এক্সপ্লোর

IND vs WI: ভারতের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের দল ঘোষণা ওয়েস্ট ইন্ডিজের, সুযোগ পেলেন নবাগত স্পিনার

IND vs WI 2nd Test: ওয়েস্ট ইন্ডিজ দলে বাকি ১২ সদস্যের জায়গা পরিবর্তন হয়নি। শুধুমাত্র নতুন মুখ হিসেবে ঢুকেছেন কেভিন সিলক্লেয়ার। অলরাউন্ডার রেইমন রেইফারের বদলি হিসেবে দলে এলেন সিনক্লেয়ার। 

অ্যান্টিগা: ভারতের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের জন্য ১৩ সদস্যের দল ঘোষণা করল ওয়েস্ট ইন্ডিজ (West Indies)। দলে রয়েছেন একজন নবাগত স্পিনারও। প্রথম টেস্টে ইনিংস ও ১৪১ রানের বিশাল ব্যবধানে হারতে হয়েছিল ক্রেইগ ব্রেথওয়েটের দলকে। সেই ম্যাচে অশ্বিন একাই ১২ উইকেট তুলে নিয়েছিলেন। তাই দ্বিতীয় টেস্টে একজন স্পিনার অতিরিক্ত দলে অন্তর্ভূক্তি করাল ক্যারিবিয়ানরা। 

ওয়েস্ট ইন্ডিজ দলে বাকি ১২ সদস্যের জায়গা পরিবর্তন হয়নি। শুধুমাত্র নতুন মুখ হিসেবে ঢুকেছেন কেভিন সিলক্লেয়ার। অলরাউন্ডার রেইমন রেইফারের বদলি হিসেবে দলে এলেন সিনক্লেয়ার। ২৩ বছরের কেভিন ইতিমধ্যেই দেশের জার্সিতে সাতটি ওয়ান ডে ও ৬টি টি-টোয়েন্টি ম্যাচে খেলেছেন। সম্প্রতি বিশ্বকাপের যোগ্য়তা অর্জন পর্বের ম্যাচ খেলা হয়েছিল জিম্বাবোয়েতে। সেখানেও দেশের জার্সিতে নেমেছিলেন কেভিন। তবে টেস্টে প্রথমবার দলে সুযোগ পেলেন। 

ওয়েস্ট ইন্ডিজ দল: ক্রেইগ ব্রেথওয়েট, জারমেইন ব্ল্যাকউড, এলিস আথানাজে, তেগনারিন চন্দ্রপল, রখিম কর্ণওয়েল, জশুয়া দ্য সিলভা, শ্যানন গ্যাব্রিয়েল, জেসন হোল্ডার, আলজারি জোসেফ, কির্ক ম্যাকেঞ্জি, কেমার রোচ., কেভিন সিনক্লেয়ার, জোমেল ওয়ারিকান

শীর্ষস্থান হারাতে পারে ভারত?

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজে ২-০ ব্যবধানে জিতলেও ক্রমতালিকায় শীর্ষস্থান হারাতে পারে ভারতীয় দল (Indian Cricket Team)। কিন্তু কেন? ইতিমধ্যেই ডমিনিকা টেস্টে ইনিংস ও ১৪১ রানে জয় ছিনিয়ে নিয়েছে রোহিত শর্মার নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া। এই সিরিজ দিয়েই টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২৩-২৫ শুরু করেছে ভারত। এই মুহূর্তে ১২১ রেটিং নিয়ে পয়েন্ট টেবিলে শীর্ষে রয়েছে ভারত। অস্ট্রেলিয়া দ্বিতীয় স্থানে রয়েছে ১১৬ পয়েন্ট নিয়ে। এই মুহূর্তে অ্যাশেজ খেলতে ব্যস্ত প্যাট কামিন্সের দল। সেখানে প্রথম ২ টেস্টে জয়ের পর তৃতীয় ম্যাচে হারতে হয়েছিল অজিদের। 

অস্ট্রেলিয়া এই মুহূর্তে অ্যাশেজে ২-১ ব্যবধানে এগিয়ে রয়েছে। ভারত যদি ওয়েস্ট ইন্ডিজকে পরের ম্যাচেও হারিয়ে ২-০ ব্যবধানে সিরিজ জেতে। অ্যাশেজের তৃতীয় টেস্ট ১৯ তারিখ থেকে ম্যাঞ্চেস্টারে ও ২৭ তারিখ থেকে ওভালে শুরু চতুর্থ টেস্ট। আর অজিরা যদি অ্যাশেজে ৪-১ ব্যবধানে জয় ছিনিয়ে নেয় তবে ক্রমতালিকায় শীর্ষস্থান হারাতে পারে টিম ইন্ডিয়া। ভারত-ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় টেস্ট যদি ড্র হয়, অন্যদিকে অস্ট্রেলিয়া যদি ৩-১ ব্যবধানে অ্যাশেজে জেতে, তবে ভারতীয় দল দ্বিতীয় স্থানে নেমে যাবে, স্মিথরা শীর্ষে চলে যাবে। ভারত-ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় টেস্ট শুরু হবে আগামী ২০ জুলাই থেকে।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mohammed Shami: 'বন্দে মাতরম', 'ভারত মাতা কি জয়' স্লোগান নিয়ে বড় বয়ান মহম্মদ শামির
'বন্দে মাতরম', 'ভারত মাতা কি জয়' স্লোগান নিয়ে বড় বয়ান মহম্মদ শামির
Durand Cup 2026: মনবীরের হ্যাটট্রিক, সাউথ ইউনাইটেড ক্লাবকে আট গোলের মালা মোহনবাগানের
মনবীরের হ্যাটট্রিক, সাউথ ইউনাইটেড ক্লাবকে আট গোলের মালা মোহনবাগানের
IND vs SL: সর্বাধিক ম্যাচ জিতেছেন অধিনায়ক কোহলি, শ্রীলঙ্কার মাটিতে এক নজরে টিম ইন্ডিয়ার বিভিন্ন রেকর্ড
সর্বাধিক ম্যাচ জিতেছেন অধিনায়ক কোহলি, শ্রীলঙ্কার মাটিতে এক নজরে টিম ইন্ডিয়ার বিভিন্ন রেকর্ড
Allan Nascimento Death: ৩৪-এই সব শেষ, হৃদরোগে মৃত্যু UFC তারকার, কী কারণে কম বয়সিদের হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ছে?
৩৪-এই সব শেষ, হৃদরোগে মৃত্যু UFC তারকার, কী কারণে কম বয়সিদের হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ছে?

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget