এক্সপ্লোর

বিজয়-পূজারার দাপটে পাল্টা চাপে ইংল্যান্ড

মুম্বই: ওয়াংখেড়েতে ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টেস্টের প্রথমদিন তৃতীয় সেশনে রবিচন্দ্রন অশ্বিনের ঘুর্ণিতে ম্যাচে ফেরার ইঙ্গিত দিয়েছিল ভারত। দ্বিতীয় দিনেও অসাধারণ বোলিং করলেন অশ্বিন। তাঁকে যোগ্য সঙ্গত করলেন রবীন্দ্র জাডেজা। এরপর ব্যাট হাতে মুরলী বিজয় (৭০ অপরাজিত) ও চেতেশ্বর পূজারার (৪৭ অপরাজিত) দাপটে ইংল্যান্ডকে পাল্টা চাপে ফেলে দিল ভারত। দিনের শেষে ভারতের রান এক উইকেটে ১৪৬। ভারত আর ২৫৪ রানে পিছিয়ে। হাতে ৯ উইকেট। ফলে বড় কোনও অঘটন না ঘটলে ওয়াংখেড়েতেই সিরিজ জয় নিশ্চিত করে ফেলছে বিরাট কোহলির দল। এর আগে দ্বিতীয় দিন মধ্যাহ্নভোজের বিরতি পর্যন্ত ইংল্যান্ডের রান ছিল ৮ উইকেটে ৩৮৫। গতকালের ৫ উইকেটে ২৮৮ রান নিয়ে খেলা শুরু ইংল্যান্ড। গতকাল ক্রিজে ছিলেন বেন স্টোকস (২৫) এবং জোস বাটলার (১৮)। এদিন শুরুতেই অশ্বিনের বলে আউট হয়ে যান স্টোকস। তিনি করেন ৩১ রান। ২৯৭ রানে ষষ্ঠ উইকেটের পতন ঘটে। অশ্বিনের উইকেট সংখ্যা হয় পাঁচ। এই নিয়ে ২৩ বার টেস্টে পাঁচ উইকেট দখলের কৃতিত্ব অর্জন করলেন অশ্বিন। এরপর ক্রিস উকসকে (১১) ফিরিয়ে দেন জাদেজা। ইংল্যান্ড তখন ৭ উইকেটে ৩২০ রান। স্কোরবোর্ডে আরও ১৪ রান ওঠার পরই জাডেজা ফিরিয়ে দেন আব্দুল রশিদকে। কিন্তু এরপর বলের সঙ্গে  জুটি বেঁধে দলের ইনিংস এগিয়ে নিয়ে যান বাটলার। মধ্যাহ্নভোজের বিরতির সময় বাটলার ৬৪ ও বল ২৯ রানে ব্যাট করছিলেন। বিরতির পর  প্রথম ইনিংসে ৪০০ রানে অল আউট হয়ে যায় ইংল্যান্ড। অশ্বিন ৬ টি এবং জাডেজা ৪ টি উইকেট পেয়েছেন। মধ্যাহ্নভোজের পর অশ্বিন প্রথমে জেক বলকে আউট করেন। বলের সংগ্রহ ৩১ রান। এরপর ৭৬ রানে জাদেজার বলে বোল্ড হয়ে যান বাটলার (৭৬)। ব্যাট করতে নেমে ইনিংসের শুরুটা ভালই করেন চোট সারিয়ে ফেরা লোকেশ রাহুল (২৪) ও বিজয়। দলের ৩৯ রানের মাথায় মঈন আলির বলে রাহুল বোল্ড হয়ে যাওয়ার পর বিজয়ের সঙ্গে যোগ দেন পূজারা। তাঁদের জুটিতে এখনও পর্যন্ত ১০৭ রান যোগ হয়েছে। আগামীকাল তাঁরা আরও রান যোগ করতে পারলে ইংল্যান্ডের উপর চাপ বাড়বে। সবমিলিয়ে ওয়াংখেড়েতে পরপর দুটি টেস্টে ইংল্যান্ডের কাছে হারের বদলা নেওয়ার দিকে ভালভাবেই এগিয়ে যাচ্ছে ভারত। আরও পড়ুন, দেখুন, ঋদ্ধিমানের পর এবার ধোনিকে নকল করলেন পার্থিবও

সেরা শিরোনাম

IND vs WI: দ্বিতীয় টি-টোয়েন্টিতে ফের মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ, কখন, কোথায় দেখা যাবে খেলা?
দ্বিতীয় টি-টোয়েন্টিতে ফের মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ, কখন, কোথায় দেখা যাবে খেলা?
IFA Shield 2026: ডুরান্ডের বদল শিল্ড জিতে, জেলকোভিচের গোলে ইস্টবেঙ্গলকে হারাল মোহনবাগান
ডুরান্ডের বদল শিল্ড জিতে, জেলকোভিচের গোলে ইস্টবেঙ্গলকে হারাল মোহনবাগান
Bhuvneshwar Kumar: 'অভিজ্ঞতার থেকে বড় কোনও কিছুই নয়', ভুবিকে নিয়ে কী মন্তব্য করলেন ভারতীয় কোচ?
'অভিজ্ঞতার থেকে বড় কোনও কিছুই নয়', ভুবিকে নিয়ে কী মন্তব্য করলেন ভারতীয় কোচ?
Kieron Pollard: আইপিএলে কি মুম্বইয়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে চলেছেন পোলার্ড? নিতে পারেন বড় সিদ্ধান্ত
আইপিএলে কি মুম্বইয়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে চলেছেন পোলার্ড? নিতে পারেন বড় সিদ্ধান্ত

ভিডিও

India Gate Gobindobhog Rice: দুর্গাপুজো উপলক্ষে 'ইন্ডিয়া গেট' বাজারে আনছে গোবিন্দভোগ চালের নতুন প্যাকেট
Kolkata News : পুজোর আগে ফের অখাদ্যের খোঁজে সক্রিয় কলকাতা পুরসভার খাদ্য সুরক্ষা বিভাগ | ABP Ananda
Weather News | ঝড়ে লন্ডভন্ড মহিষাদলের হরিখালি বাজার, ভেঙে পড়েছে একাধিক বিদ্যুতের খুঁটি
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর, তিনটি জাতীয় পুরস্কার রয়েছে ঝুলিতে
Mamata Banerjee | INDI জোটের আন্দোলনের মধ্যেই দিল্লি গেলেন মমতা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget