এক্সপ্লোর

MS Dhoni: 'হাঁটু নিয়ে ভুগেছে, কিন্তু কখনও অভিযোগ করেনি', ধোনিকে নিয়ে কী বললেন চেন্নাই সিইও

MS Dhoni Injury: হাঁটুর চোট নিয়েই গত আইপিএলের সব ম্যাচেই খেলেছেন মহেন্দ্র সিংহ ধোনি। তাঁর নেতৃত্বেই পঞ্চমবারের জন্য খেতাব ঘরে তুলেছে সিএসকে।

চেন্নাই: বয়স ৪১ পেরিয়েছে। আইপিএলের সময় হাঁটুর চোট তাঁকে ভুগিয়েছে ভীষণভাবে। যদিও তা নিয়েও তিনি লড়ে গিয়েছেন। প্রত্যেক ম্যাচেই খেলেছেন। তাঁর নেতৃত্বেই পঞ্চমবার আইপিএল খেতাব ঘরে তুলেছে সিএসকে। দলের চিফ এক্সিকিউটিফ অফিসার কাশী বিশ্বনাথন জানিয়েছেন কীভাবে হাঁটুর সমস্যা গোটা আইপিএলে ভুগিয়েছিল ধোনিকে। যদিও ক্যাপ্টেন কুল তা নিয়ে কখনওই কোনও অভিযোগ জানাননি।

কী বলছেন সিএসকের সিইও?

চেন্নাই সুপার কিংসের এক্সিকিউটিভ অফিসার কাশী বিশ্বনাথন এক সাক্ষাৎকারে জানিয়েছেন, ''আমরা কখনওই ধোনিকে প্রশ্ন করিনি যে তুমি খেলতে পারবে কি না। বা তুমি কি আজ বিশ্রাম নিতে চাও কি না। কারণ আমরা জানতাম যে যদি ধোনি বিশ্রাম নিতে চাইত। ওর সিদ্ধান্তকেই প্রাধান্য দেওয়া হত।'' তিনি আরও জানিয়েছেন, ''আমরা জানতাম যে কেমন পরিশ্রম করতে হয়েছে ধোনিকে খেলার জন্য। কতটা সমস্যায় পড়তে হয়েছে। কিন্তু ওর দলের প্রতি দায়বদ্ধতা আলাদা পর্যায়ের। দলের প্রত্য়েকে জানে যে ওঁর অবদান কতটা দলের প্রতি।''

ধোনির ভাইরাল লুক 

অনেকেই তাঁকে ভারতের সর্বকালের সেরা অধিনায়ক মনে করেন। তাঁর গোটা দেশজুড়ে জনপ্রিয়তার প্রমাণ এ বারের আইপিএলেই পাওয়া গিয়েছে। তিনি মহেন্দ্র সিংহ ধোনি (Mahendra Singh Dhoni)। আইপিএলে তিনি যে মাঠেই গিয়েছেন, সেখানেই চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) হলুদ ঝড় দেখা গিয়েছে, তা কলকাতা হোক বা রাজস্থান। যখনই তিনি মাঠে নেমেছেন তখনই দর্শকদের মধ্যে উন্মাদনা, উদ্দীপনার পরিমাণ ছিল চোখের দেখার মতো।

ধোনি নিজে সোশ্যাল মিডিয়ায় তেমন সক্রিয় না হলেও, তিনি যাই করেন, তা সোশ্যাল মিডিয়ায় হু হু করে ভাইরাল হয়। সম্প্রতি আবারও ধোনির জনপ্রিয়তার প্রমাণ পাওয়া গেল। সম্প্রতি এক ধোনি অনুরাগী, সুবোধ কুমার কুশওয়াহা তাঁর প্রিয় ক্রিকেটারের সঙ্গে দু'টি ছবি শেয়ার করেন। রাঁচিতেই তোলা ওই দুই ছবিতে ধোনিকে ধূসর দাড়ির লুকে পোজ দিতে দেখা গেল। সেই ছবিটি সোশ্য়াল মিডিয়ায় পোস্ট করে সুবোধ লেখেন, 'মাহি ভাই এবং তাঁর বন্ধুদের সঙ্গে তোলা একটি সাম্প্রতিক ছবি।'

ধোনির এই ছবি দুইটি সোশ্যাল মিডিয়ায় আপলোজ হওয়ার সঙ্গে সঙ্গেই বেশ ভাইরাল হয়েছে। ধোনির পরনে একটি রঙিন নাইট স্যুট ছিল। ধোনির এই ধূসর দাড়ির লুক কিন্তু এই প্রথম নয়, এর আগেও বেশ ভাইরাল হয়েছিল। এ বারের আইপিএলের শুরুর দিকেই তিনি ধূসর রঙের দাড়ি রেখেছিলেন। তবে টুর্নামেন্ট গড়ালে তিনি সেই দাড়ি কেটে দেন। তবে আপাতত আইপিএল নেই। শহরের জাঁকজমক থেকে দূরে, রাঁচিতে নিজের খামার বাড়িতেই  সময় কাটাচ্ছেন ধোনি। সম্ভবত সেখানেই এই ছবিটি তোলা।  

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে রাহুলদের জমাটি শুরু, প্রথম সেশনেই শতাধিক রান তুলল ভারত
টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে রাহুলদের জমাটি শুরু, প্রথম সেশনেই শতাধিক রান তুলল ভারত
Sourav Ganguly: প্রাণনাসের হুমকি দিয়ে এসেছিল চিঠি, প্রথমবার এই ইস্যুতে মুখ খুললেন সৌরভ
প্রাণনাসের হুমকি দিয়ে এসেছিল চিঠি, প্রথমবার এই ইস্যুতে মুখ খুললেন সৌরভ
IND vs SL Live: গলে ঐতিহাসিক ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথমে ব্যাটিং করে লাঞ্চে ভারতের স্কোর ১০১ রান
গলে ঐতিহাসিক ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথমে ব্যাটিং করে লাঞ্চে ভারতের স্কোর ১০১ রান
Jemimah Rodrigues: বিরাট ধাক্কা ভারতীয় শিবিরে! এশিয়া কাপ ও এশিয়ান গেমস থেকে ছিটকে গেলেন তারকা ব্যাটার
বিরাট ধাক্কা ভারতীয় শিবিরে! এশিয়া কাপ ও এশিয়ান গেমস থেকে ছিটকে গেলেন তারকা ব্যাটার

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget