এক্সপ্লোর

ফি দিতে না পেরে স্কুল ছেড়ে রোজ ৫ টাকার জন্য গাছ লাগাতেন গ্রেট খলি!

নয়াদিল্লি: স্কুলের ফি ছিল আড়াই টাকা। কিন্তু গরিব বাবা-মার সেই সামান্য টাকাও দেওয়ার ক্ষমতা ছিল না। তাই মাত্র আট বছর বয়সে স্কুল ছেড়ে রোজ পাঁচ টাকার জন্য শিশুশ্রমিকের কাজ করতে বাধ্য হয়েছিলেন দ্য গ্রেট খলি। আত্মজীবনীতে ছোটবেলা থেকে এই লড়াইয়ের কথা তুলে ধরেছেন দলীপ সিংহ রানা ওরফে খলি। বিনীত কে বনসলের সঙ্গে মিলে আত্মজীবনী লিখেছেন খলি। তাঁর আত্মজীবনীর নাম ‘দ্য ম্যান হু বিকেম খলি’। এই বইয়ে তাঁর জীবন সংগ্রামের কথা লিপিবদ্ধ করা হয়েছে। ছোটবেলায় শুধু দারিদ্র্যই প্রতিবন্ধকতা ছিল না, তার সঙ্গে বিশাল চেহারার জন্য জুটত বিদ্রুপ। কিন্তু সব প্রতিবন্ধকতা অতিক্রম করে কুস্তিগীর হওয়ার স্বপ্ন পূরণ করেন দলীপ। তিনি প্রথম ভারতীয় হিসেবে ডবলুডবলুই-তে যোগ দেন। পরিচিত হয়ে ওঠেন দ্য গ্রেট খলি নামে। ডবলুডবলুই চ্যাম্পিয়ন হয়ে বিশ্বজোড়া খ্যাতি লাভ করেন। ১৯৭৯ সালে দ্বিতীয় শ্রেণিতে ভর্তি হওয়ার পর ছোট্ট দলীপের জীবনে সঙ্কটের সূচনা হয়। বাড়িতে একটা পয়সাও ছিল না। স্কুলের ফি দিতে না পারায় রোজ গালমন্দ করতেন প্রধান শিক্ষক। একদিন ক্লাসে সবার সামনেই চরম অপমান করলেন ক্লাসটিচার। সহপাঠীরাও হাসাহাসি শুরু করল। সেদিনের পর আর স্কুলে যায়নি দলীপ। তার পড়াশোনা সেখানেই শেষ হয়ে যায়। এরপর একদিন তার বাবা এসে বলেন, গ্রামে গাছ লাগানোর কাজ করলে রোজ পাঁচ টাকা করে পাওয়া যাবে। স্কুলের আড়াই টাকা ফি দিতে না পারা দলীপের কাছে সেই টাকা লটারি পাওয়ার মতো ছিল। বাবার কথা শুনেই আনন্দে তার চোখ চকচক করে ওঠে। সে অবিলম্বে কাজে যোগ দেয়। গাছ লাগানোর কাজ সহজ ছিল না। এই কাজে প্রচণ্ড শক্তি দরকার ছিল। আট বছর বয়সেই সেই শক্তি থাকায় বাবার আপত্তি সত্ত্বেও কাজে যোগ দেয় দলীপ। রোজ চার কিমি হেঁটে গিয়ে গাছ এনে গ্রামে লাগাতে হত। তারপর আবার বীজ আনতে যেতে হত। প্রথম দিনের কাজ শেষে পাঁচ টাকা পেয়ে অসম্ভব আনন্দ হয়েছিল ছোট্ট দলীপের। দ্য গ্রেট খলি হয়ে ওঠার পরেও এখনও সে কথা মনে আছে তাঁর। শিশুশ্রমিক হিসেবে কাজ শুরু করলেও, খলির মতে, তাঁর প্রথম চাকরি সিমলার এক রেস্তোরাঁ ব্যবসায়ীর দেহরক্ষী হওয়া। থাকা, খাওয়া ছাড়াও তিনি পেতেন মাসে দেড় হাজার টাকা। এভাবে লড়াই করতে করতেই খ্যাতির শিখরে পৌঁছে যাওয়ার কাহিনীই আছে দ্য গ্রেট খলির আত্মজীবনীতে।

সেরা শিরোনাম

Punam Raut Retirement: এক দশকেরও বেশি কেরিয়ার, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পুণমের
এক দশকেরও বেশি কেরিয়ার, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পুণমের
Jasprit Bumrah: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়ে নেই যশপ্রীত বুমরা!
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়ে নেই যশপ্রীত বুমরা!
PM Modi: 'ওঁদের আলো আমাদের মধ্য়ে ছড়িয়ে পড়ুক', এশিয়ান গেমসে পদকজয়ীদের সঙ্গে সাক্ষাৎ প্রধানমন্ত্রীর
'ওঁদের আলো আমাদের মধ্য়ে ছড়িয়ে পড়ুক', এশিয়ান গেমসে পদকজয়ীদের সঙ্গে সাক্ষাৎ প্রধানমন্ত্রীর
Mohammed Shami: রোহিত-কোহলিদের বিশ্বকাপ ফাইনালে হারের পর উঠেছিল সমালোচনার ঝড়, এই প্রথম মুখ খুললেন শামি
রোহিত-কোহলিদের বিশ্বকাপ ফাইনালে হারের পর উঠেছিল সমালোচনার ঝড়, এই প্রথম মুখ খুললেন শামি

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget