষোভ বিজেপি কর্মীদের
Kunal Ghosh: 'আমার দলের নাম করে পতাকা তোলা হচ্ছে, তাই আমি দাঁড়িয়ে গেছি', বললেন কুণাল ঘোষ
Terrorsit Arrest: পাক জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার পশ্চিমবঙ্গের যুবক
BJP Government: যারা অপরাধী তাঁদের সবার আমি ফাঁসি চাই। জেল হেফাজতে কিছু হবে না:রত্না দেবনাথ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget