এক্সপ্লোর

ISL 2023: 'অ্যাওয়ে ম্যাচ জয়ে আত্মবিশ্বাস বাড়বে ছেলেদের', বলছেন মোহনবাগান কোচ ফেরান্দো

Mohun Bagan Supergiants: টানা তৃতীয় জয়ের ফলে ন’পয়েন্ট নিয়ে লিগতালিকার শীর্ষেই রয়ে গেল মোহনবাগান এসজি। কিন্তু টানা তৃতীয় চেন্নাইন এফসি লিগ তালিকার সর্বশেষ স্থানে নেমে গেল।

কলকাতা: চেন্নাইয়ের মাঠে চেন্নাইন এফসি-কে দাপুটে ফুটবল খেলে ৩-১-এ হারানো যে কৃতিত্বের তা খুবই ভাল করে জানেন মোহনবাগান সুপার জায়ান্টের কোচ হুয়ান ফেরান্দো। তাই দলের ছেলেদের খেলায় খুশি তিনি। 

দাপুটে ফুটবল খেলে এ দিন দু’বারের আইএসএল চ্যাম্পিয়ন চেন্নাইন এফসি-কে ৩-১-এ হারায় গতবারের কাপ চ্যাম্পিয়ন মোহনবাগান এসজি। চলতি লিগে টানা তৃতীয় জয় পায় তারা। গতকাল ২২ মিনিটের মাথায় দিমিত্রিয়স পেট্রাটস প্রথম গোল করে দলকে এগিয়ে দেন। প্রথমার্ধের বাড়তি সময়ের তৃতীয় মিনিটে ব্যবধান বাড়ান জেসন কামিংস। দ্বিতীয়ার্ধের দশ মিনিটের মাথায় ফ্রি কিক থেকে গোল করে ব্যবধান কমান রাফায়েল ক্রিভেলারো। কিন্তু পরবর্তী মিনিটেই গোল করে দলের জয় নিশ্চিত করেন মনবীর সিং।  রীতিমতো আধিপত্য দেখিয়ে জয়ের পর ফেরান্দো সাংবাদিকদের বলেন, “দলের ছেলেদের খেলায় আমি খুশি। এ পর্যন্ত অনেকগুলো ম্যাচ আমরা খেলেছি। একসঙ্গে এএফসি কাপ, ডুরান্ড কাপ, কলকাতা লিগ, আইএসএল সবই খেলছি। সবেতেই আমরা ভাল খেলার যথেষ্ট চেষ্টা করছি। সেজন্যই আমি খুশি। অনুশীলন, ম্যাচ সবেতেই ছেলেরা যথেষ্ট ভাল কাজ করছে। তবু বলব আমাদের আরও উন্নতি করতে হবে। অনেক সুযোগ নষ্ট করেছি। আজ প্রথমার্ধে আমাদের একাধিক সুযোগ হাতছাড়া হয়েছে। ওঠা-নামার ক্ষেত্রেও সমস্যা ছিল। এক্ষেত্রে আমি পুরোপুরি খুশি নই ঠিকই। তবে এ জন্য খেলোয়াড়দের সম্পুর্ণ দোষ দেব না। ওদের নিয়ে এখনও কাজ করতে হবে”।

টানা তৃতীয় জয়ের ফলে ন’পয়েন্ট নিয়ে লিগতালিকার শীর্ষেই রয়ে গেল মোহনবাগান এসজি। কিন্তু টানা তৃতীয় চেন্নাইন এফসি লিগ তালিকার সর্বশেষ স্থানে নেমে গেল। শনিবারের এই ম্যাচের পর মোহনবাগান এসজি সেই ২৪ অক্টোবর ভুবনেশ্বরের মাঠে নামবে বাংলাদেশের বসুন্ধরা কিংসের বিরুদ্ধে, এএফসি কাপের গ্রুপ পর্বের ম্যাচে। তাই আপাতত দু’সপ্তাহেরও বেশি ছুটি সবুজ-মেরুন শিবিরে। 

দলের ছুটি হলেও দলের খেলোয়াড়দের সবার ছুটি নেই। বরং আরও বড় দায়িত্ব নিয়ে ভারতীয় দলের হয়ে খেলতে যেতে হবে দলের সাতজন খেলোয়াড়কে। তারা দু-তিন দিনের মধ্যে ক্লাবের শিবির ছেড়ে ভারতীয় দলের শিবিরে যোগ দিতে যাবেন। তবে হাতের কাছে যাঁরা থাকবেন, তাঁদের নিয়ে প্রস্তুতি জারি রাখতে চান ফেরান্দো বলেন,“সামনের দীর্ঘ বিশ্রামে আমাদের পরবর্তী ম্যাচগুলোর জন্য প্রস্তুতি নিতে হবে। এরপর আমাদের সামনে এএফসি কাপের দুটো ম্যাচ আছে। ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ম্যাচ কবে হবে জানি না। পুজোর উৎসব আছে ওই সময়ে। তাই এই নিয়ে ধন্দে রয়েছি। সামনে অনেক ম্যাচ আছে আমাদের”। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Journalist Detained: জার্মান তারকা জামাল মুুসিয়ালার দলবদলের খবর পোস্ট করার জন্য সাংবাদিককে তুলে নিয়ে যাওয়া হল থানায়
জার্মান তারকা জামাল মুুসিয়ালার দলবদলের খবর পোস্ট করার জন্য সাংবাদিককে তুলে নিয়ে যাওয়া হল থানায়
VVS Laxman: বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
AUS vs BAN: তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
Erling Haaland: এক-দুটো নয়, চারটে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের মালিক, নজির গড়লেন আর্লিং হালান্ড
এক-দুটো নয়, চারটে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের মালিক, নজির গড়লেন আর্লিং হালান্ড

ভিডিও

Nirmal Ghosh News: গাড়ির সূত্র ধরে খোঁজ মিলল পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের
Ayushman Bharat News: রবিবার থেকেই রাজ্যে আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমারও কার্ড না থাকলে হাসপাতালেই পূরণ করা যাবে ফর্ম
Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget