এক্সপ্লোর

US Open 2025: ফ্লাশিং মিডোয় 'ক্যাপ্টেন কুল ', যুক্তরাষ্ট্র ওপেনে জকোভিচের খেলা তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করলেন ধোনি

Novak Djokovic: টানটান কোয়ার্টার ফাইনাল ম্য়াচে খেলার ফল নোভাক জকোভিচের পক্ষে ৬-৩, ৭-৫, ৩-৬, ৬-৪।

নিউ ইয়র্ক: দিনকয়েক আগেই উইম্বলডনে দেখা মিলেছিল বিরাট কোহলির। অল ইংল্যান্ড ক্লাবে সস্ত্রীক টেনিস ম্য়াচ দেখতে এসেছিলেন বিরাট। এবার যুক্তরাষ্ট্র ওপেনের (US Open 2025) সমর্থকদের আসনে দেখা মিলল আরও এক প্রাক্তন ভারতীয় অধিনায়কের। তিনি মহেন্দ্র সিংহ ধোনি (MS Dhoni)। মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর টেলর ফ্রিৎজের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনাল ম্যাচে নেমেছিলেন নোভাক জকোভিচ (Novak Djokovic)। সেই ম্য়াচ দেখতেই দর্শকাসনে উপস্থিত ছিলেন ধোনি।

২২ গজের বাইরে সাধারণত জাঁক জমকের থেকে দূরেই থাকা পছন্দ করেন মহেন্দ্র সিংহ ধোনি। কখনও সখনও তাঁর বাইক রাইডের ভিডিও বা বন্ধুদের সঙ্গে ধাবায় মুখে একগাল হাসি নিয়ে খাওয়া দাওয়া করা আড্ডা দেওয়ার ভিডিও ভাইরাল হয়। তবে কোনও ইভেন্ট বা প্রমোশনে ধোনিকে দেখা যায় না। এমনকী তিনি আইসিসির হল অফ ফেমে জায়গা পেলেও, সেই অনুষ্ঠানে যাননি। তবে তাঁকে ফ্লাশিং মিডোয় আর্থার অ্যাশ স্টেডিয়ামে দেখা গেল।

ধোনির টেনিসপ্রেম অবশ্য নতুন কিছু নয়। অতীতে তাঁকে টেনিস খেলে অবসরযাপন করতে দেখা গিয়েছে। এবার তাঁকে ওপেন যুগে রেকর্ড স্ল্যামজয়ী তারকার ম্যাচ উপভোগ করতে দেখা গেল। ফ্লাশিং মিডোয় ব্যবসায়ী হিতেশ সাঙভির সঙ্গে একফ্রেমে ধরা পড়েন ধোনি। হিতেশ ধোনির সঙ্গে এই ছবি ও একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করার পরেই তা হু হু করে ভাইরাল হয়।

 

 

প্রসঙ্গত, কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে আমেরিকার টেলর ফ্রিৎজকে হারিয়ে দিলেন জোকার। খেলার ফল নোভাকের পক্ষে ৬-৩, ৭-৫, ৩-৬, ৬-৪। শেষ চারে কার্লোস আলকারাজ়ের বিরুদ্ধে কোর্টে নামবেন জোকার।

গোটা য়ুক্তরাষ্ট্র ওপেনেই এখনও পর্যন্ত খুব বেশি কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হয়নি জোকারকে। এদিনও হেসেখেলেই জিতে নেন সার্বিয়ান তারকা। ২৫তম গ্র্যান্ডস্লামের লক্ষ্যে খেলতে নেমে যুক্তরাষ্ট্র ওপেনের কোয়ার্টার ওঠার মুখেই রেকর্ড গড়েছিলেন। টেক্কা দিয়েছিলেন রজার ফেডেরারকে। এদিন আরও এক স্ল্যামের পথে একধাপ এগিয়ে গেলেন জোকার। 

গোটা যুক্তরাষ্ট্র ওপেনেই এখনও পর্যন্ত খুব বেশি কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হয়নি জোকারকে। এদিনও হেসেখেলেই জিতে নেন সার্বিয়ান তারকা। ২৫তম গ্র্যান্ডস্লামের লক্ষ্যে খেলতে নেমে যুক্তরাষ্ট্র ওপেনের কোয়ার্টার ওঠার মুখেই রেকর্ড গড়েছিলেন। টেক্কা দিয়েছিলেন রজার ফেডেরারকে। এদিন আরও এক স্ল্যামের পথে একধাপ এগিয়ে গেলেন জোকার। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Brij Bhushan Sharan Singh : মহিলা কুস্তিগীরদের যৌন হেনস্থার মামলায় আদালতে ক্লিনচিট ব্রিজভূষণের
মহিলা কুস্তিগীরদের যৌন হেনস্থার মামলায় আদালতে ক্লিনচিট ব্রিজভূষণের
Arshdeep Singh : বুমরা নেই, পছন্দের ৫ ভারতীয় বোলার বেছে নিলেন অর্শদীপ; তালিকায় চমক
বুমরা নেই, পছন্দের ৫ ভারতীয় বোলার বেছে নিলেন অর্শদীপ; তালিকায় চমক
Hardik Pandya: সিএসকের সঙ্গে হার্দিকের ট্রেডিংয়ের বিষয়ে অবশেষে মুখ খুলল মুম্বই ইন্ডিয়ান্স
সিএসকের সঙ্গে হার্দিকের ট্রেডিংয়ের বিষয়ে অবশেষে মুখ খুলল মুম্বই ইন্ডিয়ান্স
Commonwealth Games 2026: ভারতের মানচিত্র থেকে বাতিল 'সেভেন সিস্টার্স', চোখে পড়তেই প্রতিবাদে গর্জে উঠলেন লভলিনা বড়গোহাঁই
ভারতের মানচিত্র থেকে বাতিল 'সেভেন সিস্টার্স', চোখে পড়তেই প্রতিবাদে গর্জে উঠলেন লভলিনা বড়গোহাঁই

ভিডিও

Umesh Rai on Terrorist |
Kunal Ghosh on Terrorist |
Bengal STF on Terror News |
Suvendu Adhikari | 'পশ্চিমবঙ্গে আন্তঃসীমান্ত মাদক চক্রের বিরুদ্ধে বড়সড় অভিযান' | ABP ANANDA LIVE
STF - Terror News | জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি। STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget