এক্সপ্লোর

শ্রীলঙ্কার প্রশংসায় কোহলি, জমে গেল গ্রুপ বি-র লড়াই

লন্ডন: চ্যাম্পিয়ন্স ট্রফিতে শ্রীলঙ্কার কাছে সাত উইকেটে হেরেছে ভারত। ম্যাচের পর শ্রীলঙ্কা দলের প্রশংসা করলেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। তিনি বলেছেন, স্কোরবোর্ড পর্যাপ্ত রান রয়েছে বলে মনে করেছিলেন তাঁরা। বোলারদের ওপর আস্থাও ছিল। কিন্তু শ্রীলঙ্কা দারুন খেলেছে। ৩২১ রান তাড়া করে জয়ী হয়েছে তারা। কোহলি বলেছেন, রান তাড়া করতে নেমে পুরো ইনিংস জুড়েই শ্রীলঙ্কা তাদের ছন্দ বজায় রাখে। তাদের পরিকল্পনা অনুযায়ী খেলেছে এবং পরিকল্পনা সঠিকভাবে রূপায়ণ করেছে। কোহলির কথায়, তাঁর দলের বোলাররা ভালো বোলিংই করেছে। কিন্তু পরিকল্পনা প্রয়োগ করা যায়নি। চিন্তাভাবনার অবকাশ সর্বদাই রয়েছ। এক্ষেত্রে পুরো কৃতিত্বটাই শ্রীলঙ্কা দলের। অন্যদিকে, অ্যাঞ্জোলো ম্যাথুজ এই জয়কে তাঁর কেরিয়ারে অন্যতম সেরা বলে অভিহিত করেছেন। কামব্যাক ম্যাচে ৫২ রানে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করেন ম্যাথুজ। তিনি বলেছেন, ভারতকে হারানো অন্যতম সেরা জয়। তিনি বলেছেন,‘৩২১ রান কিন্তু সব সময় তাড়া করার মতো স্কোর ছিল। দারুণ উইকেট। আমি তো বলব, আমাদের বোলাররা খুব ভাল বল করেছে। ভারতকে ওই রানের মধ্যে আটকে রাখাটা যথেষ্ট কৃতিত্বের।’ দলের সহ খেলোয়াড়দেরও প্রশংসা শোনা গিয়েছে ম্যাথুজের গলায়। তিনি বলেছেন, দলে ফিরে এ ধরনের ইনিংস খেলা একেবারেই সহজ ছিল না ধনুষ্ক গুণতিলকের কাছে। কুশল মেন্ডিস দারুন ক্রিকেটার। কুশল পেরেরাও দারুন খেলেছে। প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে হারের পর গ্রুপ বি থেকে সেমিফাইনালে যাওয়ার আশা টিকিয়ে রাখতে ভারতকে হারাতেই হত শ্রীলঙ্কাকে। শ্রীলঙ্কার এই জয়ে জমে গেল গ্রুপ বি-র লড়াই। চারটি দলই একটি করে ম্যাচ জিতেছে। চারটে দলের যে কোনও দু’দল সেমিফাইনালে যেতে পারে। সেমিফাইনালে পৌঁছতে হলে পরের ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারাতেই হবে ভারতকে। অন্যদিকে, দক্ষিণ আফ্রিকাও ভারতকে হারাতে মরিয়া হবে। শ্রীলঙ্কা ও পাকিস্তানের ম্যাচে যে জিতবে সেই দলেরই সেফিফাইনালে যাওয়ার সম্ভাবনা উজ্জ্বল হবে। অর্থাত্, গ্রুপের পরবর্তী দুটি ম্যাচ কার্যত নকআউট ম্যাচ।

সেরা শিরোনাম

Ranji Trophy: রঞ্জি অভিযানে শুরুতেই ব্যর্থ রাহুল, জয়সওয়ালরা, চিন্তা বাড়তে পারে গম্ভীরের?
রঞ্জি অভিযানে শুরুতেই ব্যর্থ রাহুল, জয়সওয়ালরা, চিন্তা বাড়তে পারে গম্ভীরের?
Ranji Trophy: সুদীপ-অভিষেকের জোড়া সেঞ্চুরিতে কল্যাণীতে দিল্লি-বধের স্বপ্ন বাংলার, প্রথম ইনিংসের লিড
সুদীপ-অভিষেকের জোড়া সেঞ্চুরিতে কল্যাণীতে দিল্লি-বধের স্বপ্ন বাংলার, প্রথম ইনিংসের লিড
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Prince Yadav: ১৫ বছর পরে টি টোয়েন্টি ক্রিকেটে ভারতীয়দের মধ্য়ে নতুন নজির গড়লেন প্রিন্স যাদব
১৫ বছর পরে টি টোয়েন্টি ক্রিকেটে ভারতীয়দের মধ্য়ে নতুন নজির গড়লেন প্রিন্স যাদব

ভিডিও

CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP
Congress Protest: ললিত গ্রেট ইস্টার্ন থেকে লোকভবন পর্যন্ত কংগ্রেসের প্রতিবাদ মিছিল |
Abhishek Banerjee: বুধবার সকাল ১০টায় ফের হাজিরার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নোটিস পুলিশের
Durga Puja 2026: মণ্ডপে মণ্ডপে থিমের চমক, এবছর কেমনভাবে সেজে উঠেছে সুরুচি সঙ্ঘ আর বেহালা নূতন দল?
Supreme Court: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে পিটিশন দাখিল রাহুল গান্ধীর লিগ্যাল টিমের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
8th Pay Commission : ১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
Cristiano Ronaldo: কেন সাসপেন্ড করা হল রোনাল্ডোকে? আদৌ কি পর্তুগাল দলে আর ফিরতে পারবেন সি আর সেভেন?
কেন সাসপেন্ড করা হল রোনাল্ডোকে? আদৌ কি পর্তুগাল দলে আর ফিরতে পারবেন সি আর সেভেন?
Oppositions Rally : রাজধানীর বুকে বিশাল জমায়েত, সুপ্রিম কোর্টমুখী বিরোধী শিবিরের মিছিল ; আগেই পৌঁছে গেল লিগ্যাল টিম
রাজধানীর বুকে বিশাল জমায়েত, সুপ্রিম কোর্টমুখী বিরোধী শিবিরের মিছিল ; আগেই পৌঁছে গেল লিগ্যাল টিম
Abishek Porel: জেলমুক্তির ২৫ দিন পরেই সেঞ্চুরি, মাঠে কাঁদলেন অভিষেক পোড়েল, কোহলি-সেলিব্রেশন কল্যাণীতে
জেলমুক্তির ২৫ দিন পরেই সেঞ্চুরি, মাঠে কাঁদলেন অভিষেক পোড়েল, কোহলি-সেলিব্রেশন কল্যাণীতে
Abhijeet Dipke : 'এবার পুরো দেশই যন্তর মন্তর হয়ে উঠবে !' হুঙ্কার অভিজিৎ দীপকের
'এবার পুরো দেশই যন্তর মন্তর হয়ে উঠবে !' হুঙ্কার অভিজিৎ দীপকের
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Embed widget