এক্সপ্লোর

US Open 2023: ম্যাচ জিতে অভিনব সেলিব্রেশন, শেল্টনকে হারিয়ে যুক্তরাষ্ট্র ওপেনের ফাইনালে জকোভিচ

Novak Djokovic Update: টুর্নামেন্টের দ্বিতীয় বাছাই জকোভিচ সেমিফাইনালে স্ট্রেট সেটে হারান অবাছাই বেন শেলটনকে। জকোভিচ জেতেন ৬-৩, ৬-২, ৭-৬ (৭-৪) গেমে। 

নিউ ইয়র্ক: যুক্তরাষ্ট্র ওপেনের ফাইনালে (US Open 2023 Final) পৌঁছে গেলেন নোভাক জকোভিচ (Novak Djokovic)। সেমিফাইনালে তিনি হারিয়ে দিলেন আমেরিকার ২০ বছর বয়সি বেন শেল্টনকে। খাতায় কলমে এগিয়ে থেকেই কোর্টে নেমেছিলেন বিশ্বের ১ নম্বর টেনিস তারকা। টুর্নামেন্টের দ্বিতীয় বাছাই জকোভিচ সেমিফাইনালে স্ট্রেট সেটে হারান অবাছাই বেন শেলটনকে। জকোভিচ জেতেন ৬-৩, ৬-২, ৭-৬ (৭-৪) গেমে। 

এদিনের খেলায় প্রথম দুটো সেটে খুব একটা প্রতিরোধ গড়ে তুলতে পারেননি শেল্টন। খুব সহজেই জয় ছিনিয়ে নেন জোকার। কিন্তু তৃতীয় সেটে লড়াই দেন আমেরিকার টেনিস তারকা। তবে সেই গেমটিও টাইব্রেকারে শেষ পর্যন্ত জয় ছিনিয়ে নেন জোকার। এই টুর্নামেন্টে এর আগে যতগুলো ম্যাচ জিতেছিলেন শেল্টন, সবগুলোতেই 'ফোন কল' সেলিব্রেশন দেখা গিয়েছিল আমেরিকার তারকার। কিন্তু গতকাল নোভাক জয়ের পর সেই ফোনের ডায়াল পুরোপুরি নামিয়ে দেওয়ার অভিনব সেলিব্রেশন করেন। যা দেখে পুরো আর্থার অ্য়াশ স্টেডিয়ামের কোর্টের গ্যালারিতে থাকা দর্শকরা মেতে ওঠেন। 

এদিন খেলা শেষে জোকার বলেন, ''আমার কথা অহঙ্কারীর মতো শোনাতে পারে। তবে আমি অবাক নই। এই পর্যন্ত আসতে কতটা পরিশ্রম করতে হয়েছে, সেটা শুধু আমিই জানি। কতটা ত্যাগ স্বীকার করতে হয়েছে জানি। এটাও জানি, আমার প্রাপ্য কী। নিজের উপর বিশ্বাস রয়েছে আমার। যখন যতটা দেওয়া প্রয়োজন তখন ততটাই দিতে পারি। টেনিস খেলোয়াড় হিসাবে আমার সেই দক্ষতা রয়েছে।'' ২০২১ সালে ইউ এস ওপেনের পর এবার ফের ফাইনালে ড্যানিল মেদেভেদেভের বিরুদ্ধে খেলতে নামবেন জোকার।

ডাবলসের ফাইনালে হার বোপান্নার

দুই বারের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রাজীব রাম (Rajeev Ram) ও জো স্যালিসবারির (Joe Salisbury) বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ওপেনের (US Open 2023) ফাইনালে মুখোমুখি হয়েছিলেন রোহন বোপান্না (Rohan Bopanna) ও ম্যাথিউ এবডেন (Matthew Ebden)। দুরন্ত ফাইনালের পর শেষমেশ হতাশাই হাতে লাগল ভারত-অস্ট্রেলিয়ান জুটির। তিন সেটের ফাইনালে প্রথম সেট জিতেও, হারতে হল বোপান্নাদের। নাগাড়ে তিনবার ডাবলস ফাইনাল খেতাব জিতলেন রাজীব রামরা।

ওপেন এরাতে প্রবীণতম টেনিস খেলোয়াড় হিসাবে গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে পৌঁছেছিলেন ৪৩ বছর বয়সি রোহন বোপান্না। তবে ইতিহাস গড়েও খেতাব জয় অধরাই রয়ে গেল বোপান্নাদের। অপরদিকে, রাজীব রাম ও জো স্যালিসবারি ওপেন ইরাতে প্রথম টেনিস জুটি হিসাবে নাগাড়ে তিনবার যুক্তরাষ্ট্র ওপেন ডাবলস খেতাব জিতলেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

MS Dhoni: ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
IND vs SL: শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
India vs Sri Lanka 1st Test Day 3 Live: দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট
দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট
Pakistan Cricket: হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার, হল অ্যাঞ্জিওপ্লাস্টি
হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার, করা অ্যাঞ্জিওপ্লাস্টি

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget