এক্সপ্লোর

আমরা তারুণ্যের ওপর জোর দিয়েছি, এই চিন্তাভাবনায় সায় রয়েছে ধোনির, বললেন এমএসকে প্রসাদ

ভারতীয় ক্রিকেট দলে মহেন্দ্র সিংহ ধোনির ভবিষ্যত নিয়ে বিসিসিআই-এর নতুন প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় স্পষ্ট করে এখনও কিছু জানাননি। কিন্তু মুখ্য নির্বাচক এমএসকে প্রসাদ ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়কের ভবিষ্যত সম্পর্কে চিন্তাভাবনা অনেক বেশি স্পষ্ট করে দিলেন বলে মনে করা হচ্ছে। তিনি সাফ জানিয়েছেন, তাঁদের নজর আপাতত সামনের দিকেই।

নয়াদিল্লি:ভারতীয় ক্রিকেট দলে মহেন্দ্র সিংহ ধোনির ভবিষ্যত নিয়ে বিসিসিআই-এর নতুন প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় স্পষ্ট করে এখনও কিছু জানাননি। কিন্তু মুখ্য নির্বাচক এমএসকে প্রসাদ ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়কের ভবিষ্যত সম্পর্কে চিন্তাভাবনা অনেক বেশি স্পষ্ট করে দিলেন বলে মনে করা হচ্ছে। তিনি সাফ জানিয়েছেন, তাঁদের নজর আপাতত সামনের দিকেই। বাংলাদেশের বিরুদ্ধে স্কোয়াড ঘোষণার পর প্রসাদ বলেছেন, আমরা সামনের দিকে এগোচ্ছি। তা খুবই স্পষ্ট। বিশ্বকাপের পর থেকেই আমরা এ ব্যাপারে স্পষ্ট অবস্থান নিয়েছি। আমরা ঋষভ পন্থকে সুযোগ দিতে শুরু করি এবং ওকে ভালো পারফর্ম করতে দেখতে চেয়েছিলাম । কিন্তু হয়ত ওই ম্যাচগুলিতে ও নিজের সেরাটা দিতে পারেনি। কিন্তু আমরা ওকে নিয়েই পরের পরিকল্পনা সাজাচ্ছি। প্রসাদ বলেছেন, বিশ্বকাপ পরবর্তী পর্বে আমরা তারুণ্যের ওপর জোর দিয়েছি। আমাদের এই চিন্তাভাবনার প্রক্রিয়া সহজে বোঝা সম্ভব। আমাদের ধোনির সঙ্গে কথা হয়েছে। এবং তরুণদের সুযোগ দেওয়ার এই চিন্তাভাবনাতে ধোনিরও সায় রয়েছে। গত বুধবার সৌরভ বলেছিলেন যে, ধোনির অবস্থানকে মর্যাদা দেওয়া হবে। তিনি বলেছিলেন, ধোনি কী ভাবছেন, তা জানা নেই। ভারতীয় ক্রিকেট ধোনিকে নিয়ে গর্বিত। ধোনির কৃতিত্ব দেশকে গর্বিত করেছে। সৌরভ বলেছিলেন, ধোনির সঙ্গে তাঁর কোনও কথা হয়নি। তবে শীঘ্রই কথা বলবেন। সৌরভ এ প্রসঙ্গে নিজের দৃষ্টান্ত উল্লেখ করে বলেছিলেন, যখন সবাই ভেবেছিলেন তাঁর খেলা শেষ হয়ে গিয়েছে, তখনই দলে প্রত্যাবর্তন ঘটিয়েছিলেন তিনি। আরও চার বছর ভারতীয় দলে খেলেছিলেন তিনি। বিসিসিআই-এর নতুন সভাপতি বলেছিলেন, চ্যাম্পিয়নরা এত তাড়াতাড়ি শেষ হয় না।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mohammed Shami: রাহানের পথেই কি হাঁটবেন? শামির অবসর নিয়ে জল্পনা তুঙ্গে
রাহানের পথেই কি হাঁটবেন? শামির অবসর নিয়ে জল্পনা তুঙ্গে
Stephen Fleming: ধোনিদের প্রাক্তন কোচকেই কি রুটদের দায়িত্বে দেখা যাবে এবার? জোর জল্পনা
ধোনিদের প্রাক্তন কোচকেই কি রুটদের দায়িত্বে দেখা যাবে এবার? জোর জল্পনা
Ajinkya Rahane: জাতীয় দলে দীর্ঘদিন ধরেই ব্রাত্য, উপেক্ষিত, হতাশাতেই কি অবসর ঘোষণা রাহানের?
জাতীয় দলে দীর্ঘদিন ধরেই ব্রাত্য, উপেক্ষিত, হতাশাতেই কি অবসর ঘোষণা রাহানের?
India vs Sri Lanka: শ্রীলঙ্কা সিরিজই পাল্টে দিতে পারে সব অঙ্ক, টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে পারবে কি ভারত?
শ্রীলঙ্কা সিরিজই পাল্টে দিতে পারে সব অঙ্ক, টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে পারবে কি ভারত?

ভিডিও

Birbhum News | মিনারের টাকা ভর্তি ট্রাঙ্ক নিয়ে গেল পুলিশ! তারপরই গ্রেফতার
Birbhum News | বাড়িতেই কোটি-কোটি টাকা! কীভাবে মিনারের টাকার পাহাড়ের হদিশ পেল পুলিশ?
Birbhum Money Seized | সিল হয়েছে বাড়ি, মিনারকে টানতে-টানতে নিয়ে গেল পুলিশ
Birbhum Money Seized | গ্রেফতার মিনার মণ্ডল, সিল হয়েছে বাড়ি, কী বলছে পুলিশ?
Birbhum News | বাড়ির মধ্যেই পড়ে রয়েছে কোটি-কোটি টাকা! জানতেন না মিনারের স্ত্রী?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Birbhum News: গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Liton Das: বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
Buttler On Rohit: 'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
Embed widget