এক্সপ্লোর

বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে ম্যাচে ফিক্সিংয়ের প্রস্তাব পাওয়ার দাবি, উমর আকমলকে তলব পিসিবি-র

করাচি:  তাঁকে ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব দেওয়া হয়েছিল বলে জানালেন পাকিস্তানি ক্রিকেটার উমর আকমল। এরপরই পাকিস্তান ক্রিকেট বোর্ডের দুর্নীতি দমন শাখা (এসিইউ) তাঁকে তলব করেছে। আকমলের দাবি, হংকং সুপার সিক্সেস, সংযুক্ত আরব আমিরশাহীতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ এবং ২০১৫-তে বিশ্বকাপের সময় তাঁর কাছে ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব এসেছিল। পাকিস্তানি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাত্কারে আকমল বলেছেন, ২০১২-তে হংকং সুপার সিক্সেস সিরিজের সময় তাঁকে প্রথমবার ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব দেওয়া হয়েছিল। ওই সিরিজে পাকিস্তান দলের অধিনায়ক ছিলেন তাঁর ভাই কামরান আকমল। আকমলের দাবি, “হংকং সুপার সিক্সেস সিরিজের দ্বিতীয়ার্ধে আমাদের লিয়াজোঁ অফিসার আমার কাছে আসেন। ভোর তিনটে-চারটের সময় তিনি আমার রুমের দরজায় কড়া নেড়েছিলেন। যদিও দরজায় ডু নট ডিসটার্ব বোর্ড লাগানো ছিল। তিনি আমাকে বলেন, ‘বিশ্বের যে কোনও জায়গায় আপনার অ্যাকাউন্টে অর্থ দিয়ে দেওয়া হবে। যত অর্থ চান  ততটাই দেওয়া হবে। আমরা আপনাকে হিরে, সোনা দেব। শুধু টুর্নামেন্টে খারাপ খেলতে হবে’। আমি রেগে গিয়ে তাঁকে চলে যেতে বলেছিলাম”। আকমল জানিয়েছেন, টিম ম্যানেজার না থাকায় তিনি তাঁর ভাই কামরানের কাছে গিয়ে পুরো ঘটনা জানান। অধিনায়ক এরপর ঘটনাটি চেয়ারম্যান ও প্রধান নির্বাচককে জানান। আকমল জানিয়েছেন, ওই প্রস্তাব পাওয়ার পর তিনি টুর্নামেন্টে আর না খেলতে চেয়েছিলেন। কিন্তু তাঁর ভাই কামরান ও সোহেল তনভির এমনটা না করতে বলেন। আকমল জানিয়েছেন, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ ও ২০১৫-র বিশ্বকাপেও এমন প্রস্তাব পেয়েছিলেন। তাঁকে দু লক্ষ মার্কিন ডলারের প্রস্তাব দেওয়া হয়। পিসিবি ও আইসিসির আচরণবিধি অনুযায়ী, ফিক্সিংয়ের প্রস্তাব পেলে বা সামান্যতম ইঙ্গিত পেলেও তা অবিলম্বে জানাতে হবে। শুধু ফিক্সিংয়ে জড়িত থাকাই নয়, প্রস্তাব পেলে তা না জানানোও অপরাধ। আকমল জানিয়েছেন, ২০১৫-র বিশ্বকাপে অ্যাডিলেডে ভারতের বিরুদ্ধে ম্যাচের সময়ও তাঁকে এ ধরনের প্রস্তাব দেওয়া হয়েছিল। তিনি বলেছেন,  ‘যখনই ভারতের বিরুদ্ধে খেলেছি, তখনই প্রস্তাব পেয়েছি।লিয়াজোঁ অফিসারের পর্বের পর আমাকে টেলিফোনে প্রস্তাব দেওয়া হত। প্রতিবারই আমি পিসিবি-কে এ ব্যাপারে জানিয়েছিলাম’।

সেরা শিরোনাম

ICC T20I Ranking: টি টোয়েন্টি ক্রমতালিকায় বিরাট উন্নতি, রেকর্ড গড়ে অজি পেসারকে টেক্কা দিলেন শ্রী চরণি
টি টোয়েন্টি ক্রমতালিকায় বিরাট উন্নতি, রেকর্ড গড়ে অজি পেসারকে টেক্কা দিলেন শ্রী চরণি
Asian Games 2026: শেষবেলায় বড় সাফল্য, এশিয়ান গেমসের অ্যাথলেটিক্সে প্রথম সোনা জয় ভারতের
শেষবেলায় বড় সাফল্য, এশিয়ান গেমসের অ্যাথলেটিক্সে প্রথম সোনা জয় ভারতের
Asian Games 2026: ফের সোনা জয়ের লক্ষ্যে বদ্ধপরিকর ভারত, এশিয়ান গেমসের সেমিফাইনালে শ্রেয়সরা কাদের মুখোমুখি হবেন?
ফের সোনা জয়ের লক্ষ্যে বদ্ধপরিকর ভারত, এশিয়ান গেমসের সেমিফাইনালে শ্রেয়সরা কাদের মুখোমুখি হবেন?
Asian Games 2026: একেবারে নিখুঁত নিশানা! শুটিংয়ে সোনা জিতে ইতিহাস গড়লেন নীরু ধান্ডা, আর কে কে পদক পেলেন ?
একেবারে নিখুঁত নিশানা! শুটিংয়ে সোনা জিতে ইতিহাস গড়লেন নীরু ধান্ডা, আর কে কে পদক পেলেন ?

ভিডিও

SRFTI Clash: ABGP-র বিরুদ্ধে হামলার অভিযোগ ক্যাম্পাসের আবাসিক ছাত্রদের,
Bad Road Condition: কলকাতা থেকে জেলা, পুজোর আগে বিভিন্ন জায়গায় রাস্তার বেহাল দশার ছবি! Kolkata
ED on Indranil Sen: দুর্গাপুজোকে সামনে রেখে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ, ইন্দ্রনীলের বাড়িতে ED
Nandigram News: নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হাসিরানি রথের বিরুদ্ধে কংগ্রেসের মামলা খারিজ হাইকোর্টে
NIA Investigation: রাজ্যে জঙ্গি-যোগের অভিযোগে ফের গ্রেফতার! বজবজে NIA-র জালে যুবক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Drug Control News : প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
Assam Home Stay Woman Death : হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
Bangkok Flood: ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
NIA Operation: পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
Tata Sons: শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
Winter: এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
Mecheda News: দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
Embed widget