এক্সপ্লোর

Tendulkar On Vinod Kambli: সব জেনেও চুপ সচিন! আর্থিক অনটনে নাজেহাল বিনোদ কাম্বলি

Vinod Kambli: বর্তমানে বিসিসিআইয়ের ৩০ হাজার টাকা পেনসনে কোনওরকমে তাঁর দিন কাটছে বলে জানান প্রাক্তন ভারতীয় ক্রিকেটার বিনোদ কাম্বলি। কাজের খোঁজে তিনি।

নয়াদিল্লি: সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar) এবং বিনোদ কাম্বলির (Vinod Kambli) বন্ধুত্বের বিষয়ে সকলেই জানেন। একেবারে ছোটবেলায় স্কুল থেকে জাতীয় দলের জার্সি গায়ে চাপিয়ে মাঠে নামা, দুইজনে একসঙ্গে লম্বা সফর করেছেন। তবে একদিকে যেখানে সচিন অবসরের পরেও, বর্তমান বিশ্বের অন্যতম ধনী ক্রিকেটার, সেখানে সংসার চালাতেই নাজেহাল কাম্বলি।

৩০ হাজার পেনসন

বিনোদ কাম্বলি সচিনের থেকে দ্রুত গতিতে এবং ভালভাবে নিজের আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ার শুরু করেছিলেন। নিজের প্রথম সাত টেস্টেই কাম্বলি দুইটি দ্বিশতরানসহ কাম্বলি ১১৩.২৯ গড়ে মোট ৭৪৩ রান করেছিলেন। তবে তারপর ধীরে ধীরে তাঁর কেরিয়ারগ্রাফ নীচের দিকে নামতে থাকে। উশৃঙ্খল জীবনযাপন কাম্বলির পতনের বড় কারণ বলে মনে করা হয়। নয় বার দলে কামব্যাক করার পর, অবশেষে তাঁকে দল থেকে চিরতরে বাতিল করে দেওয়া হয়। এখন পরিস্থিতি এমনই যে বিসিসিআইয়ের ৩০ হাজার টাকা পেনসনে কোনওরকমে দিন কাটছে তাঁর। হন্যে হয়ে কাজের খোঁজে তিনি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে কাম্বলি বলেন, 'আমি একজন অবসর নেওয়া ক্রিকেটার যে সম্পূর্ণরূপে বিসিসিআইয়ের পেনসনের ওপর নির্ভরশীল। একমাত্র বিসিসিআইয়ের তরফেই আমার কাছে এখন অর্থ আসে। এরজন্য আমি বোর্ডের কাছে চিরকৃতজ্ঞ কারণ, এর ফলেই আমরা সংসার চলছে। আমার কাজের দরকার যেখানে আমি ছোটদেরকে শেখাতে পারি। আমি মুম্বই ক্রিকেট সংস্থার কাছে সাহায্য চাইছিলাম। এক কমিটিতে আমায় নিযুক্তও করা হয়, তবে সেটা সাম্মানিক কাজ। আমার তো সংসার চালাতে হয়। আমি মুম্বই ক্রিকেট সংস্থাকে বহুবার বলেছি যে আমার প্রয়োজন হলে, তা সে ওয়াংখেড়েতেই হোক বা বিকেসিতে, আমি সবসময় আছি।'

সব জানেন সচিন

কাম্বলিকে সচিন অতীতে তাঁর মিডলসেক্স গ্লোবাল অ্যাকাডেমিতে কাজ দিয়েছিলেন বটে, তবে তাঁকে অনেকটা দূর যেতে হত, যা তাঁর শরীরে প্রভাব ফেলত বলেই সেই কাজ ছাড়তে বাধ্য হন তিনি। তবে সচিন তাঁর পরিস্থিতির কথা জানলেও, সচিনের থেকে আবারও আলাদা করে সাহায্যের আশা রাখছেন না তিনি। 'সচিন সবটাই জানে। তবে আমি ওর থেকে কিছু আশা করছি না। ও তো আগেও আমায় কাজ দিয়েছে। ও সবসময় আমার পাশে থেকেছে এবং বন্ধু হিসাবে ওর তুলনা হয় না।' জানান প্রাক্তন ভারতীয় ক্রিকেটার। 

আরও পড়ুন: রাহুল না গিল, প্রথম ওয়ান ডেতে ওপেন করবেন কে?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা

ভিডিও

Kunal Ghosh News: ‘সিবিআই তো তাঁকে তুলে নিতে পারত...’, নির্মল ঘোষের গ্রেফতারি প্রসঙ্গে বললেন কুণাল ঘোষ
Nirmal Ghosh: অভয়াকাণ্ডের পর দ্রুত দেহ সৎকার করে প্রমাণ লোপাটের অভিযোগ, পুলিশের জালে নির্মল ঘোষ
NRS Hospital: NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য! হাসপাতালের শৌচাগার থেকে দেহ উদ্ধার
Influenza: পার্ক ইনস্টিটিউশনে ইনফ্লুয়েঞ্জার 'থাবা', ৩১জনের মধ্যে ৭জনের শরীরে মিলল এই ভাইরাস!
NRS Hospital Death News | শৌচাগার থেকে উদ্ধার দেহ, NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Embed widget