এক্সপ্লোর

দেখুন: শামসির স্লেজিংয়ের জবাব কীভাবে দিলেন কোহলি

নয়াদিল্লি: এক সময়ে আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলেছেন দক্ষিণ আফ্রিকার স্পিনার তাব্রেজ শামসি। ওই দলেরই অধিনায়ক বিরাট কোহলি। কিন্তু আইপিএলে একসময়ের সহ খেলোয়াড়কে স্লেজিং করতে পিছপা হলেন না শামসি। আর জবাবটাও মুখের মতো পেয়ে গেলেন তিনি। ভারত ও দক্ষিণ আফ্রিকার পঞ্চম একদিনের ম্যাচে এই ঘটনা ঘটেছে। ওই ম্যাচ জিতে ৪-১ সিরিজ ইতিমধ্যেই জিতে নিয়েছে ভারত। দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথমবার সিরিজ জয়ের ইতিহাস গড়েছে কোহলির দল। পোর্ট এলিজাবেথে ওই ম্যাচে ভারতের ইনিংস চলাকালে যখন বিরাট কোহলি ব্যাটিং করছিলেন, তখন শামসিকে বেশ কয়েকবারই কোহলিকে স্লেজিং করতে দেখা গেল। ভালো শুরু করেও অবশ্য রোহিত শর্মার সঙ্গে ভুল বোঝাবুঝিতে মাত্র ৩৬ রান করেই প্যাভিলিয়নে ফিরতে হয় কোহলিকে। ব্যাটিংয়ের সময় শামসির স্লেজিংয়ের কোনও জবাব দেননি কোহলি। কিন্তু তিনি যে ছেড়ে দেওয়ার পাত্র নন, তা দেখা গেল দক্ষিণ আফ্রিকার ইনিংসের সময়, যখন শামসি ব্যাট করতে নামেন। তখন ম্যাচ সম্পূর্ণ ভারতের দিকে ঢলে পড়েছে। স্ট্যাম্প মাইকে ধরা পড়ল শামসিকে কোহলির পাল্টা খোঁচা। বললেন, 'চেস্ট প্যাড?শ্যামো (শামসি), তুমি চেস্ট প্যাড পরেছে?' তখন কুলদীপ যাদব বোলিং করছিলেন। কোহলির কথায় সম্ভবত মেজাজ হারিয়ে ফেলেছিলেন শামসি। কুলদীপের পরের বলেই বড় শট খেলতে গিয়ে ক্যাচ তুললেন শামসি। শামসির এভাবে কোহলিকে স্লেজিং করা নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি দক্ষিণ আফ্রিকার ফ্যানরাও। তাঁরা সোস্যাল মিডিয়ায় ৯৬ রানে রোহিত শর্মার ক্যাচ ফেলার জন্যও শামসিকে ট্রোল করেছেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Indian Cricket News: পাখির চোখ অস্ট্রেলিয়া সিরিজ, গম্ভীরের টেস্ট দলের অস্ত্র তৈরির কারখানায় সফল বাংলার প্রাক্তনী
পাখির চোখ অস্ট্রেলিয়া সিরিজ, গম্ভীরের টেস্ট দলের অস্ত্র তৈরির কারখানায় সফল বাংলার প্রাক্তনী
Vaibhav Sooryavanshi: অর্ধশতরানের পরই অভিনব 'A' সেলিব্রেশন, জানেন কী বৈভব কী বোঝাতে চেয়েছিল?
অর্ধশতরানের পরই অভিনব 'A' সেলিব্রেশন, জানেন কী বৈভব কী বোঝাতে চেয়েছিল?
AFG Vs IND: নিজেদের দেশেই অ্যাওয়ে সিরিজ খেলবে ভারত, প্রতিপক্ষ কারা?
নিজেদের দেশেই অ্যাওয়ে সিরিজ খেলবে ভারত, প্রতিপক্ষ কারা?
Sachin On Student Protest: বাবা বলতেন প্রতারণা কোনওভাবেই নয়, প্রশ্নপত্র ফাঁস নিয়ে ছাত্রদের পাশে দাঁড়িয়ে বার্তা সচিনের
বাবা বলতেন প্রতারণা কোনওভাবেই নয়, প্রশ্নপত্র ফাঁস নিয়ে ছাত্রদের পাশে দাঁড়িয়ে বার্তা সচিনের

ভিডিও

Bihar News: নিটের প্রশ্নফাঁস কাণ্ডে উত্তপ্ত হয়ে উঠল বিহারের জেহানাবাদ। ছাত্র বিক্ষোভে চলল গুলি
Sudip Banerjee: কাল দুপুর ২ টোর সময় ভূপেন্দ্র যাদবের বাড়িতে বৈঠক আছে: সুদীপ বন্দ্যোপাধ্যায়
Tapas Roy: সাতবার পশ্চিমবঙ্গে গত সরকার থাকাকালীন প্রশ্নপত্র ফাঁস হয়েছে: তাপস রায় | ABP Ananda Live
BJP News: প্রশ্নপত্র ফাঁসকারী মাফিয়া চক্রকে নির্মূল করার ক্ষেত্রে এক চূড়ান্ত পদক্ষেপ:মুখ্যমন্ত্রী
Kalyan Banerjee: 'BJP-র সঙ্গে সংসদে ২০ জন গদ্দার'। স্লোগান কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget