এক্সপ্লোর

Virat Kohli 100th Test: চণ্ডীগড়ে পৌঁছলেন বিরুষ্কা, মাঠে বসে দেখা যাবে কোহলির শততম টেস্ট?

Ind vs SL: তাঁর শততম টেস্ট ম্যাচ নিয়ে এখন থেকেই উন্মাদনার পারদ চড়ছে। কিন্তু ভরা মাঠে নয়, মোহালির ফাঁকা গ্যালারির সামনে শততম টেস্ট খেলবেন বিরাট কোহলি (Virat Kohli)।

মোহালি: তাঁর শততম টেস্ট ম্যাচ নিয়ে এখন থেকেই উন্মাদনার পারদ চড়ছে। কিন্তু ভরা মাঠে নয়, মোহালির ফাঁকা গ্যালারির সামনে শততম টেস্ট খেলবেন বিরাট কোহলি (Virat Kohli)।

নেতৃত্ব ছেড়ে দেওয়ার পর এই প্রথমবার টেস্ট ক্রিকেট খেলতে নামবেন তিনি। তাও আবার রোহিত শর্মার (Rohit Sharma) অধিনায়কত্বে । টি-টোয়েন্টি সিরিজ শেষ হওয়ার প্রায় সঙ্গে সঙ্গেই ৪ মার্চ প্রথম টেস্ট খেলতে নেমে পড়বে ভারত ও শ্রীলঙ্কা। মোহালিতে খেলা প্রথম টেস্টে যেমন লাল বলের ক্রিকেটে ভারতীয় অধিনায়ক হিসাবে রোহিত জমানা শুরু হবে, তেমনই এটি প্রাক্তন অধিনয়াক বিরাট কোহলিরও শততম টেস্ট ম্যাচ হতে চলেছে ।

তবে মোহালিতে দর্শকশূন্য মাঠেই আয়োজিত হতে চলেছে ভারত-শ্রীলঙ্কার প্রথম টেস্ট। পঞ্জাব ক্রিকেট সংস্থার চিফ এগজিকিউটিভ অফিসার দীপক শর্মা সংবাদসংস্থা এএনআইকে বলেছেন, ‘ভারত-শ্রীলঙ্কার প্রথম টেস্ট ম্য়াচ দর্শকশূন্য মাঠেই আয়োজিত হবে ।’

মোহালি নয়, বরং দক্ষিণ আফ্রিকা সফরে কেপ টাউনেই বিরাট কোহলির শততম টেস্ট খেলার কথা ছিল। তবে জোহানেসবার্গে চোটের কারণে তিনি ওই সিরিজের দ্বিতীয় ম্যাচে খেলতে পারেননি। অবশেষে দেশের মাটিতেই ১১তম ভারতীয় ক্রিকেটার হিসাবে ১০০তম টেস্ট ম্যাচ খেলতে নামবেন ‘কিং কোহলি’। প্রসঙ্গত, ৪ মার্চের পর সিরিজের দ্বিতীয়  তথা শেষ টেস্ট ম্য়াচটি ১২ মার্চ থেকে বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এই ম্যাচটি দিন-রাতের গোলাপি বলের টেস্ট হবে।

পঞ্জাব ক্রিকেট সংস্থার কোষাধ্যক্ষ আরপি সিংলা বলেছেন, "বিসিসিআই-এর নির্দেশ অনুসারে মোহালিতে সাধারণ দর্শকদের খেলা দেখার অনুমতি নেই। মোহালিতে নতুন করে কোভিড সংক্রমণের সংখ্যা বাড়ছে। তাই ক্রিকেটারদের সুরক্ষার জন্যই দর্শক ছাড়াই হবে ভারত বনাম শ্রীলঙ্কা টেস্ট।"

আগামী ৪ মার্চ থেকে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। স্ত্রী অনুষ্কা শর্মাকে নিয়ে শনিবারই চণ্ডীগড় পৌঁছে গিয়েছেন টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক। চার্টার্ড প্লেনে চণ্ডীগড় পৌঁছে গিয়েছেন তিনি।

সেরা শিরোনাম

FIFA World Cup 2026: টানটান ম্যাচে আরিয়াসের গোলে ১২ বছর পর বিশ্বকাপের রাউন্ড অফ ১৬-তে কলম্বিয়া
FIFA World Cup 2026: টানটান ম্যাচে আরিয়াসের গোলে ১২ বছর পর বিশ্বকাপের রাউন্ড অফ ১৬-তে কলম্বিয়া
FIFA World Cup 2026: চোট ধাক্কা কাটিয়ে ব্রাজিলের অনুশীলনে উপস্থিত রাফিনহা, নরওয়ে ম্যাচে খেলবেন তারকা ফরোয়ার্ড?
চোট ধাক্কা কাটিয়ে ব্রাজিলের অনুশীলনে উপস্থিত রাফিনহা, নরওয়ে ম্যাচে খেলবেন তারকা ফরোয়ার্ড?
FIFA World Cup 2026: প্রথমবার নক আউটে পৌঁছেই প্রথম জয়, অস্ট্রেলিয়াকে হারিয়ে আর্জেন্তিনার সামনে সালার মিশর
প্রথমবার নক আউটে পৌঁছেই প্রথম জয়, অস্ট্রেলিয়াকে হারিয়ে আর্জেন্তিনার সামনে সালার মিশর
Argentina vs Cabo Verde: মেসি-ম্যাজিকের পরেও কেপ ভার্দের রূপকথার লড়াই, থ্রিলার জিতে মিশরের সামনে আর্জেন্তিনা
মেসি-ম্যাজিকের পরেও কেপ ভার্দের রূপকথার লড়াই, থ্রিলার জিতে মিশরের সামনে আর্জেন্তিনা

ভিডিও

Ramkrishna Mission: ছাত্র মৃত্যুতে উত্তাল নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন, বিক্ষোভ অভিভাবকদের
Nabanna: পেনশনভোগীদের ৭ বছরের এরিয়ারের টাকা দেবে রাজ্য সরকার
Om Birla: কালীঘাট মন্দিরে পুজো দিলেন ওম বিড়লা
Sebaashray: সেবাশ্রয় নিয়ে এবার স্বত:প্রণোদিত তদন্ত শুরু করল রাজ্যের স্বাস্থ্য দফতর
Sebaashroy : স্বাস্থ্যসাথীর টাকা 'হাতাতে' সেবাশ্রয়ের রোগীদের পাঠানো হত বেসরকারি হাসপাতালে!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Energy Drinks In Trouble : এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
FIFA World Cup 2026: টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
India Total Debt: ৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
Vaibhav Sooryavanshi: ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
Viral Video: মেট্রোয় ‘How to Kill Men’ বই পড়ছিলেন এক মহিলা, মুহূর্তে ভাইরাল সেই ভিডিও!
মেট্রোয় ‘How to Kill Men’ বই পড়ছিলেন এক মহিলা, মুহূর্তে ভাইরাল সেই ভিডিও!
Dhaniakhali Violence: ৮ বছর আগে 'লুঠপাট' তৃণমূলের, 'ভয়ের পরিবেশ' কাটতেই অভিযোগ বিজেপি নেতার, গ্রেফতার ৬
৮ বছর আগে 'লুঠপাট' তৃণমূলের, 'ভয়ের পরিবেশ' কাটতেই অভিযোগ বিজেপি নেতার, গ্রেফতার ৬
Hindu Marriage Act: ‘শুধুমাত্র রেজিস্ট্রি যথেষ্ট নয়, সাতপাকে না ঘুরলে বিয়ে বৈধ বলে গণ্য নাও হতে পারে’, বলল আদালত
‘শুধুমাত্র রেজিস্ট্রি যথেষ্ট নয়, সাতপাকে না ঘুরলে বিয়ে বৈধ বলে গণ্য নাও হতে পারে’, বলল আদালত
New Tax Regime: শুধু পুরোনোতে নয়, নতুন কর ব্যবস্থাতেও রয়েছে কর ছাড়ের সুবিধা; কোন কোন ক্ষেত্রে তা কার্যকর জেনে নিন
শুধু পুরোনোতে নয়, নতুন কর ব্যবস্থাতেও রয়েছে কর ছাড়ের সুবিধা; কোন কোন ক্ষেত্রে তা কার্যকর জেনে নিন
Embed widget