এক্সপ্লোর

ক্রিস লিনকে নিয়ে অনিশ্চয়তার মাঝে নাইট শিবিরে স্বস্তি, অনুশীলনে যোগ দিলেন উমেশ

কলকাতা:  ক্রিস লিনকে নিয়ে আশঙ্কার মধ্যেই কিছুটা স্বস্তি কলকাতা নাইডার্সের। দলের অনুশীলনে যোগ দিলেন ভারতীয় দলের পেসার উমেশ যাদব। তাঁর অন্তর্ভূক্তি যে নাইটদের বোলিং আক্রমণকে আরও জোরাল করবে, তা আর বলার অপেক্ষা রাখে না। আগামী ১৩ এপ্রিল কিংস ইলেভেন পঞ্জাবের বিরুদ্ধে ম্যাচ কেকেআরের। ওই ম্যাচে সম্ভবত অঙ্কিত রাজপুতের জায়গায় দলে ঢুকবেন উমেশ। কেকেআর ২৯ বছরের পেসারের অনুশীলনের ছবি পোস্ট করে জানিয়েছে, এবারের আইপিএলে সাড়া জাগানো সূচনার জন্য প্রস্তুতি নিচ্ছেন উমেশ। সেইসঙ্গে ভারতীয় দলের এই তারকা পেসারের ট্যুইট, ‘আমি কেকেআর..আমার দলের সঙ্গে অনুশীলনের প্রথম দিন’। কোমর ও পিঠের ব্যাথা এবং দেশের মাটিতে একটানা সিরিজ খেলার কারণে কেকেআরের প্রথম দুটি ম্যাচে ছিলেন না উমেশ। দেশের মাটিতে সদ্যসমাপ্ত মরশুমে ১৩ টি টেস্টের মধ্যে ১২ টিতেই খেলেছিলেন উমেশ। দেশের স্পিন সহায়ক পিচেও অসাধারণ বোলিং করেছেন উমেশ। মরশুমে আর অশ্বিন ও রবীন্দ্র জাদেজার পর ভারতের হয়ে সর্বাধিক উইকেট পেয়েছেন উমেশ। প্রথম ম্যাচে গুজরাত লায়ন্সকে হারিয়ে জয় দিয়ে শুরু করলেও দ্বিতীয় ম্যাচে ডেথ ওভারে বোলিং ব্যর্থতা ও নড়বড়ে ফিল্ডিংয়ের কারণে ওয়াংখেড়েতে মুম্বই ইন্ডিয়ান্সের কাছে হারতে হয়েছিল নাইটদের। অন্যদিকে, পর পর দুটি ম্যাচ জিতে গম্ভীর ব্রিগেডের মুখোমুখি হচ্ছে পঞ্জাব। পঞ্জাবের বিরুদ্ধে ম্যাচে দলে উমেশ ফিরলে তা নাইট ব্রিগেডের কাছে বড় পাওনা হবে। মুম্বইয়ে ফিল্ডিংয়ের সময় কাঁধে চোট পেয়ে মাঠের বাইরে চলে গিয়েছিলেন ক্রিস লিন। তিনি আইপিএলে আর খেলতে পারবেন কিনা, তা এখনও স্পষ্ট নয়। দলের সিইও ভেঙ্গি মাইসোর ট্যুইটার মারফত্ জানিয়েছেন, পুরানো জায়গাতেই চোট পেয়েছেন লিন। তাঁর চিকিত্সা চলছে এবং তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Indian Cricket Team Coach : ইস্তফা টিম ইন্ডিয়ার কোচের, যোগ দেবেন KKR-এ : রিপোর্ট
ইস্তফা টিম ইন্ডিয়ার কোচের, যোগ দেবেন KKR-এ : রিপোর্ট
France Football Team: জল্পনা সত্যি হল, দেশঁর ঐতিহাসিক সফর শেষে ফ্রান্সের কোচ হলেন কিংবদন্তি জিনেদিন জিদান
জল্পনা সত্যি হল, দেশঁর ঐতিহাসিক সফর শেষে ফ্রান্সের কোচ হলেন কিংবদন্তি জিনেদিন জিদান
Indian Cricket Team: এবারে গৌতম গম্ভীরের পরিবর্তে পাকাপাকিভাবে ভারতীয় দলের দায়িত্ব নেবেন তিনি? লক্ষ্মণ জানালেন...
এবারে গৌতম গম্ভীরের পরিবর্তে পাকাপাকিভাবে ভারতীয় দলের দায়িত্ব নেবেন তিনি? লক্ষ্মণ জানালেন...
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত

ভিডিও

BJP News: গোর্খাল্যান্ডের দাবি থেকে সরছেন বিমল গুরুঙ্গ? মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে যা জানালেন
Abhishek Banerjee | ১১টি দিঘি-সহ ৫২ বিঘা সরকারি জমি হস্তান্তরের অভিযোগ অভিষেকের বিরুদ্ধে। TMC news
Sangsarer Sangkirtan | সিরিয়ালের সেট হঠাৎ হয়ে উঠল যাত্রামঞ্চ। সংসারের সংকীর্তন-এর বিশেষ যাত্রা পর্বে কী অভিজ্ঞতা হল কলাকুশলীদের?
CPM News : NEET নিয়ে তোলপাড়ের মধ্যেই ঐশী ঘোষের খোঁজে সিপিএমের সদর দফতরে দিল্লি পুলিশ
Supreme Court : NEET আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নয়, নির্দেশ সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget