এক্সপ্লোর

West Indies vs England, T-20: তৃতীয় টি-২০ ম্যাচে ২০ রানে জয়, ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে ২-১ এগিয়ে ওয়েস্ট ইন্ডিজ

West Indies vs England: ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজে তিন ম্যাচের পর ২-১ এগিয়ে ওয়েস্ট ইন্ডিজ। পাঁচ ম্যাচের এই সিরিজ দখল করতে হলে আর একটি ম্যাচ জিতলেই হবে ক্যারিবিয়ানদের।

ব্রিজটাউন: ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজের টি-২০ সিরিজে জমাজমাট লড়াই। প্রথম ম্যাচে ৯ উইকেটে জিতে সিরিজে ১-০ এগিয়ে গিয়েছিলেন ক্যারিবিয়ানরা। দ্বিতীয় ম্যাচে টানটান লড়াই হয়। তবে শেষপর্যন্ত এক রানে জিতে সিরিজে সমতা ফেরায় ইংল্যান্ড। তৃতীয় ম্যাচে ২০ রানে জয় পেয়ে আবার এগিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ। এই সিরিজে আরও দু’টি ম্যাচ বাকি। ফলে উত্তেজক লড়াই দেখার অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা।

এই সিরিজের তৃতীয় ম্যাচে টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন ইংল্যান্ডের অধিনায়ক মইন আলি। শুরুতে মনে হয়েছিল তাঁর এই সিদ্ধান্ত ঠিক। কারণ, ১১ রানের মাথায় প্রথম উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। ব্র্যান্ডন কিংকে (১০) বোল্ড করে দেন জর্জ গার্টন। এরপরেই অবশ্য ম্যাচে আধিপত্য বিস্তার করেন ক্যারিবিয়ানরা। তিন নম্বরে নামা নিকোলাস পুরান ৪৩ বলে ৭০ রান করেন। তাঁর ইনিংসে ছিল চারটি বাউন্ডারি ও পাঁচটি ছক্কা। চার নম্বরে নামা রভম্যান পাওয়েল ছিলেন আরও বিস্ফোরক মেজাজে। তিনি ৫৩ বলে করেন ১০৭ রান। তিনি ১০টি ছক্কা ও চারটি বাউন্ডারি মারেন। পুরান ও পাওয়েলের জুটিতে যোগ হয় ১২২ রান। ৫ উইকেটে ২২৪ রান করে ওয়েস্ট ইন্ডিজ।

এই বিশাল রান তাড়া করে ইংল্যান্ডের পক্ষে জয় পাওয়া খুবই কঠিন ছিল। শেষপর্যন্ত তারা জয় পায়নি। ৯ উইকেটে ২০৪ রান করেই থেমে যেতে হয় ইংরেজদের। দলের হয়ে সর্বোচ্চ ৭৩ রান করেন ওপেনার টম ব্যান্টন। ৬ নম্বরে ব্যাটিং করতে নামা ফিলিপ সল্ট করেন ৫৭ রান। অধিনায়ক মইন পাঁচ নম্বরে ব্যাটিং করতে নেমে কোনও রানই করতে পারেননি। ২ বল খেলেই তিনি আউট হয়ে যান। ওপেনার জেসন রয় করেন ১৯ রান।

ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৫৯ রান দিয়ে ৩ উইকেট নেন রোমারিও শেফার্ড। অধিনায়ক কাইরন পোলার্ড ৩১ রান দিয়ে ২ উইকেট নেন। একটি করে উইকেট নেন শেল্ডন কট্রেল, জেসন হোল্ডার ও আকিল হোসেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Womens Hockey World Cup: দক্ষিণ আফ্রিকাকে হাফডজন গোলের মালা পরিয়ে মহিলা হকি বিশ্বকাপে দুর্দান্ত জয় ভারতের
দক্ষিণ আফ্রিকাকে হাফডজন গোলের মালা পরিয়ে মহিলা হকি বিশ্বকাপে দুর্দান্ত জয় ভারতের
IND vs SL: নবাগত পাড়িক্কাল, সুথারের দাপটে গল-জয় ভারতের, শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ়ে এগিয়ে গেল টিম ইন্ডিয়া
IND vs SL: নবাগত পাড়িক্কাল, সুথারের দাপটে গল-জয় ভারতের, শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ়ে এগিয়ে গেল টিম ইন্ডিয়া
IND vs SL Live: সুথারের ভেল্কিতে কুপোকাত লঙ্কানরা, ১৬৫ রানে শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজ়ে এগিয়ে গেল ভারত
সুথারের ভেল্কিতে কুপোকাত লঙ্কানরা, ১৬৫ রানে শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজ়ে এগিয়ে গেল ভারত
IND vs SL: লড়াকু ধনঞ্জয়কে ফেরালেন জাডেজা, আউট ডিকওয়ালাও, গলে প্রথম সেশনশেষে জয়ের আরও কাছে ভারত
IND vs SL: লড়াকু ধনঞ্জয়কে ফেরালেন জাডেজা, আউট ডিকওয়ালাও, গলে প্রথম সেশনশেষে জয়ের আরও কাছে ভারত

ভিডিও

Militant Arrest News: রিষড়া থেকে পাকিস্তানি জঙ্গি সন্দেহে ধৃত রানা রউফের আরও ১ সহযোগী গ্রেফতার
BJP News: 'বর্তমান সরকারকে প্রমাণ করতে হবে, যে তারা কী চান', বললেন জয়ন্তনারায়ণ চট্টোপাধ্যায়
Kolkata New Market Hotel Fire: হোটেলগুলিকে লাইসেন্স কে দিল? প্রশ্ন তুললেন Agnimitra Paul |ABP Ananda
BJP News: '‘কোনও দৃষ্টান্তমূলক অ্যাকশন হয় না...’',ঘণ্টাখানেক সঙ্গে সুমন অনুষ্ঠানে এসে মন্তব্য প্রাক্তন পুলিশ কর্তা সলিলের
New Market Hotel Fire: নিউ মার্কেটের অগ্নিকাণ্ড,হোটেলের ভিতর সরু সরু গলি;নেই অগ্নি নির্বাপক ব্যবস্থা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget