এক্সপ্লোর

West Bengal SIR: শামি, লক্ষ্মীরতন শুক্লদের পর এবার দুই প্রধানের হয়ে খেলা মেহতাবকেও SIR শুনানিতে ডাক

Mehtab Hossain: তিনি একা নন, এর আগে তাঁর মাকেও কিন্তু শুনানিতে ডেকে পাঠানো হয়েছিল বলে জানান মেহতাব হোসেন।

কলকাতা: সাম্প্রতিক অতীতে মহম্মদ শামি, লক্ষ্মীরতন শুক্লদের মতো তারকা ক্রীড়াবিদদের ডাকা হয়েছিল। এবার সেই তালিকায় যুক্ত হল আরও এক হেভিওয়েট ক্রীড়া ব্যক্তিত্বের নাম। SIR শুনানিতে (West Bengal SIR) ডাক পেলেন মেহতাব হোসেন (Mehtab Hossain)। গতকালই হাতে নোটিস পেয়েছেন প্রাক্তন ভারতীয় ফুটবলার।

বাংলা তথা ভারতীয় ফুটবলের পরিচিত মুখ মেহতাব। অতীতে ইস্টবেঙ্গলমোহনবাগান, কলকাতার দুই প্রধানের হয়েই ময়দান কাঁপিয়েছেন মেহতাব। জাতীয় দলের হয়েও ৩৩টি ম্যাচ খেলেছেন। সেই মেহতাবকেই এবার SIR শুনানিতে ডাকা হল। রবিবার মল্লিকপুরের আব্দুস শকুর হাইস্কুলের শুনানিকেন্দ্রে তাঁকে ডেকে পাঠানো হয়েছে। এই ঘটনায় মেহতাব নিজে বেশ খানিকটা হতবাকই বটে। 

কিন্তু কেন ডাক পেলেন মেহতাব? সেই নিয়ে প্রাক্তন ফুটবলার নিজেই খোলসা করে সবটা জানান। মেহতাব হোসেন জানান নামের গড়মিলের জেরেই তিনি শুনানিতে ডাক পেয়েছেন। মেহতাব বলেন, 'তালিকায় মায়ের নামের সঙ্গে নিজের নামের বানান না মেলায় SIR শুনানিতে ডাক।' তিনি একা নন, এর আগে তাঁর মাকেও কিন্তু শুনানিতে ডেকে পাঠানো হয়েছিল বলে জানান মেহতাব।

১লা ফেব্রুয়ারি মল্লিকপুরে মেহতাবকে শুনানির জন্য যেতে হবে। তিনি আপাতত নিউ টাউনে থাকেন। তবে মেহতাবের আদি বাড়ি কিন্তু মল্লিকপুরেই। তিনি এখনও সেখানেরই ভোটার। তাই শুনানিতেও তাঁকে সেখানেই ডেকে পাঠানো হয়েছে।

এর আগে মহম্মদ শামি, লক্ষ্মীরতন শুক্লরাও SIR শুনানিতে ডাক পেয়ে গিয়েছিলেন। কলকাতা পুরসভার ৯৩ ওয়ার্ডের কাটজুনগর স্বর্ণময়ী বিদ্যাপীঠে মহম্মদ শামিকে ডাকা হয়েছিল। শুনানিকেন্দ্র থেকে বেরিয়ে শামির স্পষ্ট দাবি SIR-র জন্য কারুর ক্ষতি তো হচ্ছে না। তিনি বলেন, 'কোনও সমস্যা হয়নি। এটা তো সবার অধিকার। কিছু ভুল থাকলে সকলেরই ভুল শুধরে নেওয়া উচিত। যার যেখানে ভোটকেন্দ্র সেখানে ডাক পড়লে যাওয়া উচিত। SIR-র ফলে আপনাদের কোনও ক্ষতি তো হচ্ছে না। আমি বলব কিছু ভুলত্রুটি থাকলে সেটা শুধরে নেওয়া আপনাদের, আমাদের সকলের দায়িত্ব।'    

পাশাপাশি তাঁর আরও দাবি ভুলত্রুটি শুধরানোর জন্য তাঁকে যতবার ডাকা হবে, তিনি ততবারই আসতে রাজি। 'আমায় ডাকা নিয়ে তো আমার কোনও সমস্যা নেই। এঁরা গোটা প্রক্রিয়াটা খুব সুষ্ঠভাবে সম্পন্ন করেছেন। ভেরিফাই করেছেন। একবার না, ডাকা হল ১০ বারও আসব। আর যাদের ফর্ম নেই, তাদেরও ফর্ম নিয়ে প্রক্রিয়াটা সম্পন্ন করা উচিত।' জানান শামি।   

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

England vs India Live: অল্প রানের পুঁজি নিয়ে শুরুতেই দুই উইকেট, বুমরার পর সাফল্য পেলেন কৃষ্ণও
অল্প রানের পুঁজি নিয়ে শুরুতেই দুই উইকেট, বুমরার পর সাফল্য পেলেন কৃষ্ণও
ENG vs IND: চূড়ান্ত ব্যর্থ মিডল অর্ডার, কোহলি, শ্রেয়সের অর্ধশতরান সত্ত্বেও কার্ডিফে ২৩৩ রানেই অল আউট ভারত
চূড়ান্ত ব্যর্থ মিডল অর্ডার, কোহলি, শ্রেয়সের অর্ধশতরান সত্ত্বেও কার্ডিফে ২৩৩ রানেই অল আউট ভারত
Virat Kohli: কার্ডিফে অর্ধশতরান হাঁকালেন কোহলি, ইংল্যান্ডের মাটিতে গড়লেন বিরাট রেকর্ড
কার্ডিফে অর্ধশতরান হাঁকালেন কোহলি, ইংল্যান্ডের মাটিতে গড়লেন বিরাট রেকর্ড
Lionel Messi: বারংবার তাঁর প্রতি ফিফার পক্ষপাতের অভিযোগ উঠেছে, ফের বিশ্বকাপ ফাইনালে উঠে এবার মুখ খুললেন মেসি
বারংবার তাঁর প্রতি ফিফার পক্ষপাতের অভিযোগ উঠেছে, ফের বিশ্বকাপ ফাইনালে উঠে এবার মুখ খুললেন মেসি

ভিডিও

Koel Mallick: তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ ছাড়লেন কোয়েল মল্লিক | ABP Ananda Live
Chok Bhanga 6ta: আরও একা মমতা বন্দ্যোপাধ্য়ায়। গতকাল মদন মিত্র আজ কোয়েল মল্লিক | ABP ANANDA LIVE
TMC Inner Clash: 'তৃণমূল মানেই হয়ে গেছে গোর়ু, বালি চোর'। মন্তব্য সায়ন্তন বসুর | ABP Ananda LIve
Suruchi Sangha News: রথের সকালে দুর্গাপুজোর আগে হল সুরুচি সঙ্ঘে খুঁটিপুজো | ABP Ananda
Amit Shah News: রথযাত্রা উপলক্ষে আমদাবাদের শ্রী জগন্নাথজি মন্দিরে পুজো দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
England vs India Live: গিলকে ফিরিয়ে ভারতকে প্রথম ধাক্কা দিলেন অ্যাটকিনসন, ক্রিজে বিরাট কোহলি
গিলকে ফিরিয়ে ভারতকে প্রথম ধাক্কা দিলেন অ্যাটকিনসন, ক্রিজে বিরাট কোহলি
E20 পেট্রোলে গাড়ির মাইলেজ বাড়ছে নাকি কমছে? দেশজুড়ে কার মালিকদের মতামতে সামনে এল চমকে দেওয়া তথ্য
E20 পেট্রোলে গাড়ির মাইলেজ বাড়ছে নাকি কমছে? দেশজুড়ে কার মালিকদের মতামতে সামনে এল চমকে দেওয়া তথ্য
Bank Fraud: ব্যাঙ্ক প্রতারণা মামলায় তল্লাশি, উদ্ধার হল ১ কোটি ৫৫ লক্ষ টাকা, গ্রেফতার ৩ জন
ব্যাঙ্ক প্রতারণা মামলায় তল্লাশি, উদ্ধার হল ১ কোটি ৫৫ লক্ষ টাকা, গ্রেফতার ৩ জন
Abhishek Banerjee : ফের বিপাকে অভিষেক! শিশুর হাত বাদ থেকে মাটি ও গাছ চুরির অভিযোগ, আর কী কী কাণ্ড ঘটিয়েছেন ?
ফের বিপাকে অভিষেক! শিশুর হাত বাদ থেকে মাটি ও গাছ চুরির অভিযোগ, আর কী কী কাণ্ড ঘটিয়েছেন ?
Dilip Ghosh: মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুরের রথযাত্রায় সামিল দিলীপ ঘোষ, অংশ নিলেন পুজোয়, করলেন গো-সেবাও
মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুরের রথযাত্রায় সামিল দিলীপ ঘোষ, অংশ নিলেন পুজোয়, করলেন গো-সেবাও
Nadia News: ফ্ল্যাট থেকে বের করে এনে 'মার', আর্থিক দুর্নীতি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার রাজ্যের এই তৃণমূল নেতা
ফ্ল্যাট থেকে বের করে এনে 'মার', আর্থিক দুর্নীতি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার রাজ্যের এই তৃণমূল নেতা
India vs Pakistan: আগামী বছর ওয়ান ডে বিশ্বকাপ একবার নয়, তিন তিনবার মুখোমুখি হতে পারে ভারত ও পাকিস্তান
আগামী বছর ওয়ান ডে বিশ্বকাপ একবার নয়, তিন তিনবার মুখোমুখি হতে পারে ভারত ও পাকিস্তান
Petrol-Diesel: পেট্রোলে স্বস্তি! ডিজেল ও এটিএফের উইন্ডফল ট্যাক্স বাড়াল কেন্দ্র, আবারও জ্বালানির দাম বাড়বে ?
পেট্রোলে স্বস্তি! ডিজেল ও এটিএফের উইন্ডফল ট্যাক্স বাড়াল কেন্দ্র, আবারও জ্বালানির দাম বাড়বে ?
Embed widget