এক্সপ্লোর

Virat Kohli: তিন বছরের সেঞ্চুরি-খরা কাটিয়ে ঠিক কী অনুভব করেছিলেন? খোলসা করলেন কোহলি

Virat Kohli: বিরাট কোহলি গত বছরে শতরানের খরা কাটানোর পর ওয়ান ডে এবং টেস্টেও একটি করে শতরান করে ফেলেছেন।

নয়াদিল্লি: চলতি আইপিএলে দুরন্ত ফর্মে রয়েছেন বিরাট কোহলি (Virat Kohli)। টুর্নামেন্টের অন্যতম সর্বোচ্চ রানসংগ্রাহক তিনি। তবে বছর খানেক আগেও বিরাট কোহলি নিজের খারাপ ফর্মের জন্য চর্চার কেন্দ্রবিন্দুতে ছিলেন। তিন বছর কোনও ধরনের ক্রিকেটেই শতরান হাঁকাতে পারেননি তিনি। সেই নিয়ে কম জল্পনা-কল্পনা হয়নি। তবে এশিয়া কাপে আফগানিস্তানের বিরুদ্ধে শতরান করেই সেই খরা কাটান বিরাট।

শতরানের খরা চলাকালীন প্রবল সমালোচনার সম্মুখীন হওয়ার পর সমালোচকদের জবাব দিতে পেরে ঠিক কী অনুভূব করেছিলেন 'কিংগ কোহলি'। অবশেষে সেই নিয়ে মুখ খুললেন বিরাট। কোনওরকম রাখঢাক না করেই কোহলি জানান তিনি শতরানের পর স্বস্তির হাসি হেসেছিলেন। তিনি বলেন, 'শতরান হাঁকানোর বলের আগেই আমার মাথায় আসে যে আমি ৯৪ রানে ব্যাট করছি এবং আমি আজ শতরান হাঁকাতে পারি। পরের বলেই আমি ছয় মারি। তবে শতরান করার পর আমি খুব হাসছিলাম। আমার বুঝতে পারছিলাম না যে সত্যিই কি এই জিনিসটার জন্য আমি বিগত দুই বছর ধরে কাঁদছিলাম! তবে এই বিষয়টা দুই সেকেন্ডের বেশি স্থায়ী হয়নি। দুই সেকেন্ড পরেই গোটা বিষয়টা মাথা থেকে মুছে ফেলি।'

ভারতীয় ক্রিকেট দলের মহাতারকা আরও যোগ করেন, 'পরের দিন তো আবারও সূর্য উঠবে। আমি তো সারাজীবন আর একটি শতরান ধরে বসে থাকতে পারি না। এই একটা শতরান ধরে সারাজীবন কি আর উল্লাসে মেতে থাকা যায়? গোটা বিষয়টিতে আমার ভীষণ হাসি পেয়েছিল।' তবে বিরাট জানান তিনি সেইসময় হাসলেও, পরবর্তীতে তাঁর স্ত্রী অনুষ্কা শর্মার সঙ্গে কথা বলার সময়েই আবেগঘন হয়ে পড়েন।

তবে সেইসব দুঃস্বপ্নের দিন এখন অতীত। ওই শতরানের পর কোহলি কিন্তু ওয়ান ডে এবং টেস্ট, উভয় ফর্ম্যাটেই শতরান করে ফেলেছেন। আরসিবি তারকা চলতি আইপিএলে ৪২০ রান করে ফেলেছেন। সামনেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল।  ইংল্যান্ডের ওভালে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে টিম ইন্ডিয়া। আবার বছরের শেষের দিকে ভারতেই বসতে চলেছে ৫০ ওভারের বিশ্বকাপের আসর। তাই বিরাট কোহলির ফর্মে থাকাটা কিন্তু ভারতীয় দলের জন্য় ভীষণই প্রয়োজনীয়। কোহলি নিজের ফর্ম ধরে রাখতে পারেন কি না, সেটাই দেখার বিষয়।

আরও পড়ুন: সাঁতার কাটার সময় কীভাবে চোখ রক্ষা করবেন ইনফেকশন থেকে? নজরে থাকুক সহজ কয়েকটি টিপস

সেরা শিরোনাম

IND vs SL: নয়াদিল্লি থেকে সরছে ভারত-শ্রীলঙ্কা ম্যাচ? জোর জল্পনা নিয়ে মুখ খুলল বোর্ড
নয়াদিল্লি থেকে সরছে ভারত-শ্রীলঙ্কা ম্যাচ? জোর জল্পনা নিয়ে মুখ খুলল বোর্ড
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Ranji Trophy: রঞ্জি অভিযানে শুরুতেই ব্যর্থ রাহুল, জয়সওয়ালরা, চিন্তা বাড়তে পারে গম্ভীরের?
রঞ্জি অভিযানে শুরুতেই ব্যর্থ রাহুল, জয়সওয়ালরা, চিন্তা বাড়তে পারে গম্ভীরের?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Indian Economy: বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
New York Durga Puja: নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Embed widget