এক্সপ্লোর

সুপার ওভারে তাঁকেই বল করতে হবে, জানতেনই না কেকেআর বধের নায়ক কাগিসো রাবাডা

নয়াদিল্লি: রুদ্ধশ্বাস ম্যাচে দিল্লি ক্যাপিটালসের জয়ের নায়ক তিনি। হাতে মাত্র ১০ রানের পুঁজি। ক্রিজে প্রতিপক্ষের সবচেয়ে বিধ্বংসী দুই ব্যাটসম্যান। আন্দ্রে রাসেল এবং দীনেশ কার্তিক। অথচ ঠাণ্ডা মাথায় একের পর এক ইয়র্কার করে গেলেন কাগিসো রাবাডা। দক্ষিণ আফ্রিকার তারকা পেসারের এক ওভারে সাত রানের বেশি তুলতে পারল না কলকাতা নাইট রাইডার্স। তাও প্রথম বলেই বাউন্ডারি মেরে শুরু করেছিলেন রাসেল। অথচ পরের পাঁচ বলে রাবাডা খরচ করেন মাত্র তিন রান। সঙ্গে রাসেলের উইকেট। নাইট-বধের নায়ক অবশ্য ম্যাচ শেষ হওয়ার পর ফাঁস করলেন অবাক করে দেওয়ার মতো তথ্য। রাবাডা জানতেনই না যে তাঁকেই সুপার ওভারে বল করার দায়িত্ব সামলাতে হবে! বরং দলের জয় নিয়ে তিনি এতটাই নিশ্চিত ছিলেন যে, ডাগ আউট থেকে ড্রেসিংরুমে গিয়ে বসেছিলেন। দিল্লি ক্যাপিটালসের ট্রাউজার্স ছেড়ে শর্টস পরে। ম্যাচ শেষ হওয়ার পর সাংবাদিক বৈঠকে এসে রাবাডা বলেন, ‘আমি সতীর্থ শিখর ধওয়নের সঙ্গে দোতলার ড্রেসিংরুমে বসেছিলাম। আমরা আলোচনা করছিলাম যে, ম্যাচটা আমাদের হাতের মুঠোয়। তবে কথায় আছে না ক্রিকেট মজার খেলা! তাই শিখরকে বলি, চলো নীচে গিয়ে সতীর্থদের উৎসাহ দিই।’ সুপার ওভারে চারটি বিষাক্ত ইয়র্কার বেরিয়েছিল তাঁর হাত থেকে। যার মধ্যে একটিতে রাসেলের মিডল স্টাম্প ছিটকে দেন। রাবাডা বলেছেন, ‘আমি শর্টস পরে বসেছিলাম। ম্যাচ টাই হল। আমি অপেক্ষা করছিলাম কে সুপার ওভারটা করে দেখার জন্য। তখনই জেমস হোপস বলেন, যাও তৈরি হয়ে এস। আমি দোতলায় গিয়ে ট্রাউজার্স পরে আসি। তবে তখনও নিশ্চিত ছিলাম না আমাকে বল করতে হবে কি না। কারণ, ক্রিস মরিসও তৈরি ছিল। আমার মনে হয়েছিল আমি বা মরিস বা সন্দীপ লামিছানে – কেউ একজন দায়িত্ব পাবে। শেষ পর্যন্ত আমিই পেলাম। বুঝতে পারলাম খুব তাড়াতাড়ি আমাকে পরিকল্পনা তৈরি করে ফেলতে হবে।’ রাবাডার ইয়র্কারের ধাক্কায় শেষ পর্যন্ত ফিরোজ শাহ কোটলায় কেকেআরের স্বপ্নভঙ্গ হল। আর নাটকীয়ভাবে তিন রানে ম্যাচ জিতে দিল্লি ফের ভেসে উঠল পয়েন্ট টেবিলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Buttler On Rohit: 'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
Messi At Miami: ভবিষ্যৎ আর অবসর নিয়ে জল্পনার মাঝেই মায়ামি পৌঁছে গেলেন মেসি, সিদ্ধান্ত জানাবেন কবে?
ভবিষ্যৎ আর অবসর নিয়ে জল্পনার মাঝেই মায়ামি পৌঁছে গেলেন মেসি, সিদ্ধান্ত জানাবেন কবে?
FIFA World Cup: অভিনয় করেছিল, লাল কার্ডের সিদ্ধান্ত সঠিক, আর্জেন্তিনা-স্য্যুইৎজ়ারল্যান্ড ম্য়াচ নিয়ে কড়া ফিফা
অভিনয় করেছিল, লাল কার্ডের সিদ্ধান্ত সঠিক, আর্জেন্তিনা-স্য্যুইৎজ়ারল্যান্ড ম্য়াচ নিয়ে কড়া ফিফা
IND vs SL Test: কেন ভারতের টেস্ট দলে নেই জম্মু-কাশ্মীরের পেসার? নির্বাচকদের বিরুদ্ধে বোমা ফাটালেন পাঠান
কেন ভারতের টেস্ট দলে নেই জম্মু-কাশ্মীরের পেসার? নির্বাচকদের বিরুদ্ধে বোমা ফাটালেন পাঠান

ভিডিও

Suvendu Adhikari: গুরু পূর্ণিমা উপলক্ষে বেলুড় মঠে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Birhbum News: বীরভূমের মহম্মদ বাজারের পাথর ব্যবসায়ী আত্মীয়ের বাড়িতে মিলল যকের ধন!
Mamata Banerjee: কার দখলে জোড়াফুল? নির্বাচন কমিশনকে মমতা বন্দ্যোপাধ্যায়ের চিঠি
Madan Mitra: মদন মিত্রকে প্রায় ৮ ঘণ্টা জিজ্ঞাসাবাদ ED-র
Farmer Protest At Bhopal: কৃষক বিদ্রোহে ফের উত্তপ্ত ভোপাল

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Bombay High Court: বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
Birbhum News: চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
IIT-Kanpur Website : 'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
Second Heart Attack Risks: হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
Embed widget