এক্সপ্লোর

টান টান লড়াইয়ে টাই ভারত-আফগানিস্তান ম্যাচ, ঘুরিয়ে আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুললেন ধোনি

দুবাই: টান টান থ্রিলার দুবাইয়ে। এশিয়া কাপের উত্তেজনাপূর্ণ ম্যাচে ভারতের সঙ্গে টাই করল আন্তর্জাতিক ক্রিকেটে নবাগত আফগানিস্তান। নিয়মরক্ষার ম্যাচে একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করে ভারতের জয় আটকে দিল আফগান ব্রিগেড। শেষ ওভারে ভারতের জয়ের জন্য দরকার ছিল সাত রান। হাতে এক উইকেট। ক্রিজে ছিলেন রবীন্দ্র জাডেজা এবং খলিল আহমেদ। রশিদ খান ৫০তম ওভারে বল করতে আসেন। প্রথম বলে কোনও রান হয়নি। দ্বিতীয় বলেই চার মারেন জাডেজা। পরের বলে এক রান নেন জাডেজা। স্ট্রাইকে আসেন আহমেদ। শেষ তিন বলে বাকি দুই। খলিল ইনসাইড এজে লাগিয়ে কোনও মতে একটা রান নিলেন। দু’বলে এক রান প্রয়োজন। স্ট্রাইকে জাডেজা। রশিদের পঞ্চম বলটা তিনি উড়িয়ে দিলেন ডিপ মিডউইকেট অঞ্চলে। সেখান থেকে ডান দিকে দৌড়ে এসে ক্যাচ ধরলেন নাজিবুল্লা জাদরান। দু’দলের রানই তখন ২৫৪! বিস্ময়ের ঘোর ভারতীয় ড্রেসিংরুমে। জাডেজাও আফসোসে ভেঙে পড়েন। অন্যদিকে, উচ্ছ্বাসে ভেসে ওঠে আফগান শিবির। দিনের শুরুটাও হয়েছিল চমক দিয়েই।অধিনায়ক রোহিত শর্মার জায়গায় মহেন্দ্র সিংহ ধোনিকে টস করতে আসতে দেখে চোখ কচলাচ্ছিলেন সবাই। ৬৯৬ দিন পর টস করতে নামলেন ক্যাপ্টেন কুল। পরিস্থিতির কারণে ২০০ তম ম্যাচে ভারতকে নেতৃত্ব দিলেন ধোনি। আফগানরাও যেন এই ম্যাচটা স্মরণীয় করতেই মরিয়া হয়েই নেমেছিলেন। ম্যাচের পর ক্যাপ্টেন কুল মনে করেছেন, দল প্রথমসারির খেলোয়াড়দের অভাব অনুভব করেছে। ওই খেলোয়াড়দের এই ম্যাচে বিশ্রাম দেওয়া হয়েছিল।একইসঙ্গে ঘুরিয়ে উল্লেখ করতে ভুললেন না যে, আম্পায়ারের ভুল সিদ্ধান্তে দুটি উইকেট হারাতে হয়েছে ভারতকে। ধোনি বলেছেন, আমাদের ফাস্ট বোলারদের সঠিক লাইনে বোলিং করা দরকার ছিল। ব্যাটসম্যানদেরও শট বাছাইয়ের ক্ষেত্রে অনেক সচেতন হওয়া উচিত ছিল। দুটি রান আউট হয়েছে। আরও কিছু ঘটনা ঘটেছে, যেগুলির উল্লেখ করে আমি জরিমানার মুখে পড়তে চাই না। আমরা ম্যাচটা হেরেও যেতে পারতাম। উল্লেখ্য, ধোনি ও দীনেশ কার্তিককে এলবিডব্লু আউট দেন আম্পায়ার। ওই দুটি সিদ্ধান্তই ভুল ছিল বলে রিপ্লেতে দেখা গিয়েছে। একইসঙ্গে আফগান ক্রিকেটারদের প্রশংসাও করতে ভোলেননি মাহি। তিনি বলেছেন, ব্যাটিং ও বোলিং-উভয় বিভাগেই ভালো খেলেছে আফগানিস্তান। ধোনি বলেছেন, ওরা অনেকটাই এগিয়ে গিয়েছে। এই টুর্নামেন্টের শুরু থেকেই ওরা ভালো খেলছে, এজন্য ওদের প্রশংসা করতেই হয়। প্রথমে ব্যাট করতে নেমে আফগানিস্তান মহম্মদ শাহজাদের ১১৬ বলে ১২৪ রানের ইনিংসে ভর করে ভারতের সামনে জয়ের জন্য ২৫৩ রানের লক্ষ্য রাখে। জবাবে ব্যাট করতে নেমে দুই ওপেনার কে এল রাহুল এবং অম্বাতি রায়ডু দ্রুত গতিতে রান তুলতে শুরু করেন। তাঁদের জুটিতে ১০০-র বেশি রান ওঠে। এরপর প্রথমে রায়ডু ও পরে রাহুল আউট হয়ে যান। পরে ধোনি (৮) আম্পায়ারের ভুল সিদ্ধান্তের শিকার হন। কার্তিক ৪৪ রান করে একইভাবে আউট হন। শেষপর্যন্ত ক্রিজে থেকে টাই করলেও দলকে জেতাতে পারলেন না জাডেজা।

সেরা শিরোনাম

Bengal vs Delhi Day 2 Tea: প্রাণ ফিরে পেয়ে হাফসেঞ্চুরি পোড়েলের, ৭৮ রানে ক্রিজে সুদীপ, মাত্র ২৩ রানে পিছিয়ে বাংলা
প্রাণ ফিরে পেয়ে হাফসেঞ্চুরি পোড়েলের, ৭৮ রানে ক্রিজে সুদীপ, মাত্র ২৩ রানে পিছিয়ে বাংলা
Virat Kohli: কোহলিকে টেস্ট থেকে অবসর নিতে বাধ্য করা হয়েছিল! বিস্ফোরক দাবি প্রাক্তন ভারতীয় ওপেনারের
কোহলিকে টেস্ট থেকে অবসর নিতে বাধ্য করা হয়েছিল! বিস্ফোরক দাবি প্রাক্তন ভারতীয় ওপেনারের
Abhishek Sharma: নির্মম হও, ভারতীয় দলকে বার্তা অভিষেকের, ব্যাট হাতে তাণ্ডব চালিয়ে ওয়েস্ট ইন্ডিজ়-বধ
নির্মম হও, ভারতীয় দলকে বার্তা অভিষেকের, ব্যাট হাতে তাণ্ডব চালিয়ে ওয়েস্ট ইন্ডিজ়-বধ
Bengal vs Delhi Day 2 Lunch: অভিষেক ম্যাচে ব্যর্থ অঙ্কুর, লড়াই ঘরামির, দ্বিতীয় দিন লাঞ্চে বাংলার স্কোর ১০৮/৩
অভিষেক ম্যাচে ব্যর্থ অঙ্কুর, লড়াই ঘরামির, দ্বিতীয় দিন লাঞ্চে বাংলার স্কোর ১০৮/৩

ভিডিও

BJP Protest: খড়গপুর পুরসভার গেটে BJP-র পক্ষ থেকে বিক্ষোভ , গেটে তালা লাগিয়ে বিক্ষোভ
Mahua Maitra | SFI নেত্রী ঐশী ঘোষকে আটক করে বাসে তুলছে পুলিশ, ভিডিও পোস্ট মহুয়া মৈত্রের
Sagar News | স্থানীয়দের রোষের মুখে তৃণমূল নেতা | ABP Ananda LIVE
Kharagpur Municipality | খড়গপুর পুরসভার গেটে তালা লাগিয়ে বিক্ষোভ | ABP Ananda LIVE
Suvendu Adhikari |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget