এক্সপ্লোর

এশিয়া কাপে কোনওক্রমে হংকংকে ২৬ রানে হারাল ভারত

আবু ধাবি: প্রায় অঘটন ঘটিয়ে দিতে বসেছিল হংকং। এশিয়া কাপের প্রথম ম্যাচে কোনওক্রমে হংকংকে হারাল ভারত। আন্তর্জাতিক ক্রিকেটে নবাগত হংকং ভারতের সঙ্গে কড়া টক্কর দিয়ে হার মানল মাত্র ২৬ রানে। জয়ের জন্য ২৮৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে নিজাকত খান (৯২) এবং অধিনায়ক অংশুমান রথ (৭৩)-এর ওপেনিং জুটিতে রেকর্ড ১৭৪ রান ভারতকে তীব্র সংকটে ফেলে দিয়েছিল। তবে শেষ পর্যন্ত অনভিজ্ঞতার কারণে আট উইকেটে ২৫৯ রানে শেষ হয় তাদের ইনিংস। এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে পাটা উইকেটে ভারতের ওপেনার শিখর ধবন একদিনের ক্রিকেটে তাঁর কেরিয়ারের ১৪ তম শতরান করেন। ইংল্যান্ড সফরে চূড়ান্ত ব্যর্থ শিখর বাউন্সহীন, ঢিমে গতির উপমহাদেশের উইকেটে খেলার সুযোগ পুরো দমে কাজে লাগান। উইকেটে বোলারদের বলে সে রকম কোনও মুভমেন্টও ছিল না। এই পিচে দুর্বল প্রতিপক্ষের বিরুদ্ধে ১২০ বলে ১২৭ রান করেন তিনি। দলের ৪৫ রানে অধিনায়ক রোহিত শর্মা আউট হওয়ার পর শিখর অম্বাতি রায়ডুর সঙ্গে জুটি বেঁধে ১১৬ রান যোগ করেন।এরপর ৬০ রান করে আউট হন রায়ডু। কার্তিক ও শিখর জুটি এরপর ভারতের রান ২৪০-এ পৌঁছে দেন। ধবন আউট হওযার পর ছোটখাটো ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ায় ভারতের রান ৩০০-তে পৌঁছতে পারেনি। পরে ফিল্ডিংয়ের সময় নিজাকত ও রথের জুটির সামনে ভারতীয় বোলার ও ফিল্ডারদের দিশেহারা দেখায়। হংকংয়ের এই জুটি প্রায় ৩৫ ওভার পর্যন্ত ভারতীয় দলকে উদ্বেগে রাখে। শেষপর্যন্ত কুলদীপ যাদব ( ৪২ রানে ২ উইকেট) এই বিপজ্জনক হয়ে ওঠা জুটি ভাঙেন। তাঁর বলে আউট হন রথ। পরের ওভারেই অভিষেককারী বোলার খলিল আহমেদের বলে আউট হন নিজাকত। খলিল ৪৮ রানে ৩ উইকেট নিয়েছেন। দুই সেট ব্যাটসম্যান ফিরে যাওয়ার পর আর লড়াই করতে পারেনি হংকং। এই পর্বে ভারতের হয়ে যজুবেন্দ্র চাহল কার্যকরী ভূমিকা নেন যজুবেন্দ্র চাহলও। তিনি ৪৬ রানে ৩ উইকেট দখল করেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL 1st Test Day 2 Live: দেবদত্তের সেঞ্চুরি, শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্টে ভারতকে উদ্বেগে রাখছে রাহুলের চোট, লাইভ আপডেট
দেবদত্তের সেঞ্চুরি, শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্টে ভারতকে উদ্বেগে রাখছে রাহুলের চোট, লাইভ আপডেট
Australia vs Bangladesh: অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবার... ইতিহাস গড়ল বাংলাদেশ, ৯ উইকেটে টেস্ট জিতলেন শান্তরা
অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবার... ইতিহাস গড়ল বাংলাদেশ, ৯ উইকেটে টেস্ট জিতলেন শান্তরা
Hockey World Cup: স্বাধীনতা দিবসে দুরন্ত জয়, হকি বিশ্বকাপে ওয়েলসকে ৩-১ উড়িয়ে অভিযান শুরু হরমনপ্রীতদের
স্বাধীনতা দিবসে দুরন্ত জয়, হকি বিশ্বকাপে ওয়েলসকে ৩-১ উড়িয়ে অভিযান শুরু হরমনপ্রীতদের
IND vs SL: পাড়িক্কালের অপরাজিত শতরান, রাহুল হাফসেঞ্চুরি, বৃষ্টিবিঘ্নিত গল টেস্টের প্রথম দিনে ভারতের দাপট
পাড়িক্কালের অপরাজিত শতরান, রাহুল হাফসেঞ্চুরি, বৃষ্টিবিঘ্নিত গল টেস্টের প্রথম দিনে ভারতের দাপট

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Alert: রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
RG Kar Case: RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও,
RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও, "এরা যা অত্যাচার করেছে, মেয়েটার ওপর .."
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
Suspected Terrorist Arrested: জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
RRB JE Vacancy: রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ৩৯৯৩টি, কারা আবেদনের যোগ্য ? শেষ তারিখ কবে ?
রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ৩৯৯৩টি, কারা আবেদনের যোগ্য ? শেষ তারিখ কবে ?
ABP Ananda Top 10, 16 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 16 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ISI Agent Arrested: ১৫ দিনের মধ্যে ফাঁস ৩টি জঙ্গি মডিউল, কীভাবে বদলাচ্ছে নাশকতার ছক ? ISI চর সন্দেহে জালে আরও ৩
১৫ দিনের মধ্যে ফাঁস ৩টি জঙ্গি মডিউল, কীভাবে বদলাচ্ছে নাশকতার ছক ? ISI চর সন্দেহে জালে আরও ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
Embed widget