এক্সপ্লোর

IPL 2023: চেন্নাই ম্যাচে মেজাজ হারিয়ে শাস্তির মুখে পড়লেন কোহলি

Virat Kohli: গতকাল ঘরের মাঠে সিএসকের বিরুদ্ধে খেলতে নেমেছিল আরসিবি। ম্যাচে ৮ রানে ধোনি বাহিনী হারিয়ে দেয় বিরাট কোহলি অ্যান্ড কোংকে।

বেঙ্গালুরু: সিএসকের বিরুদ্ধে ম্যাচে ব্যাট হাতে রান পাননি। ম্যাচও জেতেনি আরসিবি (RCB)। কিন্তু তার ওপর এবার মেজাজ হারিয়ে ম্যাচ ফি-র ১০ শতাংশ জরিমানা হল বিরাট কােহলির (Virat Kohli)। ম্যাচ চলাকালীন আইপিএলের (IPL 2023) আচরণবিধি লঙ্ঘনের (Code Of Cunduct) অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। যে কারণে ম্যাচ ফি-এর ১০% জরিমানা করা হয়েছে তাঁর। 

ঠিক কী হয়েছিল?

আরসিবির বিরুদ্ধে প্রথমে ব্যাটিং করতে নেমেছিল চেন্নাই। ধোনির দলের হয়ে দুর্দান্ত অর্ধশতরানের ইনিংস খেলে আউট হন শিভম দুবে। ২৭ বলে ৫২ রান করে ওয়েন পার্নেলের বলে মহম্মদ সিরাজের হাতে বাউন্ডারি লাইনে ক্যাচ দিয়ে ফিরে যান বাঁহাতি অলরাউন্ডার। এরপর কোহলির সেলিব্রেশন নজর এড়ায়নি কারও। মুখ দিয়ে কিছু অশ্রাব্য শব্দও উচ্চারণ করতে দেখা যায় তাঁকে। আইপিএলের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, ''রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ব্যাটার বিরাট কোহলি বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংসের (সিএসকে) বিরুদ্ধে ২০২৩ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ম্যাচ চলাকালীন আইপিএলের নিয়ম লঙ্ঘন করেন। তার জন্য তাঁর ম্যাচ ফি-র ১০ শতাংশ জরিমানা করা হয়েছে।'' বিরাট নিজের অপরাধ স্বীকার নিয়েছেন। সেই বিবৃতিতে আরও বলা হয়েছে, ''মিস্টার কোহলি আইপিএল কোড অফ কন্ডাক্টের ধারা ২.২- এর অধীনে লেভেল ওয়ান অপরাধ স্বীকার করেছেন। লেভেল ওয়ান কোড অফ কন্ডাক্ট লঙ্ঘনের জন্য, ম্যাচ রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত এবং বাধ্যতামূলক।''

গতকাল রানযুদ্ধ পেরিয়ে শেষ হাসি চেন্নাইয়ের। প্রায় সাড়ে ৪০০-র কাছে ওঠা রানের পাহাড়ে ঢাকা ম্যাচে ৮ রানের ব্যবধানে আরসিবিকে (RCB) টেক্কা দিল সিএসকে (CSK)। শেষপর্যন্ত রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (Royal Challengers Bangalore) নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ২১৮ রানে থামল। প্রথমে ব্যাট করতে নেমে চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings) তুলেছিল ২২৬ রানের ম্যামথ টোটাল। ইনিংসের মাঝপথে যে রানকে যথেষ্ট মনে হলেও ব্যাঙ্গালোরের রান তাড়া করার সময়ে যেমনটা মোটেই মনে হয়নি। বরং বারবার পেন্ডুলামের মতো ম্যাচের রেশ ঢলেছে দুই দলের দিকে। যদিও শেষ ওভারে ১৯ রান বাঁচানোর পুঁজি নিয়ে বল করতে গিয়ে ঠান্ডা মাথায় ইয়র্কারে ভর করে দলে ঢোকা মাথিসা পাতিরানা বাজিমাত করলেন। পাল্টা আক্রমণের পরও বিফলে গেল আরসিবি অধিনায়ক ফাফ ডু প্লেসি ও গ্লেন ম্যাক্সওয়েলের দুরন্ত অর্ধশতরান। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IPL: নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
India vs Brazil: পাখির চোখ ব্রাজিল ম্য়াচ, এশিয়ান কাপ থেকে নাম তুলে নিল ভারতীয় দল
পাখির চোখ ব্রাজিল ম্য়াচ, এশিয়ান কাপ থেকে নাম তুলে নিল ভারতীয় দল
Cricket News: ভারতের বিরুদ্ধে শ্রীলঙ্কার সিরিজ়ের আগেই মৃত দ্বীপরাষ্ট্রের কোচ, গ্রেফতার ক্রিকেটার
ভারতের বিরুদ্ধে শ্রীলঙ্কার সিরিজ়ের আগেই মৃত দ্বীপরাষ্ট্রের কোচ, গ্রেফতার ক্রিকেটার

ভিডিও

Air India: দিল্লি-ফুকেত উড়ানে বিপত্তি, গাঁজা খেয়ে ককপিটে পাইলট?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৩.৮.২৬)।নেতাজিকে 'দেশদ্রোহী' বলা অনন্ত মহারাজের 'বঙ্গবিভূষণ' কাড়ল সরকার
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৩.৮.২৬)। আর জি করকাণ্ডে অবশেষে গ্রেফতার নির্মল ঘোষ। Nirmal Ghosh
Panihati। Nirmal Ghosh : নির্মল ঘোষ গ্রেফতার, খবর ছড়িয়ে পড়তেই পানিহাটিতে উচ্ছ্বাস, চলল মিষ্টিমুখ
Anant Maharaj: অনন্ত মহারাজের দলীয় সদস্য়পদ খারিজের দাবি তুললেন তথাগত রায়। Tathagata Roy

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget