এক্সপ্লোর

Kohli as T20 Captain: অধিনায়ক হিসেবে আজই শেষ আন্তর্জাতিক টি-২০ ম্যাচ বিরাট কোহলির

Virat Kohli's record as T-20 captain of India: বিরাট কোহলি টি-২০ বিশ্বকাপ শুরু হওয়ার আগেই ঘোষণা করেছিলেন, এই ফর্ম্যাটে তিনি আর জাতীয় দলের অধিনায়ক থাকবেন না। শেষ ম্যাচের আগে দেখে নিন বিরাটের রেকর্ড।

দুবাই: আজ এবারের টি-২০ বিশ্বকাপে ভারতের শেষ ম্যাচ। ইতিমধ্যেই এই প্রতিযোগিতা থেকে ছিটকে গিয়েছে ভারতীয় দল। অধিনায়ক বিরাট কোহলি টি-২০ বিশ্বকাপ শুরু হওয়ার আগেই ঘোষণা করেছিলেন, এই ফর্ম্যাটে তিনি আর জাতীয় দলের অধিনায়ক থাকবেন না। ফলে অধিনায়ক হিসেবে এটাই তাঁর শেষ আন্তর্জাতিক টি-২০ ম্যাচ।  

আজ শেষ ম্যাচে দলকে জিতিয়েই অধিনায়কত্ব ছাড়তে চাইবেন বিরাট। কিন্তু তাঁর টি-২০ ফর্ম্যাটে জাতীয় দলের অধিনায়ক হিসেবে শেষ প্রতিযোগিতাটি একেবারেই সুখকর হল না। হতাশ হয়েই বিদায় নিতে হচ্ছে বর্তমানে বিশ্বের অন্যতম সেরা এই ব্যাটসম্যানকে। বিরাটের সঙ্গেই জাতীয় দলের কোচ হিসেবে এটাই শেষ ম্যাচ রবি শাস্ত্রীর। তাঁর বদলে নতুন কোচ হিসেবে দায়িত্ব নিচ্ছেন রাহুল দ্রাবিড়।

ভারতীয় দলের অধিনায়ক হিসেবে বেশ কয়েকটি সিরিজ জিতলেও, একটিও আইসিসি প্রতিযোগিতা জিততে পারেননি বিরাট। তবে আন্তর্জাতিক টি-২০ ফর্ম্যাটে তাঁর রেকর্ড দুর্দান্ত। তাঁর নেতৃত্বে ভারতীয় দল ৪৯টি টি-২০ ম্যাচ খেলেছে। তার মধ্যে জয় ২৯টি ম্যাচে, হার ১৬টি ম্যাচে এবং চারটি ম্যাচে কোনও ফল হয়নি।

অধিনায়ক হিসেবে টি-২০ ম্যাচে ভারতের হয়ে সবচেয়ে বেশি রান করেছেন বিরাটই। জাতীয় দলের হয়ে এই ফর্ম্যাটে তাঁর এখনও পর্যন্ত রান ১,৪৮৯। মহেন্দ্র সিংহ ধোনির পর বিরাটই টি-২০ ফর্ম্যাটে ভারতের দ্বিতীয় সফল অধিনায়ক। জাতীয় দলকে ৪২টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ জিতিয়েছিলেন ধোনি। এক্ষেত্রেও তাঁর চেয়ে পিছিয়ে বিরাট।

ব্যাটসম্যান হিসেবে অবশ্য আন্তর্জাতিক টি-২০ ম্যাচে বিরাটের রেকর্ড রীতিমতো ঈর্ষণীয়। তিনি ৩০টি ইনিংসের মধ্যেই ১,০০০ রান করে ফেলেন, যা বিশ্বে দ্রুততম। বিরাটই একমাত্র ভারতীয় টি-২০ অধিনায়ক, যাঁর নেতৃত্বে দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার মাটিতে টি-২০ সিরিজ জিতেছে ভারত।

নিউজিল্যান্ড সফরে ৫-০ ফলে টি-২০ সিরিজ জেতে ভারত। ইংল্যান্ডের মাটিতে টি-২০ সিরিজে ভারতের জয় ২-১ ফলে। অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা সফরেও টি-২০ সিরিজ ২-১ ফলে জেতে ভারত।

সেরা শিরোনাম

India vs Sri Lanka: 'আইপিএলে সুযোগ দাও,' জয়সওয়ালকে বললেন শ্রীলঙ্কার ক্রিকেটার! ছক্কা মারলেই নেব, পাল্টা যশস্বী
'আইপিএলে সুযোগ দাও,' জয়সওয়ালকে বললেন শ্রীলঙ্কার ক্রিকেটার! ছক্কা মারলেই নেব, পাল্টা যশস্বী
Diego Maradona: মারাদোনার মৃত্যু রহস্যে নতুন মোড়! আদালতে চিকিৎসকের বয়ানে নিশানা কাদের দিকে?
মারাদোনার মৃত্যু রহস্যে নতুন মোড়! আদালতে চিকিৎসকের বয়ানে নিশানা কাদের দিকে?
Shubman Gill: 'সেটাই তো আসল লক্ষ্য,' গল টেস্টে শ্রীলঙ্কাকে দুরমুশ করে কী বললেন শুভমন গিল?
'সেটাই তো আসল লক্ষ্য,' গল টেস্টে শ্রীলঙ্কাকে দুরমুশ করে কী বললেন শুভমন গিল?
IND vs SL: অশ্বিনের নজির স্পর্শ মানবের, সবচেয়ে কম বয়সে এই কীর্তি, ৬০০ টেস্টে ভারতের রেকর্ডবুক কী বলছে?
অশ্বিনের নজির স্পর্শ মানবের, সবচেয়ে কম বয়সে এই কীর্তি, ৬০০ টেস্টে ভারতের রেকর্ডবুক কী বলছে?

ভিডিও

BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget