এক্সপ্লোর

SC East Bengal : আইএসএলে জয় অধরা এখনো, তবুও ছেলেদের খেলায় খুশি রেনেডি

SC East Bengal News: ড্র করেই সন্তুষ্ট থাকতে হয়েছে লাল হলুদ বাহিনীকে। তবুও ছেলেদের খেলায় খুশি এসসি ইস্টবেঙ্গল (sc east bengal) দলের অন্তর্বর্তী কোচ রেনেডি সিংহ (renedy singh)।

ভাস্কো: মুম্বই সিটির বিরুদ্ধে লড়াই করেও জয় আসেনি। ড্র করেই সন্তুষ্ট থাকতে হয়েছে লাল হলুদ বাহিনীকে। তবুও ছেলেদের খেলায় খুশি দলের অন্তর্বর্তী কোচ রেনেডি সিংহ (renedy singh)। শুক্রবার ম্যাচের পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রেনেডি (renedy singh) বলেন, ''সত্যিই আমি গর্বিত। আপনারা সবাই দেখেছেন ওদের পারফরম্যান্স। গর্ব করার মতোই খেলেছে। ভাবতে পারছেন, আমরা মাত্র একজন বিদেশি নিয়ে ওদের সেরা চার বিদেশি ফুটবলারের বিরুদ্ধে লড়েছি! আমাদের দলের ভারতীয় ফুটবলাররা এবং চিমা ও শেষের দিকে ড্যারেন সবাই মিলে সেরা ফুটবল খেলেছে। উইথ দ্য বল আমরা আরও ভাল খেলতে পারতাম। তবে সেই সময়টা পাইনি। তবে যে ভাবে ওরা রক্ষণ সামলেছে, তা সত্যিই গর্ব করার মতো।''

গোটা ম্যাচে একটি বিদেশি নিয়ে পারফর্ম করা। কতটা শক্ত? রেনেডি বলছেন, ''যদি কঠোর পরিশ্রম করতে পারো, তা হলে একজন বিদেশি নিয়েও ভাল ফুটবল খেলা সম্ভব। এটা আমাদের সকলেরই বিশ্বাস করা উচিত। মুম্বই এই লিগের সেরা আক্রমণাত্মক দল। ওদের বিরুদ্ধে আমরা যে ভাবে ডিফেন্ড করেছি, তার জেরে একটাও ক্লিয়ার কাট চান্স ওরা পায়নি। আমরা গভীরে ঢুকে রক্ষণ সামলেছি। শেষে আমরা হয়তো একটা গোলও পেতাম।''

চোট-সাসপেনশনের জন্য একাধিক বিদেশি না থাকায় মুম্বইয়ের বিরুদ্ধে মাত্র একজন বিদেশি ফুটবলারকেই প্রথম একাদশে রেখেছিলেন এসসি ইস্টবেঙ্গলের অন্তর্বর্তীকালীন প্রধান কোচ রেনেডি সিংহ। সেই বিদেশি স্ট্রাইকার ড্যানিয়েন চিমা চুকুই পার্থক্য গড়ে দিলেন। না, ভাল খেলে নয়, অতীব খারাপ পারফরম্যান্স দিয়ে। আটের দশকের শেষদিক থেকে ন’য়ের দশকের শেষদিক পর্যন্ত ভারতীয় ফুটবলে অন্যতম সেরা নাম ছিলেন চিমা ওকেরি। লাল-হলুদের এই নতুন চিমা তাঁর ধারে কাছেও নেই। মরসুম শুরু হওয়ার আগে চিমা নামটার জন্যই অনেক আশায় ছিলেন লাল-হলুদ সমর্থকরা। কিন্তু তাঁদের হতাশ হতে বেশি সময় লাগেনি। আজকের ম্যাচেও যদি চিমার বদলে অন্য কোনও ভাল স্ট্রাইকার থাকত এসসি ইস্টবেঙ্গল দলে, তাহলে হয়তো ম্যাচটা জিতেই মাঠ ছাড়তে পারত তারা। স্প্যানিশ কোচের বিদায়ের পর দায়িত্ব নিয়ে দলকে লড়াইয়ে ফিরিয়েছেন প্রাক্তন তারকা রেনেডি। তাঁর সময়েও জয় অধরা, কিন্তু ৯০ মিনিট লড়াইটুকু করছেন লাল-হলুদ জার্সিধারীরা। রেনেডির হতাশ হওয়ারই কথা। তিনি সীমিত সাধ্যের মধ্যে যেটুকু পারছেন করছেন। ভাল স্ট্রাইকার না থাকা তো আর তাঁর হাতে নেই। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Indian Cricket News: পাখির চোখ অস্ট্রেলিয়া সিরিজ, গম্ভীরের টেস্ট দলের অস্ত্র তৈরির কারখানায় সফল বাংলার প্রাক্তনী
পাখির চোখ অস্ট্রেলিয়া সিরিজ, গম্ভীরের টেস্ট দলের অস্ত্র তৈরির কারখানায় সফল বাংলার প্রাক্তনী
Vaibhav Sooryavanshi: অর্ধশতরানের পরই অভিনব 'A' সেলিব্রেশন, জানেন কী বৈভব কী বোঝাতে চেয়েছিল?
অর্ধশতরানের পরই অভিনব 'A' সেলিব্রেশন, জানেন কী বৈভব কী বোঝাতে চেয়েছিল?
AFG Vs IND: নিজেদের দেশেই অ্যাওয়ে সিরিজ খেলবে ভারত, প্রতিপক্ষ কারা?
নিজেদের দেশেই অ্যাওয়ে সিরিজ খেলবে ভারত, প্রতিপক্ষ কারা?
Sachin On Student Protest: বাবা বলতেন প্রতারণা কোনওভাবেই নয়, প্রশ্নপত্র ফাঁস নিয়ে ছাত্রদের পাশে দাঁড়িয়ে বার্তা সচিনের
বাবা বলতেন প্রতারণা কোনওভাবেই নয়, প্রশ্নপত্র ফাঁস নিয়ে ছাত্রদের পাশে দাঁড়িয়ে বার্তা সচিনের

ভিডিও

Bihar News: নিটের প্রশ্নফাঁস কাণ্ডে উত্তপ্ত হয়ে উঠল বিহারের জেহানাবাদ। ছাত্র বিক্ষোভে চলল গুলি
Sudip Banerjee: কাল দুপুর ২ টোর সময় ভূপেন্দ্র যাদবের বাড়িতে বৈঠক আছে: সুদীপ বন্দ্যোপাধ্যায়
Tapas Roy: সাতবার পশ্চিমবঙ্গে গত সরকার থাকাকালীন প্রশ্নপত্র ফাঁস হয়েছে: তাপস রায় | ABP Ananda Live
BJP News: প্রশ্নপত্র ফাঁসকারী মাফিয়া চক্রকে নির্মূল করার ক্ষেত্রে এক চূড়ান্ত পদক্ষেপ:মুখ্যমন্ত্রী
Kalyan Banerjee: 'BJP-র সঙ্গে সংসদে ২০ জন গদ্দার'। স্লোগান কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget