এক্সপ্লোর

UEFA Nations League: প্রথম খেতাব জিততে মরিয়া ক্রোয়েশিয়া, স্পেনের লক্ষ্য ৯০ মিনিটে ফাইনাল জয়

Spain vs Croatia: স্পেনকে সমীহ করছেন ক্রোয়েশিয়া কোচ, অপরদিকে স্প্যানিশ কোচের মতে স্পেন ও ক্রোয়েশিয়াই বর্তমানে ইউরোপের দুই সেরা দল।

রটারডাম: উয়েফা নেশনস লিগের ফাইনালে মুখোমুখি হতে চলেছে দুই শক্তিধর ইউরোপিয়ান দেশ ক্রোয়েশিয়া এবং স্পেন। একদিকে যেখানে নিজেদের ইতিহাসের প্রথম খেতাব জয়ের জন্য মাঠে নামবে লুকা মদ্রিচের ক্রোয়েশিয়া, সেখানে গতবারের হতাশা পিছনে ফেলে খেতাব জয়ের আশায় গাভিরা।

ক্রোয়েশিয়া নেশনস লিগের সেমিফাইনালে আয়োজক নেদারল্যান্ডসের বিরুদ্ধে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর অতিরিক্ত সময়ে ৪-২ স্কোরলাইনে ম্যাচ জেতে। রটারডামের যে মাঠে সেমিফাইনাল জিতেছিল ক্রোয়েশিয়া, খেতাব জয়ের লক্ষ্যে আবার সেই মাঠেই খেতাব জয়ের লক্ষ্যে মাঠে নামবেন মদ্রিচরা। অপরদিকে, স্পেন সেমিফাইনালে ইউরো চ্যাম্পিয়ন ইতালির বিরুদ্ধে ২-১ জয় পান। ৮৮ মিনিটে হোসেলুর গোলে জয় পায় লা রোহা। বছর দু'য়েক আগেও উয়েফা নেশনস লিগের ফাইনালে পৌঁছেছিল স্পেন। কিন্তু সেবার ২-১ স্কোরলাইনে পরাজিত হতে হয়েছিল স্পেন। এবার সেই হতাশা ঝেড়ে ফেলতে হয়তো বাড়তি উদ্যম নিয়েই মাঠে নামবে লা রোহা।

স্পেন ও ক্রোয়েশিয়া কিন্তু সাম্প্রতিক সময়ে একাধিক রোমাঞ্চকর ম্যাচ খেলেছে। বছর পাঁচেক আগে উয়েফা নেশনস লিগে স্পেন সকলকে চমকে দিয়ে ক্রোয়েশিয়াকে ৬-০ স্কোরলাইনে জয় পেয়েছিল। তবে ওই বছরই টুর্নামেন্টের ফিরতি লিগে স্পেন ৩-২ স্কোরলাইনে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে পরাজিত হয়। ইউরো ২০২০-তে আরও একবার একটি রোমাঞ্চকর ম্যাচ খেলেন দুই দল। ইউরোতে অতিরিক্ত সময়ে ক্রোয়েশিয়াকে ৫-৩ স্কোরলাইনে হারায় লা রোহা। তাই ইতিহাসের দিকে তাকালে কিন্তু এই ম্যাচে গোল হওয়ার সম্ভাবনা প্রবল।

ম্যাচের আগে ক্রোয়েশিয়া কোচ জ্লাটকো ডালিচ (Zlatko Dalić) কিন্তু স্পেনের প্রশংসায় পঞ্চমুখ। তিনি বলেন, 'আমরা স্পেনের খেলার সঙ্গে বেশ পরিচিত। ওরা পজেশন রেখে খেলতে স্বচ্ছন্দ বোধ করে, ওদের দলে দারুণ ফুটবলার রয়েছে, যাদের টেকনিকাল দক্ষতা দারুণ। ওদের বিরুদ্ধে ইউরো ২০২০-তেও আমরা খেলেছিলাম। অতিরিক্ত সময়ে হারতে হয়েছিল বটে। তবে ওদেরকে কড়া টক্কর দেওয়ার ক্ষমতা আমাদের দলে রয়েছে।'

অপরদিকে স্পেন কোচ লুইস ডে লা ফুয়েন্তে (Luis De La Fuente) ক্রোয়েশিয়াকে ইউরোপের অন্যতম সেরা দলের তকমা দেন। তিনি বলেন, 'দুইটো দারুণ দল ফাইনালে মুখোমুখি হবে। আমরা এবং ক্রোয়েশিয়া ইউরোপের সেরা দুই দল। আমরা নিজেদের দক্ষতা ও শক্তি অনুযায়ীই ম্যাচ খেলব। ম্যাচে কী কী হতে পারে সেইসব নিয়ে আমরা আলোচনা করেছি এবং পরিকল্পনাও তৈরি করে ফেলেছি। ৯০ মিনিটের মধ্যেই ম্যাচ জেতাটা আমাদের লক্ষ্য। ওরা কিন্তু অতিরিক্ত সময় খেলতে অভ্যস্ত এবং ফাইনালে অভিজ্ঞতা কিন্তু সবসময়ই লাভদায়ক।'

এবিপি আনন্দ এখন টেলিগ্রামেও, ক্লিক করুন এই লিঙ্কে
https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: কোঁকড়ানো চুল ধুয়ে পরিষ্কার করার ক্ষেত্রে কী কী নিয়ম অতি অবশ্যই মেনে চলতে হবে?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

India vs England T20: ভারতীয় ক্রিকেটের লজ্জা, সিরিজ খোয়ানোর পর শেষ টি-টোয়েন্টিতেও হার ভারতের
ভারতীয় ক্রিকেটের লজ্জা, সিরিজ খোয়ানোর পর শেষ টি-টোয়েন্টিতেও হার ভারতের
FIFA World Cup 2026: ৩৯ পেরিয়েও মেসির ফিটনেসের রহস্য কী? আর্জেন্তাইন সুপারস্টারের প্রংসায় পঞ্চমুখ স্কালোনি
৩৯ পেরিয়েও মেসির ফিটনেসের রহস্য কী? আর্জেন্তাইন সুপারস্টারের প্রংসায় পঞ্চমুখ স্কালোনি
IND vs ENG T20 Live: শেষ টি-টোয়েন্টিতেও লজ্জার হার ভারতের
শেষ টি-টোয়েন্টিতেও লজ্জার হার ভারতের
India vs England: বাটলারের সেঞ্চুরি, ব্রুকের ঝোড়ো ব্যাটিং, রানের পাহাড়ে ইংল্যান্ড
বাটলারের সেঞ্চুরি, ব্রুকের ঝোড়ো ব্যাটিং, রানের পাহাড়ে ইংল্যান্ড

ভিডিও

Taratala Update | তারাতলা বিপর্যয় কাণ্ডে পুরসভায় হাজিরা স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারের | ABP Ananda LIVE
Suvendu Adhikari | ''দৃষ্টান্তমূলক নজির আমরা এই কেসে রাখব'', বারুইপুরকাণ্ডে বললেন মুখ্যমন্ত্রী
Anubrata Mondal:
Nirmal Ghosh:
TMC News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
Indian Cricket Team: সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
Astrology : জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
Norway vs England: সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
Sebaashray scam : 'পঙ্গু হয়ে গেলাম'! সেবাশ্রয়ের ভুল চিকিৎসায়' বাদ পা, কী ঘটেছে মালতী বিশ্বাসের সঙ্গে ? হতবাক সকলে
'পঙ্গু হয়ে গেলাম'! সেবাশ্রয়ের ভুল চিকিৎসায়' বাদ পা, কী ঘটেছে মালতী বিশ্বাসের সঙ্গে ? হতবাক সকলে
Lakshmir Bhandar : 'পুরুষ লক্ষ্মী'দের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, গ্রেফতার পঞ্চায়েত প্রধান, কীভাবে চলত এই স্ক্যাম ?
'পুরুষ লক্ষ্মী'দের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, গ্রেফতার পঞ্চায়েত প্রধান, কীভাবে চলত এই স্ক্যাম ?
Petrol Diesel Price : পশ্চিম এশিয়ায় ফের বাড়ছে সংঘর্ষের ঝাঁঝ ! তার জেরে বদলে গেল পেট্রোল-ডিজেলের দরও? সকাল ৬ টায় প্রকাশ আজকের দাম
পশ্চিম এশিয়ায় ফের বাড়ছে সংঘর্ষের ঝাঁঝ ! তার জেরে বদলে গেল পেট্রোল-ডিজেলের দরও? সকাল ৬ টায় প্রকাশ আজকের দাম
FIFA World Cup 2026: রেফারিকে দুর্নীতিগ্রস্ত দাবি করে মিশর ম্যাচশেষে আর্জেন্তাইন ফুটবল সংস্থার তরফেই পাঠানো হল মেল!
রেফারিকে দুর্নীতিগ্রস্ত দাবি করে মিশর ম্যাচশেষে আর্জেন্তাইন ফুটবল সংস্থার তরফেই পাঠানো হল মেল!
Embed widget