এক্সপ্লোর

আমরা নতুন বলটা খেলে দিই বলেই বিরাট-স্মিথরা সফল, রোহিতকে বললেন ওয়ার্নার

প্রতিদ্বন্দ্বিতামূলক ক্রিকেটে কীভাবে ইনিংস ওপেন করা সুযোগ পেয়েছিলেন, সেটাও রোহিতকে বলেছেন ওয়ার্নার।

নয়াদিল্লি: ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করেন, বাইশ গজে কোনও ব্যাটসম্যানের সবচেয়ে কঠিন পরীক্ষা অপেক্ষা করে নতুন বলে। যখন বলের পালিশ চকচক করবে। পেসারের হাত থেকে বেরিয়ে তা হাওয়ায় সুইং করে বোকা বানাবে ব্যাটসম্যানদের। কখনও চকিতে বাইরে বেরিয়ে যাওয়ার সময় ব্যাটের কানা খুঁজে নিয়ে বন্দি হবে স্লিপ কর্ডনে। কখনও আবার অতর্কিতে ভেতরে ঢুকে এসে প্যাডে আছড়ে পড়বে। বা ব্যাট-প্যাডের মধ্যে দিয়ে ছিটকে দেবে স্টাম্প। ডেভিড ওয়ার্নারও সেই মতেই বিশ্বাসী। বিধ্বংসী অস্ট্রেলীয় ওপেনার জানালেন, তাঁরা নতুন বলের পালিশটা তুলে দেন। আর তারপর বল পুরনো হলে বাইশ গজে ব্যাট হাতে দাপিয়ে বেড়ান বিরাট কোহলি-স্টিভ স্মিথরা। বিরাট-স্মিথের সাফল্যের নেপথ্যে প্রকৃত অবদান ওপেনারদেরই। শুক্রবার সীমিত ওভারের ক্রিকেটে ভারতীয় দলের সহ-অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে ভিডিও চ্যাট করেন ওয়ার্নার। ভারতীয় ওপেনারকে ওয়ার্নার বলেন, ‘লোকে বলে কোহলি ও স্মিথই বিশ্বের সেরা। কিন্তু ওদের বিখ্যাত করেছি আমরাই। কারণ আমরাই নতুন বলের পালিশটা তুলে দিই। ওপেনার হিসাবে আমাদের কাজটা খুব গুরুত্বপূর্ণ।’ প্রতিদ্বন্দ্বিতামূলক ক্রিকেটে কীভাবে ইনিংস ওপেন করা সুযোগ পেয়েছিলেন, সেটাও রোহিতকে বলেছেন ওয়ার্নার। ‘আমি মিডল অর্ডারে খেলতাম। বিস্ময়কর হলেও সেটা সত্যি। ২০০৯ সালে নিউ সাউথ ওয়েলসের হয়ে খেলার সময় আমাদের অধিনায়ক ছিল ডমিনিক থর্নলি। ফিল হিউজ ওপেন করত আর আচমকাই একটা ম্যাচে আমাকে ওর সঙ্গে ইনিংস ওপেন করতে বলা হয়,’ বলেছেন ওয়ার্নার। রোহিত আবার নিজের পার্টটাইম বল করার অভিজ্ঞতা ভাগ করে নেন। ওয়ার্নারকে তিনি বলেন, ‘২০০৯ সালে ডেকান চার্জার্সের হয়ে আইপিএলে হ্যাটট্রিক করেছিলাম। পরপর তিন বলে ফিরিয়ে দিয়েছিলাম অভিষেক নায়ার, হরভজন সিংহ ও জেপি ডুমিনিকে।’

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

India vs Sri Lanka, Test: গল টেস্টে বৃষ্টির কোপ! দেবদত্তের ১৬৭ ও ধ্রুবের লড়াকু ইনিংসে ভর করে ৪৬০ রান ভারতের
গল টেস্টে বৃষ্টির কোপ! দেবদত্তের ১৬৭ ও ধ্রুবের লড়াকু ইনিংসে ভর করে ৪৬০ রান ভারতের
IND vs SL 1st Test Day 2 Live: দেবদত্তের দেড়শো, পরপর আউট পন্থ ও রাহুল, বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারতের স্কোর ৩৪০/৪, লাইভ আপডেট
দেবদত্তের দেড়শো, পরপর আউট পন্থ ও রাহুল, বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারতের স্কোর ৩৪০/৪, লাইভ আপডেট
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
WTC Points Table: অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জমিয়ে দিল বাংলাদেশ, ফাইনালে যেতে পারে ভারতও
অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জমিয়ে দিল বাংলাদেশ, ফাইনালে যেতে পারে ভারতও

ভিডিও

Amit Shah | 'বন্দে মাতরম' বিতর্কে সনিয়া গান্ধীকে নিশানা অমিত শাহের
BJP Protest:বন্দে মাতরম বিতর্কে তোলপাড়, সোনিয়াকে চিঠি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পরিবারের সদস্যের।
Congress News:পার্লামেন্টের ভিতরে দাঁড়িয়ে বঙ্কিম দাদা বলেছিল, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে: শুভঙ্কর
BJP Protest: 'বন্দে মাতরম' বিতর্কে প্রতিবাদে বিজেপি, বর্ধমানে বিজেপির মশাল মিছিল | ABP Ananda Live
BJP Protest: পুরো 'বন্দে মাতরম' গাইতে বাধার অভিযোগ, সনিয়া গান্ধীর বিরুদ্ধে পথে বিজেপি।

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Oracle Layoffs : সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Embed widget