এক্সপ্লোর

পৃথ্বীর মধ্যে সহবাগের ছায়া দেখছেন জাফর, বললেন, ভাল ব্যাটসম্যানের সব গুণই ওর আছে

জাফর বলেন, ওর খেলায় একটা স্বাভাবিক ছন্দ ছিল, যা আমাকে বীরেন্দ্র সহবাগের কথা মনে করিয়ে দিয়েছে।

নয়াদিল্লি: তরুণ ক্রিকেটার পৃথ্বী শ-এর প্রশংসায় পঞ্চমুখ ভারতের প্রাক্তন ওপেনার ওয়াসিম জাফর। তাঁর মতে, একজন ভাল ব্যাটসম্যানের যেসব গুণ থাকা দরকার, সবগুলিই আছে পৃথ্বীর মধ্যে। যে সামান্য ত্রুটি-বিচ্যুতিগুলি রয়েছে সেগুলি কাটিয়ে নিতে পারলেই ওকে ভারতের হয়ে মূল্যবান ক্রিকেটার হিসেবে মাঠে দেখা যাবে বলে মনে করছেন জাফর। আকাশ চোপড়াকে তাঁর ইউটিউব চ্যানেলে ইন্টারভিউ দিতে গিয়ে কথাগুলি তিনি বলেন। ২০১৮ -এর অক্টোবরে রাজকোটে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্ট খেলেন পৃথ্বী। তিনি অভিষেকেই সেঞ্চুরি করেন। তাঁর স্কোর ছিল ১৩৪। সেই ম্যাচের প্রসঙ্গ তুলে জাফর বলেন, ওর খেলায় একটা স্বাভাবিক ছন্দ ছিল, যা আমাকে বীরেন্দ্র সহবাগের কথা মনে করিয়ে দিয়েছে। এমন একটা সহজ চলন আছে খেলার মধ্যে যে নিজের দিনে যে কোনও বোলিং আক্রমণকে একেবারে তছনছ করে দেওয়ার ক্ষমতা রাখে। তবে দুর্বলতার দিকগুলির প্রসঙ্গে নিউজিল্যান্ড সফরে পর পর দুবার শর্ট ডেলিভারিতে পৃথ্বীর আউট হয়ে যাওয়ার উল্লেখ করেন জাফর। অস্ট্রেলিয়া সফরের সময়ে প্র্যাকটিসে চোট পান পৃথ্বী। তখন অনেকই সচিন তেন্ডুলকরকে বলেন তিনিও যেহেতু খুব কম বয়স থেকে খেলেছেন, তাই তিনি যেন পৃথ্বীর সঙ্গে দেখা করে তাকে বোঝান যে কেরিয়ার দীর্ঘদিন চালিয়ে যেতে গেলে শৃঙ্খলা, নিয়মানুবর্তিতা কতখানি জরুরি। পরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ক্রাইস্টচার্চে দ্বিতীয় টেস্টে অর্ধ-শতরান করলেও পৃথ্বী ঠিক মন ভরাতে পারেননি দর্শকের। নিজেকে আরও একটু নিয়মে রাখলে পৃথ্বী আগামী দিনে বড় তারকা হওয়ার ক্ষমতা রাখেন বলে মনে করেন জাফর।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Indian Cricket Team: প্রথমসারির এক ডজন ক্রিকেটার চোট-আঘাতে জর্জরিত, চিন্তার কালো মেঘ ভারতীয় ক্রিকেটে
প্রথমসারির এক ডজন ক্রিকেটার চোট-আঘাতে জর্জরিত, চিন্তার কালো মেঘ ভারতীয় ক্রিকেটে
Messi Father Death: চিকিৎসায় কি কোনও গাফিলতি হয়েছিল শেষ মুহূর্তে? ঠিক কী হয়েছিল মেসির বাবার?
চিকিৎসায় কি কোনও গাফিলতি হয়েছিল শেষ মুহূর্তে? ঠিক কী হয়েছিল মেসির বাবার?
ODI World Cup 2027: বিরাট ধাক্কা খেল ওয়েস্ট ইন্ডিজ়, ওয়ান ডে বিশ্বকাপে সরাসরি খেলার ছাড়পত্র মিলল না!
বিরাট ধাক্কা খেল ওয়েস্ট ইন্ডিজ়, ওয়ান ডে বিশ্বকাপে সরাসরি খেলার ছাড়পত্র মিলল না!
Lionel Messi Father: বাবাকে হারালেন মেসি, ৬৮ বছর বয়সে প্রয়াত হোর্হে মেসি
বাবাকে হারালেন মেসি, ৬৮ বছর বয়সে প্রয়াত হোর্হে মেসি

ভিডিও

Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget