এক্সপ্লোর

Kapil Dev on Virat Kohli: কোহলির ব্যাটিংয়ে আত্মবিশ্বাসের অভাব? কী বলছেন কপিল দেব?

Virat Kohli: পাকিস্তানের বিরুদ্ধে ৩৫ রানও করেন কোহলি। ভারত পাঁচ উইকেটে পাকিস্তানকে হারায়ও। অনেক বিশেষজ্ঞই দাবি করছেন কোহলি রান পেলেও, তাঁকে আত্মবিশ্বাসী মনে হয়নি।

নয়াদিল্লি: প্রায় একমাস ভারতীয় দলের বাইরে থাকার পর পাকিস্তানের বিরুদ্ধে চলতি এশিয়া কাপেই (Asia Cup 2022) দলে ফিরেছেন বিরাট কোহলি (Virat Kohli)। পাকিস্তানের বিরুদ্ধে ৩৫ রানও করেন কোহলি। ভারত পাঁচ উইকেটে পাকিস্তানকে হারায়ও। তবে তা সত্ত্বেও কোহলির ব্যাটিং নিয়ে প্রশ্নচিহ্ন বহালই রয়েছে। অনেক বিশেষজ্ঞই দাবি করছেন কোহলি রান পেলেও, তাঁকে আত্মবিশ্বাসী মনে হয়নি। এবার কিংবদন্তি ভারতীয় ক্রিকেটার কপিল দেব (Kapil Dev) পাকিস্তান ম্যাচে কোহলির ব্যাটিং নিয়ে নিজের মতামত প্রকাশ করলেন।

কপিল দেবের মতামত

কপিলেরও কোহলির ব্যাটিং নিয়ে মতামত অনেকটা একইরকম। কপিলও মনে করছেন কোহলির শটগুলি আরও আত্মবিশ্বাস নিয়ে খেলা উচিত। তিনি বলেন, 'আমি বিরাট কোহলির ফর্ম নিয়ে খুব বেশি চিন্তিত নই। ও দলে ফিরেছে এটাই আমার জন্য খুশির খবর। কয়েকটা বেশ দৃ্ষ্টিনন্দন শটও মেরেছে ও। তবে আমি চাই ও আরও আত্মবিশ্বাস নিয়ে নিজের শটগুলি খেলুক। প্রথম ওভারেই ওর ক্যাচ পড়ায় ভাগ্যের সঙ্গও পেয়েছে। তবে যাই হোক, ও টিকে ছিল। ওর মানসিকতাটাই কিন্তু ওকে বাকিদের থেকে বড় খেলোয়াড় বানায়।'

দরকার একটি ইনিংস

বিশ্বজয়ী ভারতীয় অধিনায়কের মতে বিরাট কোহলির প্রয়োজন একটি ভাল ইনিংস, তাহলেই সবকিছু আবার আগের মতো স্বাভাবিক হয়ে যাবে। 'রান যাই করুক, দেশের হয়ে খেলতে পারাটাই বিরাট গর্বের এবং সেটা সকলেরই বোঝা উচিত। ওর মনে রাখা প্রয়োজন ও দেশের হয়ে খেলছে। কোনও ব্যাটারই সব ম্যাচে শূন্য রান করে না। তবে আমার মনে হয় ওর যা প্রতিভা ও দক্ষতা রয়েছে, তাতে ওর দ্রুত ফর্মে ফেরা উচিত। ওর ফর্মে ফিরতে খালি একটা ভাল ইনিংসের প্রয়োজন এবং আমি নিশ্চিত শীঘ্রই সেই ইনিংসটা আসবে।' মত কপিলের।

আজ এশিয়া কাপের দ্বিতীয় ম্যাচে হংকংয়ের বিরুদ্ধে মাঠে নামছে ভারতীয় ক্রিকেট দল। বিরাট কোহলির কাছে আবারও গুরুত্বপূর্ণ রান করে ফর্মে ফেরার সুযোগ রয়েছে। কোহলি সেই সুযোগ কতটা কাজে লাগাতে পারেন, এখন সেটাই দেখার বিষয়।  খাতায় কলমে হংকংকে দুর্বল প্রতিপক্ষ মনে হলেও, চার বছর আগে একই মাঠে এই দুই দলের সাক্ষাতে কিন্তু হংকং দারুণ লড়াই করেছিল এবং একটা সময় ভারতকে চাপেও ফেলে দিয়েছিল বটে। বর্তমান হংকং অধিনায়ক নিজাখাত খান ৯২ রানের ইনিংস খেলেছিলেন। শেষমেশ ভারত মাত্র ২৬ রানেই ম্যাচ জিততে পেরেছিল। তবে তা ছিল ৫০ ওভারের ম্যাচ, আজকের মতো টি-টোয়েন্টি নয়। কিন্তু অতীত থেকে অনুপ্রেরণা নিয়ে হংকং কিন্তু আজ ভারতকে আবারও চাপে ফেলতেই পারে। 

আরও পড়ুন: পাকিস্তানের বিরুদ্ধে পন্থের না খেলা নিয়ে কী বললেন জাডেজা?

সেরা শিরোনাম

Bengal vs Delhi Day 2 Lunch: অভিষেক ম্যাচে ব্যর্থ অঙ্কুর, লড়াই ঘরামির, দ্বিতীয় দিন লাঞ্চে বাংলার স্কোর ১০৮/৩
অভিষেক ম্যাচে ব্যর্থ অঙ্কুর, লড়াই ঘরামির, দ্বিতীয় দিন লাঞ্চে বাংলার স্কোর ১০৮/৩
IND vs WI: স্প্রিংঙ্গারের ঝোড়ো ইনিংসেও লাভ হল না, অর্শদীপের দুরন্ত বোলিং এবং অভিষেকের ব্য়াটিংয়ে ভারতের জয়
স্প্রিংঙ্গারের ঝোড়ো ইনিংসেও লাভ হল না, অর্শদীপের দুরন্ত বোলিং এবং অভিষেকের ব্য়াটিংয়ে ভারতের জয়
IND vs WI 3rd T20I Live: ইনদওরে টানটান ম্যাচে দুরন্ত জয় ভারতের, বল হাতে অনবদ্য অর্শদীপ, ব্য়াটে নজর কাড়লেন অভিষেক
ইনদওরে টানটান ম্যাচে দুরন্ত জয় ভারতের, বল হাতে অনবদ্য অর্শদীপ, ব্য়াটে নজর কাড়লেন অভিষেক
IND vs WI: অভিষেকের দুরন্ত অর্ধশতরান, রান পেলেন ঈশানও, রাঁচির পরে ইনদওরেও ফের বড় স্কোর তুলল ভারত
অভিষেকের দুরন্ত অর্ধশতরান, রান পেলেন ঈশানও, রাঁচির পরে ইনদওরেও ফের বড় স্কোর তুলল ভারত

ভিডিও

Abhishek Banerjee: শেক্সপিয়র সরণি থানায় আজ তলব অভিষেককে
Suvendu Adhikari: শেখ সুফিয়ানের জাহাজবাড়ির প্রসঙ্গ টেনে বিজেপি কর্মীদের সতর্কবার্তা মুখ্যমন্ত্রীর
ED Raid: আর্থিক প্রতারণার মামলায় ফের অভিযানে ED
Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget