এক্সপ্লোর

আগামী পাঁচ মাসের মধ্যেই বিশ্বকাপের জন্য ভারতের কোর টিম সম্পর্কে জানা যাবে: প্রসাদ

পাল্লেকেল: আগামী পাঁচ মাসের মধ্যেই ২০১৯-এর বিশ্বকাপের জন্য ভারতের কোর টিম বাছাইয়ের কাজ হয়ে যাবে। এই সময়ের মধ্যে রোটেশন পদ্ধতির ভিত্তিতে খেলোয়াড়দের দেখে নেওয়া হবে। মুখ্য নির্বাচক এসএসকে প্রসাদ এ কথা জানিয়েছেন। তিনি বলেছেন, আমরা এমন কয়েকজন খেলোয়াড়কে চিহ্নিত করেছি যাঁরা আগামী ৪-৫ মাস খেলবেন। তাঁদের রোটেশন পদ্ধতিতে খেলানো হবে। এই কারণেই পেসার মহম্মদ শামি, উমেশ যাদব এবং দুই স্পিনার আর অশ্বিন ও রবীন্দ্র জাদেজাকে শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের ম্যাচের সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে। প্রসাদ জানিয়েছেন, আগামী ৪-৫ মাস ধরে বাছাই করা ক্রিকেটারদের ঘুরিয়ে-ফিরিয়ে খেলানো হবে। এরপরই ২০১৯-র বিশ্বকাপে কারা খেলবেন, তার একটা চিত্র পাওয়া যাবে। তিনি বলেছেন, এই পদ্ধতি ইতিমধ্যেই শুরু হয়েছে। তাই দলের কয়েকজন প্রধান খেলোয়াড়কে বিশ্রাম দেওয়া হয়েছে, যাতে তরুণদের দেখে নেওয়া যায়। শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজে লোকেশ রাহুল চার নম্বরে ব্যাট করবেন বলে জানিয়েছেন প্রধান নির্বাচক। কারণ, শিখর ধবন ও রোহিত শর্মা ওপেনে দারুন ফর্মে রয়েছেন। তাই রাহুলকে চার নম্বরে খেলিয়ে দেখে নেওয়া হবে। দলে এ ধরনের রদবদল বিশ্বকাপের দল চূড়ান্ত করার জন্য আগামী কিছু সময় চলবে বলেও জানিয়েছেন প্রসাদ। তিনি আরও বলেছেন, আগামী বিশ্বকাপের কথা মাথায় রেখে দলের জন্য ২২ থেকে ২৪-২৫ জন প্লেয়ারের কথা ভাবা হয়েছে। ঘুরিয়ে ফিরিয়ে খেলিয়ে তাঁদের অগ্রগতি দেখে নেওয়া হবে। একটা নির্দিষ্ট সময়ের পর ওই তালিকায় আরও ছাঁটাই করা হবে। এরপর যাঁরা থাকবেন বিশ্বকাপ শুরু হওয়ার আট থেকে এক বছর পর্যন্ত তাঁদের ওপর নজর রাখা হবে। প্রসাদ আরও জানিয়েছেন, ক্রিকেটারদের তাঁদের ফিটনেসের মান আরও উন্নত করতে হবে। ফিটনেস না থাকলে কাউকেউ দলের জন্য বিবেচনা করা হবে না। শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ থেকে বাদ পড়লেও যুবরাজ সিংহর সামনে এখনও সব দরজা বন্ধ হয়ে যায়নি। বর্তমানে ৩৫-র ওপরে বয়স এমন প্লেয়ারদের মধ্যে মহেন্দ্র সিংহ ধোনি, সুরেশ রায়নার পাশাপাশি যুবিও বিবেচনায় রয়েছেন। বোর্ডের নির্দিষ্ট ফিটনেস ও দক্ষতা প্রমাণের রাস্তা এখনও রয়েছে।

সেরা শিরোনাম

Ranji Trophy: অসুস্থ থাকায় রঞ্জির দ্বিতীয় ম্যাচে খেললেন না শামি, ব্যাটারদের প্রয়োগক্ষমতা নিয়ে খুশি নন কোচ
অসুস্থ থাকায় রঞ্জির দ্বিতীয় ম্যাচে খেললেন না শামি, ব্যাটারদের প্রয়োগক্ষমতা নিয়ে খুশি নন কোচ
Bengal vs Services: অভিমন্যুর হাফসেঞ্চুরি, রঞ্জিতে সারাদিনে পড়ল ১৫ উইকেট, বাংলা vs সার্ভিসেস ম্যাচের আপডেট
অভিমন্যুর হাফসেঞ্চুরি, রঞ্জিতে সারাদিনে পড়ল ১৫ উইকেট, বাংলা vs সার্ভিসেস ম্যাচের আপডেট
Neeraj Chopra: চোট সারিয়ে কবে ট্র্যাকে ফিরবেন নীরজ?
চোট সারিয়ে কবে ট্র্যাকে ফিরবেন নীরজ?
Delhi Capitals: কোচিং স্টাফে তারকার মেলা, দিল্লির ডাগআউটে আরেক কিংবদন্তি, ফাস্ট বোলিং কোচ হলেন চামিন্ডা ভাস
কোচিং স্টাফে তারকার মেলা, দিল্লির ডাগআউটে আরেক কিংবদন্তি, ফাস্ট বোলিং কোচ হলেন চামিন্ডা ভাস

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget