এক্সপ্লোর

WC 2023: ''হয়ত কোনওদিনই আমরা আর...'', ক্যারিবিয়ান ক্রিকেট নিয়ে আক্ষেপ ইয়ান বিশপের

West Indies Cricket: বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে নেদারল্যান্ডস ও স্কটল্যান্ডের বিরুদ্ধে হারতে হয়েছে ওয়েস্ট ইন্ডিজকে। ২ বারের বিশ্বচ্যাম্পিয়নরা এবার বিশ্বকাপেই খেলার সুযোগ হারাল

বার্বাডোজ: ২ বারের বিশ্বচ্যাম্পিয়ন তাঁরা। কিন্তু সেই ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের আঁধার নেমে এসেছে। প্রথমবার বিশ্বকাপ ক্রিকেটের ইতিহাসে এবার দেখা যাবে না ক্যারিবিয়ান শিবিরকে। ভারতের মাটিতে আগামী অক্টোবরে শুরু হতে চলা বিশ্বকাপের মূলপর্বে জায়গা করতে পারেনি শাই হোপের দল। এই খারাপ সময়ে প্রাক্তন ক্যারিবিয়ান পেসার ইয়ান বিশপ শোনালেন আরও আক্ষেপের কথা। তিনি মনে করেন সত্তর, আশির দশকে যেভাবে বিশ্বক্রিকেটকে শাসন করত ওয়েস্ট ইন্ডিজ, তেমনটা হয়ত আর কোনওদিনই হবে না।

এক সাক্ষাৎকারে বিশপ বলেন, ''আমি নিশ্চিত আশির দশকে বা নব্বইয়ের দশকের শুরুতে যেভাবে ক্রিকেট বিশ্বে দাপট দেখাত ওযেস্ট ইন্ডিজ দল, তেমনটা আর কখনওই সম্ভব হবে না। বিশ্বের অন্যান্য ক্রিকেট দলগুলো ক্যারিবিয়ান দলের থেকে অনেকটা ভাল পরিস্থিতিতে রয়েছে। আমাদের দেশের আর্থিক সঙ্কটের মধ্যে দিয়েও যেতে হচ্ছে ক্রিকেট বোর্ডকে। তবে আমি কোনও কিছু অজুহাত হিসেবে দেখতে চাই না। জিম্বাবোয়েকেও অনেক প্রতিকূল পরিস্থিতিতর মধ্যে দিয়ে যেতে হচ্ছে। ওরাও দারুণ পারফর্ম করেছে চলতি টুর্নামেন্টে। আমি নিশ্চিত ক্যারিবিয়ানরা ঘুরে দাঁড়াবে।''

বিশ্বকাপে খেলার সুযোগ হারানো প্রসঙ্গে বিশপ বলেন, ''ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের জন্য নিঃসন্দেহে কালোদিন। কোনওভাবেই এই দুঃখ কমার নয়। মানতেই কষ্ট হচ্ছে যে বিশ্বকাপে আমাদের দেশকে দেখা যাবে না। ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে খারাপ পারফরম্যান্স, এরপর ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে যোগ্যতা অর্জন করতে না পারা, এর থেকেই বোঝা যায় যে ক্যারিবিয়ান ক্রিকেটের হাল কতটা খারাপ এই মুহূর্তে।''

উল্লেখ্য, শনিবার হারারেতে টস জিতে প্রথম ফিল্ডিং নিয়েছিলেন স্কটল্যান্ডের অধিনায়ক রিচি বেরিংটন। অনেকে ভেবেছিলেন, এতে ওয়েস্ট ইন্ডিজের সুবিধাই হল। কারণ, দ্রুত এবং বড় স্কোর তুলে রান রেট বাড়িয়ে নেওয়ার সুযোগ ছিল শাই হোপদের সামনে। যা বিশ্বকাপের যোগ্যতা অর্জনের পথে তাঁদের কাছে বাড়তি অক্সিজেন হতে পারত।  কিন্তু হল হিতে বিপরীত। শুরু থেকেই ব্যাটিং বিপর্যয়। ৪৩.৫ ওভারে মাত্র ১৮১ রানে শেষ হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। একমাত্র প্রতিরোধ গড়ে তুলেছিলেন জেসন হোল্ডার। নেদারল্যান্ডসের বিরুদ্ধে সুপার ওভারে ৩০ রান খরচ করায় যাঁকে কাঠগড়ায় তোলা হয়েছিল। ক্যারিবিয়ান অলরাউন্ডার এদিন ৪৫ রান করেন। তিনিই ওয়েস্ট ইন্ডিজের সর্বোচ্চ স্কোরার। ৩৬ রান করেন রোমারিও শেফার্ড। স্কটল্যান্ডের বোলারদের মধ্যে ব্রেন্ডন ম্যাকমালেন ৩ উইকেট নেন। ২টি করে উইকেট ক্রিস সোল, মার্ক ওয়াট ও ক্রিস গ্রিভসের।

রান তাড়া করতে নেমে শুরুতেই ওপেনার ক্রিস্টোফার ম্যাকব্রাইডকে হারান স্কটিশরা। জেসন হোল্ডার তুলে নেন তাঁকে। কিন্তু এরপরই ম্যাচের রাশ নিজেদের হাতে তুলে নেন ম্যাথু ক্রস ও ব্রেন্ডন ম্যাকমালেন। ক্রস ৭৪ রানে অপরাজিত ছিলেন। ৬৯ রান করেন ম্যাকমালেন। ৪৩.৩ ওভারে লক্ষ্যে পৌঁছে যায় স্কটল্যান্ড। মাত্র ৩ উইকেট হারিয়ে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
IND vs AFG: ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI
ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Embed widget