এক্সপ্লোর

একটা সময় পকেটে স্টেশন থেকে বাড়ি ফেরার ট্যাক্সিভাড়া ছিল না: সচিন

মুম্বই: আজ দেশের অন্যতম ধনী ক্রীড়াবিদদের তালিকায় রয়েছেন সচিন তেন্ডুলকর। কিন্তু, এমন একটা সময় গিয়েছে, যখন স্টেশন থেকে বাড়ি ফেরার জন্য পকেটে ট্যাক্সি-ভাড়াও ছিল না। নিজের কৈশোর জীবনের এমনই সব অজানা কথা নিজের মুখে জানালেন ক্রিকেট কিংবদন্তি। এদিন একটি বেসরকারি ব্যাঙ্কের ‘ডিজিটাল ব্যাঙ্কিং’ প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে এসে মাস্টার ব্লাস্টার স্মৃতি রোমন্থন করতে করতে ফেলে আসা কৈশোরে ফিরে যান। বলেন, আমার তখন ১২ বছর বয়স। মুম্বই অনূর্ধ্ব-১৫ দলের হয়ে খেলার সুযোগ পেলাম। ভীষণই উত্তেজিত ছিলাম। কিছু টাকা নিয়ে তিনটি ম্যাচ খেলতে পুণে গিয়েছিলাম। কিন্তু, সেখানে বৃষ্টি শুরু হল। সচিন যোগ করেন, আমি ভাল খেলতে পারিনি। মাত্র ৪ রানে রান-আউট হয়েছিলাম। আমি কাঁদতে কাঁদতে ড্রেসিং রুমে ফিরেছিলাম সেদিন। আর ব্যাট করার সুযোগ পাইনি। বৃষ্টি হওয়ায় আর ওইদিন খেলা হয়নি। ফলে আমরা সকলে মিলে বাইরে গিয়েছিলাম। একটা সিনেমা দেখার পর সকলে মিলে বাইরে খাওয়া-দাওয়া করেছিলাম। সচিন বলেন, কী করে টাকা বাঁচিয়ে খরচ করতে হয়,  সেই বয়সে তা আমি জানতাম না। ফলে, পুরো টাকা পুণেতে শেষ হয়ে যায়। মু্ম্বই ফিরে আমার কাছে স্টেশন থেকে বাড়ি ফেরার মতো ট্যাক্সি-ভাড়াও আমার কাছে ছিল না। দুটি বড় নিয়ে দাদার স্টেশন থেকে হেঁটেই আমাকে শিবাজী পার্কে আসতে হয়েছিল। কারণ, তখন তো মোবাইল ফোনের যুগ ছিল না। না হলে, একটা এসএমএস করলেই বাবা অথবা মা ফোনে সেই টাকা পাঠিয়ে দিত। আর আমি ট্যাক্সি করে বাড়ি পৌঁছে যেতাম। প্রযুক্তির আরও একটি উদাহরণ দিতে গিয়ে সচিন মনে করিয়ে দেন, বিশ্বের তিনিই প্রথম ক্রিকেটার যাঁকে ১৯৯২ সালে প্রযুক্তি ব্যবহার করে তৃতীয় আম্পায়ার আউট দেন। তিনি যোগ করেন, সবসময় প্রযুক্তি আপনার সহায়ক না-ও হতে পারে।  

সেরা শিরোনাম

SAFF Championship: মলদ্বীপকে হারিয়ে গ্রুপ পর্বের শীর্ষে থেকেই সাফ চ্যাম্পিয়নশিপের সেমিতে ভারত
মলদ্বীপকে হারিয়ে গ্রুপ পর্বের শীর্ষে থেকেই সাফ চ্যাম্পিয়নশিপের সেমিতে ভারত
KS Bharat: আন্তর্জাতিক ক্রিকেটে দ্বিতীয় ইনিংস, আমিরশাহির জার্সিতে মাঠে নামবেন ভারতের হয়ে টেস্ট খেলা তারকা?
আন্তর্জাতিক ক্রিকেটে দ্বিতীয় ইনিংস, আমিরশাহির জার্সিতে মাঠে নামবেন ভারতের হয়ে টেস্ট খেলা তারকা?
Kohli Meets Aaryavir: এক খুদেকে সাক্ষাৎকার দিয়েছিলেন কোহলি, সেদিনের সেই বালকই এখন ঝড় তুলেছেন ব্য়াট হাতে
এক খুদেকে সাক্ষাৎকার দিয়েছিলেন কোহলি, সেদিনের সেই বালকই এখন ঝড় তুলেছেন ব্য়াট হাতে
Rahmat Shah Record: আফগান ক্রিকেটার হিসেবে ইতিহাসের পাতায় রহমত, ক্রমতালিকায় ঢুকে পড়লেন প্রথম দশে
আফগান ক্রিকেটার হিসেবে ইতিহাসের পাতায় রহমত, ক্রমতালিকায় ঢুকে পড়লেন প্রথম দশে

ভিডিও

CM Suvendu Adhikari:
Sovandeb Chattopadhyay:
Bhaiphonta 2026: ভাইফোঁটায় মেতে উঠলেন BJP বিধায়ক রুদ্রনীল ঘোষ | Rudranil Ghosh | ABP Ananda
Kolkata-Sairang Express Derails: বেলাইন কলকাতা-সাইরাং এক্সপ্রেস, আহত বেশ কয়েকজন | ABP Ananda
Bhaiphonta 2026: বালির বাড়িতে ঘটা করে ভাইফোঁটার অনুষ্ঠান পালন করলেন CPM নেত্রী Dipsita Dhar | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget