এক্সপ্লোর

দেখুন: হেটমেয়েরের সেই 'মজাদার' রান আউটের কারণ জানালেন জাডেজা

রাজকোট: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টে ভারতের রবীন্দ্র জাডেজার অলরাউন্ড পারফরম্যান্স সবার নজর কেড়েছে। ঘরের মাঠে প্রায় ২ বছর পর খেলতে নেমে টেস্টে তাঁর প্রথম সেঞ্চুরি করেছেন জাডেজা। ব্যাট হাতে তাঁর পারফরম্যান্স দলের সহ খেলোয়াড় ও স্টেডিয়ামে উপস্থিত দর্শকদের প্রশংসা আদায় করে নিয়েছে। কিন্তু ওই টেস্টে এমন একটা ঘটনা ঘটেছিল, যা জাডেজাকে প্রায় বিপাকে ফেলে দিতে বলেছিল। পুরো ঘটনাটা এক নজরে খুবই মজাদার। কিন্তু তা অধিনায়ক বিরাট কোহলি সহ ভারতীয় সমর্থকদের এক লহমার জন্য উদ্বেগের মুখে ফেলে দিয়েছিল। ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংসের ১২ তম ওভারে ওই ঘটনা ঘটে। ৩ উইকেট হারিয়ে তখন এমনিতেই বিপাকে ওয়েস্ট ইন্ডিজ। এরইমধ্যে আর অশ্বিনের একটি বল ব্যাটসম্যান শিমরোন হেটমেয়ের মিড অনে ড্রাইভ করেন। নন-স্ট্রাইকার সুনীল অ্যাম্বরিশ রান নিতে দৌড়ন। কিন্তু হেটমেয়ের ক্রিজেই দাঁড়িয়ে ছিলেন। পরে মত বদল করেন তিনি। ফলে দুই ব্যাটসম্যান মাঝ পিচে চলে আসেন। এরইমধ্যে জাডেজা বল ফিল্ডিং করেন। কিন্তু বল ছুঁড়ে বোলারের হাতে দেওয়ার পরিবর্তে দুলকি চালে নন-স্ট্রাইকিং প্রান্তের দিকে এগিয়ে আসতে থাকেন। এরইমধ্যে হেটেমেয়ের দৌড়ে ক্রিজে পৌঁছনোর চেষ্টা করেন। জাডেজা কোনওক্রমে বলটি ছুঁড়ে স্ট্যাম্প ভাঙেন। বল কোনওরকমে মিস করলে সহজ একটা রান আউটের সুযোগ নষ্ট হত। ম্যাচের পর জাডেজা জানিয়েছেন, তিনি কেন বল বোলারের হাতে ছুঁড়ে দেননি। তিনি বলেছেন, দুই ব্যাটসম্যানই একপ্রান্তে ছিলেন। তাই ভাবছিলাম, সহজেই স্ট্যাম্প ভেঙে দিতে পারব। তাই হেঁটে হেঁটেই স্ট্যাম্পের দিকে আসছিলাম। আমি ভাবতেই পারিনি হেটেমেয়ের আবার দৌড় শুরু করবেন। স্ট্যাম্পে না লাগলে কী হবে, তা তখন ভাবিনি। তবে আমি বলটা ছোঁড়ার পর সৌভাগ্যক্রমে তা স্ট্যাম্পে লাগে। ওই ঘটনা বোলার ও অধিনায়ককেও হতবাক করে দিয়েছিল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL Live: গলে ঐতিহাসিক ম্যাচে টস জিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথমে ব্যাটিং করবে ভারত
গলে ঐতিহাসিক ম্যাচে টস জিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথমে ব্যাটিং করবে ভারত
India vs Sri Lanka: কোন ছকে গল টেস্টে লঙ্কা বধ করবে ভারত? ফাঁস করে দিলেন মর্নি মর্কেল
কোন ছকে গল টেস্টে লঙ্কা বধ করবে ভারত? ফাঁস করে দিলেন মর্নি মর্কেল
IND vs SL: ভারতের ৬০০তম টেস্টে বৃষ্টির ভ্রুকুটি, গলে গুরুত্বপূর্ণ ম্য়াচে আবহওয়ার পূর্বাভাসে অশনি সঙ্কেত
ভারতের ৬০০তম টেস্টে বৃষ্টির ভ্রুকুটি, গলে গুরুত্বপূর্ণ ম্য়াচে আবহওয়ার পূর্বাভাসে অশনি সঙ্কেত
Journalist Detained: জার্মান তারকা জামাল মুুসিয়ালার দলবদলের খবর পোস্ট করার জন্য সাংবাদিককে তুলে নিয়ে যাওয়া হল থানায়
জার্মান তারকা জামাল মুুসিয়ালার দলবদলের খবর পোস্ট করার জন্য সাংবাদিককে তুলে নিয়ে যাওয়া হল থানায়

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget