এক্সপ্লোর
দেখুন, ডেভিস কাপ টাইয়ে নিউজিল্যান্ডকে হারানোর পর লিয়েন্ডারদের নাচ

পুণে: এশিয়া/ওশেনিয়া গ্রুপ আই-এর টাইয়ে প্রথম রাউন্ডে নিউজিল্যান্ডকে ৪-১ ফলে হারিয়ে দিয়েছে ভারত। রামকুমার রামনাথন ও ইউকি ভামব্রি দুটি সিঙ্গলসেই জয় পেয়েছেন। এই টাইয়ে ভারতের একমাত্র হার ডাবলসে। হেরে গিয়েছেন লিয়েন্ডার পেজ ও বিষ্ণু বর্ধন। প্রথম দিন ইউকি ও রামকুমার ভারতকে ২-০ এগিয়ে দেন। এরপর দ্বিতীয় দিন ডাবলসে হেরে যায় ভারত। রবিবার ফিরতি সিঙ্গলসে রামকুমার জেতার পরেই টাই ভারতের দখলে চলে আসে। এরপর ইউকিও ফিরতি সিঙ্গলস জেতেন। ফলে ৪-১ জয় পায় ভারত। এই টাই জেতার পর ভারত এবার দ্বিতীয় রাউন্ডে উজবেকিস্তানের মুখোমুখি হবে। রবিবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারত জেতার পর কোর্টেই উল্লাসে মেতে ওঠেন লিয়েন্ডাররা। তাঁরা সবাই আনন্দে নাচতে শুরু করেন। তাঁদের সঙ্গে যোগ দেন বিদায়ী অধিনায়ক আনন্দ অমৃতরাজ। দেখুন সেই দৃশ্য
আরও পড়ুন

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion





















