এক্সপ্লোর

দলকে জিতিয়ে দেশে ফিরছেন ওয়ার্নার, প্লে-অফের দৌড়ে টিকে রইল সানরাইজার্স হায়দরাবাদ

১২ ম্যাচে ১২ পয়েন্ট সহ তালিকায় চার নম্বরে রইল হায়দরাবাদ। শেষ দুই ম্যাচ জিতলেই তাদের প্লে-অফ নিশ্চিত। অন্যদিকে ১২ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে প্লে-অফের দৌড়ে পিছিয়ে পড়ল পঞ্জাব। তালিকায় তারা এখন ছয় নম্বরে

হায়দরাবাদ: চলতি আইপিএলে কিংস ইলেভেন পঞ্জাব ম্যাচই ছিল তাঁর শেষ ম্যাচ। এরপরই দেশে ফিরে যেতে হচ্ছে ডেভিড ওয়ার্নারকে। আর সেই ম্যাচে ফের জ্বলে উঠলেন ব্যাট হাতে। অস্ট্রেলিয়ার ওপেনার শুধু ৫৬ বলে ৮১ রানের ঝোড়ো ইনিংসই খেললেন না, দলকে জেতালেনও। পঞ্জাবকে ৪৫ রানে হারিয়ে আইপিএলের প্লে-অফের দৌড়ে ভালমতোই টিকে রইল সানরাইজার্স হায়দরাবাদ। ঘরের মাঠে টস হেরে প্রথম ব্যাট করতে হয়েছিল হায়দরাবাদকে। আর শুরু থেকেই বিধ্বংসী মেজাজে ছিলেন ওয়ার্নার। প্রথম একাদশে সুযোগ পেয়ে তাঁকে যোগ্য সঙ্গত করলেন বাংলার ঋদ্ধিমান সাহা। বঙ্গ ক্রিকেটার ইনিংস ওপেন করতে নেমে ১৩ বলে করলেন ২৮ রান। ঋদ্ধির ইনিংসে ছিল তিনটি চার ও একটি বিশাল ছক্কা। দুই ওপেনারের দাপটে মাত্র ৬.২ ওভারে ৭৮ রান তুলল হায়দরাবাদ। শেষ দিকে চালিয়ে খেলে মণীশ পাণ্ডে করলেন ২৫ বলে ৩৬ রান। ১০ বলে ২০ রান মহম্মদ নবির। ৭ বলে ১৪ অধিনায়ক কেন উইলিয়ামসনের। কিংস ইলেভেন পঞ্জাবের হয়ে অধিনায়ক রবিচন্দ্রন অশ্বিন ৩০ রানে দুটি ও মহম্মদ শামি ৩৬ রান দিয়ে সমসংখ্যক উইকেট নেন। নির্ধারিত ২০ ওভারে হায়দরাবাদ তোলে ২১২/৬। জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ক্রিস গেইলকে হারায় পঞ্জাব। তবে কে এল রাহুল ৫৬ বলে ৭৯ রান করে যান। যদিও তিনি ছাড়া আর কেউই বলার মতো সাফল্য পাননি। তাই শেষ হিসাবে পিছিয়ে পড়ে পঞ্জাব। ২০ ওভারে ১৬৭/৮ স্কোরে আটকে যায় পঞ্জাব। হায়দরাবাদ বোলারদের মধ্যে সেরা সেই রশিদ খান। আফগান স্পিনার চার ওভারে মাত্র ২১ রান খরচ করে তিন উইকেট নেন। খলিল আমেদও নেন তিন উইকেট। ১২ ম্যাচে ১২ পয়েন্ট সহ তালিকায় চার নম্বরে রইল হায়দরাবাদ। শেষ দুই ম্যাচ জিতলেই তাদের প্লে-অফ নিশ্চিত। অন্যদিকে ১২ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে প্লে-অফের দৌড়ে পিছিয়ে পড়ল পঞ্জাব। তালিকায় তারা এখন ছয় নম্বরে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন সুদর্শন, শ্রীলঙ্কা সফরের ভারতীয় দলে ঢুকে পড়লেন সরফরাজ
চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন সুদর্শন, শ্রীলঙ্কা সফরের ভারতীয় দলে ঢুকে পড়লেন সরফরাজ
Ashleigh Gardner: সমকামী দুই ক্রিকেটারের বিয়ে হয়েছিল, অস্ট্রেলিয়ার তারকার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ পার্টনারের
সমকামী দুই ক্রিকেটারের বিয়ে হয়েছিল, অস্ট্রেলিয়ার তারকার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ পার্টনারের
Indian Cricket Team: ভবিষ্যৎ ঘিরে জল্পনার অবকাশ নেই, রোহিতের সঙ্গে নির্বাচকদের স্পষ্ট কথা বলার বার্তা ভারতীয় প্রাক্তনীর
ভবিষ্যৎ ঘিরে জল্পনার অবকাশ নেই, রোহিতের সঙ্গে নির্বাচকদের স্পষ্ট কথা বলার বার্তা ভারতীয় প্রাক্তনীর
India vs Sri Lanka: ছক্কার হ্যাটট্রিকে ভারতকে জেতালেন সিরাজ়, হতবাক শ্রীলঙ্কার ক্রিকেটারেরা তারপর যা করলেন...
ছক্কার হ্যাটট্রিকে ভারতকে জেতালেন সিরাজ়, হতবাক শ্রীলঙ্কার ক্রিকেটারেরা তারপর যা করলেন...

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget