এক্সপ্লোর

Vijay Hazare Trophy: ক্রুণাল পাণ্ড্যদের বঢোদরার বিরুদ্ধে বাংলাকে চিন্তায় রাখছে অচেনা পিচ

Bengal vs Baroda: বুধবার বিজয় হাজারে ট্রফিতে (Vijay Hazare Trophy) অভিযান শুরু করছে বাংলা। তিরুঅনন্তপুরমে খোঁজ নিয়ে জানা গেল, বঢোদরার হয়ে এই ম্যাচে খেলছেন না হার্দিক পাণ্ড্য।

তিরুঅনন্তপুরম: সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টি টুর্নামেন্ট থেকে খালি হাতে ফিরতে হয়েছে বাংলাকে। কোয়ার্টার ফাইনালে কর্নাটকের কাছে হেরে বিদায় নিতে হয়েছিল সুদীপ চট্টোপাধ্যায়দের (Sudip Chatterjee)। বুধবার বিজয় হাজারে ট্রফিতে (Vijay Hazare Trophy) অভিযান শুরু করছে বাংলা। লিস্ট এ টুর্নামেন্টে প্রথম ম্যাচে বাংলার প্রতিপক্ষ বঢোদরা (Bengal vs Baroda)। সেই ম্যাচের আগে বাংলা শিবিরকে চিন্তায় রাখছে তিরুঅনন্তপুরমের বাইশ গজ।

কেন? ম্যাচের আগের দিন বাংলার কোচ অরুণ লাল (Arun Lal) বলেছেন, 'গত ২ বছরে এখানে কোনও ম্য়াচ হয়নি। ঘরোয়া ক্রিকেটের খেলা তো হয়ইনি, স্থানীয় ক্রিকেটের ম্যাচও হয়নি। তাই পিচ কেমন আচরণ করবে, বোঝা যাচ্ছে না। দেখে ঠিকঠাকই মনে হচ্ছে কিন্তু বাইশ গজ শেষ পর্যন্ত কেমন হবে, তা নিয়ে ধাঁধা থেকে যাচ্ছে। মনে হচ্ছে আড়াইশো রানের কাছাকাছি কিছু একটা উঠবে।'

এই টুর্নামেন্টে বাংলা দলে ফিরেছেন অনুষ্টুপ মজুমদার। যিনি সীমিত ওভারের ক্রিকেটে গত মরসুমে বাংলাকে নেতৃত্ব দিয়েছিলেন। সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টি টুর্নামেন্টে তাঁকে দলে রাখেননি বাংলার নির্বাচকেরা। যা নিয়ে তুমুল বিতর্ক হয়েছিল। নির্বাচক ও টিম ম্যানেজমেন্টের তরফে বলা হয়েছিল যে, নতুন মুখ তুলে আনার লক্ষ্যেই দল গড়েছেন তাঁরা। এমনকী, কোনও কোনও মহল থেকে এও বলা হয় যে, অনুষ্টুপ নাকি নিজেই সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টি টুর্নামেন্টে খেলতে চাননি। রঞ্জি ট্রফির নকশায় অবশ্যই রয়েছেন তিনি। তবে তাতে বিতর্ক থামেনি।

অবশেষে ৫০ ওভারের টুর্নামেন্ট বিজয় হাজারে ট্রফির দলে ফেরানো হয়েছে তাঁকে। আর বুধবার প্রথম ম্যাচে মাঠে নামার আগে বাংলার কোচ জানিয়ে দিয়েছেন, দলের অন্যতম ভরসার জায়গা অনুষ্টুপ। অরুণ লাল বলেছেন, 'আমরা একটা নতুন টুর্নামেন্টে নামব। ফর্ম্যাটটাও নতুন। এই ফর্ম্যাটে অনেকদিন আমরা খেলিনি। তবে প্রস্তুতি ভাল হয়েছে। আমাদের দলে যথেষ্ট ভারসাম্য রয়েছে। অনুষ্টুপ, সুদীপ, শ্রীবৎস গোস্বামীদের ওপর আমরা অনেকটা নির্ভর করে রয়েছি। এরা প্রত্যেকেই অভিজ্ঞ।'

তিরুঅনন্তপুরমে খোঁজ নিয়ে জানা গেল, বঢোদরার হয়ে এই ম্যাচে খেলছেন না হার্দিক পাণ্ড্য। তবে রয়েছেন তাঁর দাদা, ক্রুণাল পাণ্ড্য। হার্দিক বঢোদরা ক্রিকেট সংস্থাকে জানিয়েছেন যে, তিনি রিহ্যাবের জন্য মুম্বইয়ে রয়েছেন। তাই তিনি এই টুর্নামেন্টে খেলবেন না। সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টি টুর্নামেন্টে খারাপ পারফরম্যান্সের জন্য নেতৃত্ব থেকে সরে দাঁড়িয়েছেন ক্রুণাল। তাঁর পরিবর্তে দলকে নেতৃত্ব দেবেন কেদার দেওধর।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Journalist Detained: জার্মান তারকা জামাল মুুসিয়ালার দলবদলের খবর পোস্ট করার জন্য সাংবাদিককে তুলে নিয়ে যাওয়া হল থানায়
জার্মান তারকা জামাল মুুসিয়ালার দলবদলের খবর পোস্ট করার জন্য সাংবাদিককে তুলে নিয়ে যাওয়া হল থানায়
VVS Laxman: বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
AUS vs BAN: তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
Erling Haaland: এক-দুটো নয়, চারটে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের মালিক, নজির গড়লেন আর্লিং হালান্ড
এক-দুটো নয়, চারটে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের মালিক, নজির গড়লেন আর্লিং হালান্ড

ভিডিও

Chok Bhanga 6Ta : মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, তারপর FIR, তিনদিনের মাথায় গ্রেফতারি | ABP Ananda Live
Rampurhat News: বিতর্কের মুখে শ্যমাপ্রসাদের নামাঙ্কিত বোর্ড সরিয়ে দিল বিজেপি | BJP Government
Nirmal Ghosh | ওড়িশায় গিয়েও হল না শেষরক্ষা! কীভাবে মিলল নির্মলের খোঁজ?
Suvendu Adhikari: আজ থেকে বেটি বাঁচাও বেটি পড়াও' প্রকল্পেও যুক্ত করলাম, ঘোষণা মুখ্যমন্ত্রীর
Independence Day 2026: স্বাধীনতা দিবস উদযাপনে তিরঙ্গা আলোয় সাজল ভিক্টোরিয়া মেমোরিয়াল

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget